Posts

Showing posts from November, 2020

পাঁচবিবিতে কৃষকের ধানের গাদায় আগুন ও সবজি ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

Image
পাঁচবিবিতে কৃষকের ধানের গাদায় আগুন ও সবজি ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের খাসবাট্রা গ্রামে রবিবার দিবাগত গভীর রাতে কৃষক বেলাল হোসেনের এক বিঘা জমির আমন ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়ে তার সবজি ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। উপরোক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী কৃষক বেলাল হোসেন জানান, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন তার এক বিঘা জমির আমন ধানের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে ফেলেছে এবং একই সময় লোকমুখে জানতে পারেন, তার আরও এক বিঘা জমির প্রত্যেকটি ডারার কপি, টমেটো গাছ, শাক-সবজি ও কলা গাছ কেটে ফেলা হয়েছে। এসব ফসলের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়পুরহাটে বঙ্গবন্ধু ম্যুরাল ও মিনিপার্ক উদ্বোধনসহ ফলক উন্মোচন

Image
জয়পুরহাটে বঙ্গবন্ধু ম্যুরাল ও মিনিপার্ক উদ্বোধনসহ ফলক উন্মোচন  আবু রায়হান, জয়পুরহাটঃ  জয়পুরহাট জেলার সদর উপজেলা পরিষদ চত্ত্বরের প্রবেশ ফটকের সম্মুখে স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ম্যুরাল ও মিনিপার্ক উদ্বোধনসহ ফলক উন্মোচন করা হয়েছে।  জয়পুরহাট সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় এর উদ্যোগে ও বাস্তবায়নে নির্মিত "বঙ্গবন্ধু ম্যুরাল" এর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ এ্যাডঃ সামসুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী। বঙ্গবন্ধু ম্যুরাল ও মিনিপার্ক উদ্বোধনসহ ফলক উন্মোচন শেষে বৈশ্বিক মহামারী পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে এসময়ে বিশেষ মোনাজাত করা হয়।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Image
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত  আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  ২৮ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী ভবনে বিরতীহীনভাবে  জেলা আইনজীবী সমিতির নির্বাচন শেষে  সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুর রহমান সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এ্যাডঃ মোঃ শাহিনুর রহমান শাহীন নির্বাচিত হয়েছেন মর্মে ফলাফল ঘোষণা করা করেন। আইনজীবী সমিতির ১১ সদস্যের কমিটিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ২ জন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ৯ জন নির্বাচিত হয়ছেন। জানা গেছে, এই নির্বাচনে মোট ১৮৬ জন ভোটারের মধ্যে ১৮৫ জনের ভোটে অন্যান্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এ্যাডঃ মোঃ আইয়ুব আলী, যুগ্ম সাঃ সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর কবির, অর্থ সম্পাদক এ্যাডঃ এ.কে.এম আবু সুফিয়ান পলাশ...

শোক বার্তা

Image
কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিডিনিউজ অনলাইনের সিইও জাহিদুল ইসলাম।

এ্যাপস তৈরী,রপ্তানী,ও প্রতিবন্ধকতা

আপডেট: বিলম্বের কারনে আমরা দুঃখিত। এ্যাপস তৈরী,রপ্তানী,ও প্রতিবন্ধকতা বিষয়ক অনুষ্টানটি প্রচারিত হবে আজ 5.30 পি.এম । বিলম্বের কারনে আমরা দুঃখিত। Donate

জয়পুরহাটে কৃষক লীগের র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

Image
জয়পুরহাটে কৃষক লীগের র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আবু রায়হান, জয়পুরহাটঃ কৃষক বাঁচাও দেশ বাঁচাও প্রতিপাদ্যকে সামনে রেখে ধান, চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিদি সম্পৃক্ত করায়  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা কৃষক লীগের আয়োজনে জয়পুরহাট পোরসভার সামনে থেকে একটি র‌্যালী শহরের প্রধাণ শড়ক প্রদক্ষিন শেষে শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কৃষক লীগের নেতাকর্মীরা। এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী, সাধারন সম্পাদক জালাল সরকার, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর ও গোলাম আহম্মেদ চৌধুরী বাদশা, দপ্তর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, তথ্য ও গবেষণা সম্পাদক জহুরা বেগমসহ  কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ্যাপস তৈরী, রপ্তানী, ও প্রতিবন্ধকতা

আপডেট: এ্যাপস তৈরী, রপ্তানী ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবেন বিডিনিউজ অনলাইনের CEO । সরাসরি প্রচারিত আজ বিকাল 3.30 টায়। Donate English version The CEO of BdNewsOnline(bnewso.com) will talk about creating apps, exporting and obstacles.  It will be broadcast live  today at 3:30 pm  Donate

জয়পুরহাটে পৃথক জমি সংক্রান্ত বিরোধে ঘটনায় আহত ১৫

Image
জয়পুরহাটে পৃথক জমি সংক্রান্ত বিরোধে  ঘটনায় আহত ১৫ আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিনইল গ্রামে গ্রামে পৃথক পৃথক ঘটনায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় ১৫ জন আহত হয়ে  কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা গেছে, বিনইল গ্রামের আফজাল হোসেনের পরিবারের সঙ্গে শাহজাহান সরকারের পরিবার, নিজাম উদ্দিনের পরিবারের সাথে আব্দুস সাত্তারের পরিবার, মরিয়মের পরিবারের সাথে আবু বক্কর সিদ্দিকের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক পৃথক ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারপিট হয়। এসময় জমির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলা সহ অন্যান্য ক্ষতি সাধনসহ ১৫ জন আহত হয়েছে। আফজাল হোসেন জানান, তিনি বৈধভাবে ৭ শতক জমি ক্রয় করলেও সেই জমিতে শাহজাহান ও তার দলবল অবৈধ ভাবে জোর পূর্বক ঘর নির্মাণ করতে আসলে তাদেরকে বাঁধা প্রদান করায় তারা আমাদেরকে মারতে আসে। পরে কালাই থানাতে এ সংক্রান্ত একটি অভিযোগ করলে থানার অফিসার তদন্ত করে শাহজাহানদের বিরুদ্ধে আদালতে একটি নন এফআইআর প্রসিকিউশন দাখিল করেন। প্রসিকিউশনের মামলাটি আদালতে বিচারাধীন আছে। তিনি আরও জানান, খড়ের পালা...

জয়পুরহাটে জনসচেতনতা মূলক কর্মসূচীসহ মাস্ক ও লিফলেট বিতরণ

Image
জয়পুরহাটে জনসচেতনতা মূলক কর্মসূচীসহ মাস্ক ও লিফলেট বিতরণ আবু রায়হান, জয়পুরহাটঃ শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করণ, সামাজিক দুরত্ব বজায় রাখুন, ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক পরিধান ছাড়া পণ্য বিক্রয় করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জয়পুরহাটে জনসচেতনতামূলক কর্মসূচী, মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ২২ নভেম্বর রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পাঁচুরমোড় জিরো পয়েন্টে এ কর্মসূচীর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনার দ্বিতীয় ধাপ নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী, জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানের প্রথমের দিকে সামাজিক দুরত্ব মেনে কর্মসূচী অনুষ্ঠিত হলেও শেষের দিকে উপচে পড়া মানুষের ভিড়ের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সূর্য পূজা পালিত

Image
জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সূর্য পূজা পালিত আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভির্য ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সূর্য পূজা। স্থানীয়ভাবে একে ছট পূজা বলা হয়ে  থাকে।  প্রতিবছর কালী পূজার পর শুক্লা পক্ষের ষষ্টি তিথিতে জয়পুরহাটের আক্কেলপুর তুলশি গঙ্গা নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।   মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দুরীকরণসহ বিভিন্ন মানত পূরণে হিন্দু ধর্মাবলম্বীর হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের শত শত পূণ্যার্থীর সমাগম ঘটে আক্কেলপুরের তুলশি গঙ্গা নদীতে এ সূর্য পূজায়।  নদীর তীরে পূণ্যার্থীদের পদচারণায় এক মিলন মেলার সৃষ্টি হয়।  সূর্য পূজার প্রথম দিনে  পূণ্যার্থীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে আক্কেলপুরের তুলশি গঙ্গা নদীর তীরে উপস্থিত হয়।  এদিন সূর্য অস্ত যওয়ার পূর্ব মুহূর্তে পূণ্যার্থীরা নদীতে গোসল ও হাটু পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করে এবং সূর্য অস্ত যাওয়ার পর বাড়িতে ফিরেন। উল্ল...

করোনা আক্রান্ত হুইপ স্বপন দম্পতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Image
করোনা আক্রান্ত হুইপ স্বপন দম্পতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও তার স্ত্রী মেহবুবা আলম এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  একই সাথে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম সাখাওয়াত হোসেন। এ সময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, সাংগঠনিক সম্পাদক গোলাম মতুর্জা মোরশেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

নাটোরে আত্মচেতনা সৃষ্টি করতে বিট পুলিশিং আলোচনা সভা

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর জেলা, ১৯/১১/২০২০খ্রিঃ নাটোরে সেবামুলক আত্মচেতন জনবান্ধব পুলিশ গড়ে তুলতে জেলার পুলিশ লাইন্স ড্রিম হাউজে গত বৃহস্পতিবার বেলা ১১টায়  বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন সেখানে আরও উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের সহ জেলার সকল থানার পুলিশ কর্মকর্তাগণ। সভায় প্রধান অতিথি সহ সকল বক্তাগণ সমবেত সবার উদ্দ্যেশ্যে বলেন-পুলিশদের আত্মচেতনাকে জাগ্রত করতে হবে,  দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে, মমত্ববোধ থাকতে হবে, মানুষকে ভাল বাসতে হবে তবেই পুলিশ জনবান্ধব হিসাবে পরিচিতি লাভ করবে,পাওয়া যাবে জনগনের ভালবাসা। পুলিশের কর্মই পুলিশকে পরিচিত করবে। আলোচনা সভায় জেলার সাতটি থানার পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও পরামর্শ দেন, যেন পুলিশ জনগণের বন্ধু হিসাবে পরিচিতি লাভ করে।

নিখোঁজ শিশুর সন্ধানে ৯৯৯ এ ফোন আক্কেলপুর থানা পুলিশ কতৃক উদ্ধার

Image
নিখোঁজ শিশুর সন্ধানে ৯৯৯ এ ফোন আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক উদ্ধার আবু রায়হান, জয়পুরহাটঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার উথরাইল এলাকার মোঃ নাইমের শিশু পুত্র মোঃ ইসমাইল (৮) নিখোঁজ হলে তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চাইলে নিখোঁজ সংবাদের ভিত্তিতে শিশুটিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করেছে আক্কেলপুর থানা পুলিশ। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান বলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় আমি থানার সকল অফিসারকে অনুসন্ধানের নির্দেশ দিলে এস, আই কুমার রায় ও এ, এস, আই মোঃ মেহেদী ইউসুফ নিখোঁজ শিশুকে আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে নিরাপদে থানা হেফাজতে নিয়ে তার পরিবারকে সংবাদ দেওয়ার পর থানায় হাজির হলে পিতা মাতার নিকট হস্তান্তর করা হয়।

বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

Image
বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধন মোঃ আব্দুস সালাম , তারিখ ১৮/১১/২০ খ্রিঃ নাটোরের বড়াইগ্রামে মুজিব শতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভ‚মি ও গৃহহীন পরিবারের নামে বরাদ্দ ১০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের জোয়াড়ী বাজার এলাকায় ওই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুস কুদ্দুস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. মোহাইমেনা শারমিন, পিআইও আব্দুর রাজ্জাক, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা ভূমি-কানুনগো আবু আহসান আলী, জোয়াড়ী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমূখ। 

নাটোরের বড়াইগ্রামে ঐতিহ্যবাহী পলোদিয়ে মাছ শিকার

Image
মো: আব্দুস সালাম, নাটোর জেলা ,১৮.১১.২০২০খ্রিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে ইটিকরার বিলে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। বুধবার সকালে অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক বিভিন্ন বয়সি লোকজন এ মাছ শিকারে অংশ গ্রহণ করনে। কেউ মাছ মেরে আবার কেউ মাছ মারা দেখে আনন্দে মুখরিত হয়ে উঠে এলাকা। দীর্ঘ দিন পর এ বছর বর্ষা বেশি হওয়ায় বন্যা সৃষ্টি হলে পুকুর ভাসা মাছ এসে জলাবদ্ধ স্থানে আশ্রয় করে নেয়। মাছের সাড়া শব্দ পেয়ে বেশ কয়েক দিন ধরে এলাকাবাসি বলা কওয়া করে পলো দিয়ে মাছ ধরার আয়োজন করে। বিভিন্ন এলাকা থেকে মাছ শিকারিরা এসেএক যোগে মাছ শিকার করেন। এতে অনেকে ২ থেকে ৪ কেজি ওজনের রুই,কাতল,শইল শিকার করতে দেখা যায়। একাধিক মাছ শিকারি বলেন-পলো দিয়ে মাছ শিকার বিলুপ্তির পথে। বহুদিন পর একত্রে পলো দিয়ে মাছ শিকার করতে খুবই ভালো লাগছে। দেশের হারানো  ঐতিহ্য  আবার নতুন রুপ নিয়েছে। একজন মাছ শিকারি বললেন মাছও পেয়েছি ভালো। এতে  একদিকে যেমন হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে অন্য দিকে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকে আবার মাছ শিকার দেখতেও আনন্দ পেয়েছেন।  

মাস্ক

Image

জয়পুরহাটের পাঁচবিবিতে নব-নির্মিত কিচেন মার্কেট ভবনের উদ্বোধন

Image
জয়পুরহাটের পাঁচবিবিতে নব-নির্মিত কিচেন মার্কেট ভবনের উদ্বোধন আবু রায়হান, জয়পুরহাটঃ    জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ভাষা সৈনিক কৃষক নেতা মিরশহীদ মন্ডল মিউনিসিপ্যাল কিচেন মার্কেট ভবনের উদ্বোধন করা হয়েছে। নব-মির্মিত মার্কেট ভবনের উদ্বোধন উপলক্ষে ১৮ নভেম্বর বুধবার বেলা ১২ টায় ভাষা সৈনিক কৃষক নেতা মিরশহীদ মন্ডল পাঁচবিবি মিউনিসিপ্যাল কিচেন মার্কেট চত্বরে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএমডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ হাসিনুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম ও বিপ্লব চৌধুরী।

জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসব উপলক্ষে জমজমাট মাছের মেলা

Image
জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসব উপলক্ষে জমজমাট মাছের মেলা আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলাতে নবান্ন উৎসব উপলক্ষে জমজমাট ভাবে শুরু হয়েছে একদিনের মাছের মেলা। এ উপজেলাতে মূলত প্রতি বছর জামাইদের নিয়ে মাছের মেলা হলেও স্থানীয়ভাবে সবাই এটাকে বলে  মাছের মেলা।  জেলার কালাই উপজেলার পাঁচশিরা বাজারে এক দিনের ঐতিহ্যবাহী মাছের মেলাকে ঘিরে এখানে দিনব্যাপী চলে বিভিন্ন সাইজের হরেক রকমের মাছ কেনা-বেচার উৎসব।  এই দিনটির জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন কালাই উপজেলাবাসি। পঞ্জিকা অনুসারে মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ হওয়ায় উপজেলার পাঁচশিরা বাজারে বসে বিভিন্ন জাতের মাছের মেলা।  অগ্রহায়ণ মাসে কিছুটা ঠান্ডা হলেও মেলা জুড়ে ছিল ক্রেতা বিক্রেতা আর কৌতুহলী মানুষের শত ঢল। প্রায় একশত বছর পূর্ব থেকে চলে আসা মেলায় নদী, দীঘি ও পুকুরে স্বাভাবিক ভাবে বেড়ে উঠা দেশীয় প্রজাতির টাটকা মাছ কিনতে ক্রেতারা ও পাইকাররা ভিড় জমায়।  এই অগ্রহায়ণ মাসে মাঠ থেকে নতুন ফসল কৃষকদের ঘরে উঠলেই নবান্ন উৎসবের আয়োজন করেন উপজেলার সকল কৃষকেরা এবং এই উৎসব পালন করতে আসেন তাদের জামায়-মেয়ে ও বিয়াই-বিয়ানসহ আত্মীয়-স্বজনরা।...

নাটোরে জামায়াতের নেতাসহ আটক ১৫

Image
ডেস্ক: 15/11/2020 নাটোর জেলা জামায়াত ইসলামের নেতা দেলোয়ার হোসাইনসহ ১৫ জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা রাজাপুর গ্রামের হাশেম আলীর বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশ। আটক দেলোয়ার হোসাইন নাটোর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও সিটি কলেজের অধ্যক্ষ। আটক অন্যরা হলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির আবুল হোসাইন, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, বায়তুলমাল সম্পাদক আতিকুর রহমান, উপজেলার সাবেক আমির হাশেম আলী মীর, আব্বাস আলী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন। আটক বাকিদের প্রাথমিকভাবে পরিচয় জানা যায়নি। ১৫ জামায়াত নেতা-কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বলেন, তাঁদের আটকের কারণ পুলিশ সুপার পরে গণমাধ্যমকর্মীদের জানাবেন। পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন। আটকের পর তাঁদের জেলা সদরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। রাতেই তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা হতে পারে। আটক জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসাইন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে সর্বশেষ সংসদ নির...

জয়পুরহাটে সাংবাদিককে স্বপরিবারে আগুন পুড়িয়ে হত্যার চেষ্টা

Image
জয়পুরহাটে সাংবাদিককে স্বপরিবারে আগুন পুড়িয়ে হত্যার চেষ্টা আবু রায়হান, জয়পুরহাটঃ এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাপ হোসেনকে আগুনে পুড়িয়ে পরিবারসহ হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। ঘটনা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর রাত ১ টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন আওলাই ইউনিয়নের বিন্নিপাড়া গ্রামে সাংবাদিক গোলাপ হোসেনের বাড়ির সকলেই ঘুমিয়ে পরার সুযোগে সকলকে হত্যার উদ্দেশ্যে শয়নকক্ষের জানালায় কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয় দূর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে উঠলে সাংবাদিক গোলাপের স্ত্রী ও দুই ছেলে ঘুম থেকে জেগে উঠলে তাদের প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়। সাংবাদিক গোলাপের কণ্যা মোছাঃ মিতু জানান, পড়াশোনার জন্য সে পার্শবর্তি বগুড়া জেলা শহরে থাকে। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কিছু দুষ্কৃতিকারীরা স্ব-পরিবারে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে বিভিন্ন সময় নানাভাবে হুমকি দিয়ে আসছিল। মিতু আরও জানান, অল্পের জন্য তার মা ও দুই ভাই প্রাণে রক্ষা পেলেও বর্তমানে তারা চরম নিরাপত্ত...

কারিগরি ত্রুুটির কারনে CEO এর বক্তব্য প্রচার না করতে পাড়ায় আমরা দুঃখিত

Donate

জাতীয় সংসদে রাষ্ট্রপতির গতকালের বক্তব্য কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিবেন BnewsO এর CEO। সরাসরি প্রচারিত হবে আজ রাত 10.00 pm এ। সাথে থাকুন।

Donate

জয়পুরহাটে ৪৯৪বোতল ফেন্সিডিলসহ তেলবাহী ট্রেনের চালক ও সহকারী চালক গ্রেফতার

Image
জয়পুরহাটে ৪৯৪বোতল ফেন্সিডিলসহ তেলবাহী ট্রেনের চালক ও সহকারী চালক গ্রেফতার আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ তেলবাহী ট্রেনের চালক ও সহকারী চালক কে গ্রেফতার করা হয়েছে।  র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ নভেম্বর সোমবার  জেলার সদর থানাধীন জয়পুরহাট রেলস্টেশনে বিরামপুর হতে খুলনাগামী চক-৬উঘ লোকোমেটিভ তেলবাহী একটি ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের লোকো ইঞ্জিনের অভ্যন্তরীন প্যানেলের ভিতর বিশেষভাবে রক্ষিত অবস্থায় ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ট্রেনের চালক ও সহকারী চালক কে গ্রেফতার করেছে ।  গ্রেফতারকৃত ট্রেন চালক যশোর জেলার মনিরামপুর থানার জয়পুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর ইসলাম (৩৮) ও ট্রেনের সহকারী চালক দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পাওয়ার হাউজ কলোনীর সিরাজুল ইসলামের ছেলে হায়দারুল ইসলাম (৩৬)। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ট্রেনের লোকো ইঞ্জিনের অভ্যন্তরের প্যানেলের ভিতর বিশেষভাবে রক্ষিত অব...

জয়পুরহাটে ৫৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

Image
জয়পুরহাটে ৫৯ বোতল  ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ  আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ৫৯ বোতল  ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) এর দিক নির্দেশনায় ডিবি পুলিশের ওসি সাহেব আলো মাহমুদ এর নেতৃত্বে এসআই মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার পৌরসভা এলাকার মুন্সিপাড়া গ্রাম থেকে ৯ নভেম্বর সোমবার সকালে মোঃ তাজেলের ছেলে মাদক ব্যবসায়ী নুরনবী হোসেন(২৮) কে উক্ত ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।  পরে উক্ত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুরনবী হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

জয়পুরহাটে ৭৫ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

Image
জয়পুরহাটে ৭৫ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার আবু রায়হান, জয়পুরহাটঃ র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৭৫ কোটি টাকা মূল্যের হাজার বছরের প্রাচীন পাল আমলের অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি  কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে অদ্য ০৮ নভেম্বর রবিবার বিকালে জেলার আক্কেলপুর  থানাধীন দেওড়া এলাকা হতে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় ৩৮০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।  প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতানুসারে পাল বংশীয় রাজা মহীপালের রাজত্বকাল (৯৯৫-১০৪৩ খ্রীঃ) আমলের বিষ্ণুমূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম হতে প্রতীয়মান হয় যে এটি কুষান সাম্রাজ্যের প্রাচীন মূর্তিশিল্পের আদলে তৈরীকৃত।  ইতিপূর্বে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও ভূতপূর্ব বৃহত্তর বগুড়া জেলার দেওড়া এলাকা হতে এই শিল্পকর্মের আদলে তৈরী প্রত্নসম্পদ উদ্ধার করা হলেও র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত প্র...

জয়পুরহাটে ৩ জন প্রতারক ও ব্লাকমেইলার গ্রেফতারসহ ৪ জন ভিকটিম উদ্ধার

Image
জয়পুরহাটে ৩ জন প্রতারক ও ব্লাকমেইলার গ্রেফতারসহ ৪ জন ভিকটিম উদ্ধার আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার সদর থানাধীন প্রফেসর পাড়া এলাকায় গত ০৭ নভেম্বর রাত সারে ১১টায় র‌্যাব-সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পর  অভিযানিক দল একটি বিশেষ অভিযান চালিয়ে লুকিয়ে ভিডিও তৈরির সরঞ্জাম, কালো মুখোশ, কনডম, যৌন উত্তেজক সিরাপ, পেনড্রাইভ, পাঁচটি মোবাইল ফোন, ৬টি সীম কার্ড মেমোরী কার্ড, ডায়েরী ও ব্লাকমেইলিং এর নগদ ১১ হাজার টাকাসহ ৩ জন প্রতারক ও ব্লাকমেইলার গ্রেফতার এবং ৪ জন ভিকটিম কে উদ্ধার করেছে।  জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, ধৃত প্রতারক ও ব্লাকমেইলার সদর থানাধীন  গুলশানমোড় এলাকার আব্দুল মজিদের ছেলে  সুমন আহম্মদ (২৯) ও তার স্ত্রী মৌসুমী আক্তার (২০), তাঁতীপাড়া এলাকার মেহেদী হাসানের স্ত্রী মিনু আক্তার (১৯) "মর্ডান ড্যান্স গ্রুপ" নামে একটি নৃত্য গোষ্ঠীর আড়ালে দরিদ্র ও অসহায় যুবতীদের মানহানি এবং আর্থিক সুবিধার জন্য প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে লিপ্ত করে আসছিল।  উক্ত ধৃত আসামীগণ নৃত্য গোষ্ঠীর আড়ালে জয়পুরহাট জেলাসহ আশে পাশের এলাকার কলেজ ছাত্রীদের মধ্যে শক্তিশালী...

আক্কেলপুরে উচ্চ মূল্যে কৃষি পণ্য ও সার বিক্রির দায়ে জরিমানা ও লাইসেন্স বিহীন দোকান সিলগালা

Image
আক্কেলপুরে উচ্চ মূল্যে কৃষি পণ্য ও সার বিক্রির দায়ে জরিমানা ও লাইসেন্স বিহীন দোকান সিলগালা আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুরে উচ্চ মূল্যে কৃষি পণ্য, সার, কীটনাশক বিক্রির দায়ে ৫ জন ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা ও সার বোঝায় ২টি ট্রাক জব্দসহ গোপীনাথপুর  বাজারের মেসার্স  চিশতীয়া ট্রেডার্সের লাইসেন্স বিহীন দোকান সিলগালা করা হয়েছে। আক্কেলপুর উপজেলাধীন গোপীনাথপুর ইউনিয়ন বাজারে ৭ নভেম্বর শনিবার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান প্রতারনার অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালিয়ে  মেসার্স আকাশ ট্রেডার্স, শাকিব ট্রেডার্স, মেসার্স আখিঁ ট্রেডার্স, মেসার্স হোসেন ট্রেডার্স, ও মেসার্স সুরমা ট্রেডার্সসহ মোট ৫টি প্রতিষ্ঠানে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম ও এস আই মেহেদী। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান জানান এ উপজেলায় কৃষি পণ্য ও সারের কোন সংকট নেই। তারপরও কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে উচ্চ মূল্যে সার বিক্র...

জয়পুরহাটে আলুর বিজ ব্যবসায়ীদের সিন্ডিকেটে দিশেহারা কৃষক

Image
জয়পুরহাটে আলুর বিজ ব্যবসায়ীদের সিন্ডিকেটে দিশেহারা কৃষক আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে আলুর বিজ পর্যাপ্ত মজুদ থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে বিজ ব্যবসায়ীদের সিন্ডিকেটে দিশেহারা কৃষক। বাণীজ্যিক উৎপাদন কেন্দ্র থেকে বিজ উত্তোলন করে বিজয় ব্যাবসায়ীরা তাদের নির্ধারিত বিক্রয় কেন্দ্রে না এনে কঠোর গোপনীয়তা রক্ষার মাধ্যমে ধানের চাতাল ঘরে, নিজ বাড়িতে, তাদের অধীনস্থ কর্মচারিদের বাড়িতেসহ পার্শবর্তি অন্যত্র তাদের ভাড়া করা গোডাউনে অবৈধভাবে মজুদ করছে। ফলে স্থানীয় কৃষকরা আলু বিজের জন্য দিনের পর দিন বিজয় ব্যাবসায়ীদের দোকানে ভোর রাত থেকে সারাদিন পর্যন্ত অপেক্ষা করেও বিজয় না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন আর অবৈধ মজুমদাকারি বিজ ব্যাবসায়ীরা দিনের পর দিন কৃষকদের কে একই বাণী শুনিয়ে যাচ্ছেন যে, বিজয় এসেছিল সব অন্য কৃষকরা নিয়ে গেছে আপনারা আগামীকাল আসুন। তবে বিজ আলু কখন কিভাবে ব্যাবসায়ীদের কাছে পৌঁছে তা স্থানীয় কৃষকরা কেউ না জানলেও কালো বাজারে বিক্রির মাধ্যমে পকেট ভরছেন ব্যবসায়ীরা। একাধিক সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের কেউ বা আলু বিজয় বিক্রি করছেন গভীর রাত থেকে ভোর ৪ টা পর্যন্ত। আবার কেউবা স্টোর থেকেই  ...

শফিক কে শাহেদ বানিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে চরিত্র হননের প্রতিকার চান নেতাকর্মিরা

Image
শফিক কে শাহেদ বানিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে চরিত্র হননের প্রতিকার চান নেতাকর্মিরা আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের শফিককে শাহেদ বানিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে চরিত্র হননের প্রতিকার চেয়েছেন বর্তমান সরকার দলীয় নেতাকর্মিরা। এক শ্রেণীর অসাধু মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অসৎ উদ্দেশ্যে ত্যাগী ও নিবেদিত রাজনৈতিক নেতা কর্মিদের চরিত্র হননের জন্য ব্যাংঙের ছাতার মতো অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলো গজিয়ে তুলেছে। ভূয়া কিছু অনলাইন পোর্টালের হলুদ সাংবাদিকদের সাথে অর্থনৈতিক লেনদেন করে রাজনৈতিক প্রতিপক্ষরা প্রতিহিংসা মূলকভাবে নিজ দলের নেতাকর্মীদের চরিত্র হননের খেলায় মেতে উঠেছে এবং অহরহ এরকম কান্ড ঘটিয়ে  চলেছে। অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত না থাকলেও  প্রতিপক্ষরা ভুয়া ও ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনলাইন পোর্টালগুলোতে কথিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রোপ্রাগন্ডা চালিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টদের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের চরিত্র হনন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার খেলায় মেতে উঠেছে। এরা কারা, এর পিছনে কে বা কারা? ভাবিয়ে তুলছে সকলকে? কথিত...

বেশি দামে সার বিক্রি করায় জয়পুরহাটের কালাইয়ে ৪জন ব্যাবসায়ীর জরিমানা

Image
বেশি দামে সার বিক্রি করায় জয়পুরহাটের কালাইয়ে ৪জন ব্যাবসায়ীর জরিমানা আবু রায়হান, জয়পুরহাটঃ বেশি দামে সার বিক্রির অপরাধে জয়পুরহাটের কালাইয়ে ৪জন সার ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ। স্থানীয় কৃষক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরকার সারের দাম নির্ধারণ করে দিলেও কালাই উপজেলার বিভিন্ন স্থানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে ডিলাররা। আলু রোপন  শুরু হওয়ায় ব্যাপক চাহিদার কারণে ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কালাইয়ের পাঁচশিরা বাজারে একটি ভ্রাম্মমান অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় বেশী দামে সার বিক্রির অপরাধে সার ডিলার মো. আঃ লতিফ খানকে ৩০হাজার টাকা, মো.গোলাম মস্তোফাকে ৩০হাজার টাকা, মো.আজিজার রহমানকে ৪০হাজার টাকা ও মো.মোস্তাফিজার রহমানকে ৩০হাজার টাকা জরিমানা করেছেন। উক্ত অভিযানে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি)...

চকবরকত ইউনিয়ন চেয়ারম্যান শেরে-বাংলা গোল্ড-মেডেল প্রাপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত

Image
চকবরকত ইউনিয়ন চেয়ারম্যান শেরে-বাংলা গোল্ড-মেডেল প্রাপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত আবু রায়হান, জয়পুরহাটঃ সফল চেয়ারম্যান ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গোল্ড-মেডেল ২০২০ প্রাপ্তিতে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন চকবরকত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান আলী। বাংলাদেশ সরকার অনুমোদিত শেরে-বাংলাসহ মহান ব্যক্তিদের ওপর তথ্য সংগ্রহ, গবেষণা, প্রকাশনা ও একটি অরাজনৈতিক শিক্ষা-সাংষ্কৃতি সমাজসেবামূলক প্রতিষ্ঠান শেরে-বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ এর উদ্যোগে আগামী ১৩ নভেম্বর ২০২০ইং তারিখ শুক্রবার বিকাল ৪টায় রাজধানী ঢাকার ৩৭/এ সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা ভবনের কচি-কাঁচা মিলনায়তনে মহান জাতীয় নেতা শেরে-বাংলা এ.কে ফজলুল হকের ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে। এই উপ-মহাদেশে শেরে-বাংলা এ.কে ফজলুল হক একজন অনস্বীকার্য ব্যক্তিত্ব এবং তার অবদান এতদঞ্চলে সর্বজন স্বীকৃত। ...

মামলাবাজ কাদের এর অত্যাচারে অতিষ্ঠ জয়পুরহাটের জামতলি কুশলিয়া বাসিন্দারা

Image
মামলাবাজ কাদের এর অত্যাচারে অতিষ্ঠ জয়পুরহাটের জামতলি কুশলিয়া বাসিন্দারা আবু রায়হান, জয়পুরহাটঃ আমরা সাধারণত মামলা মোকদ্দমার ঝামেলা থেকে দূরে থাকতে চাই কিন্তু কারও কাছে আবার এটা একটা নেশা বা অভ্যাস। কথায়- কথায় মামলা ঠুকে দেন! এরকম মামলাবাজ কাউকে দেখেছেন?জয়পুরহাট জেলার সদর থানাধীন জামতলি কুশলিয়া গ্রামের কাদের এর বিরুদ্ধে মামলাবাজি করে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে চরম হয়রানি করার অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগে জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে তিলকে তাল বানিয়ে কখনো নিজে, আবার কখনো একজনের বিরুদ্ধে আরেকজনকে উসকে দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রামের লোকজনদের হয়রানি করায় তার নেশা ও পেশা। এ পর্যন্ত অনেক মিথ্যা মামলার মাধ্যমে বিভিন্ন ভাবে হয়রানি করে অর্থ আদায়সহ জেলও খাটিয়েছেন গ্রামের অনেক নিরীহ লোকদের। গ্রামটির সহজ সরল বাসিন্দাদের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই মামলা ঠুকে দেয়। তার এসব মিথ্যা ও ভুয়া মামলার ফাঁদে পড়ে আদালতের বারান্দায় দৌড়াদৌড়ি করে  আর্থিকভাবে গ্রামবাসীদের অনেকেই নি:স্ব হয়ে চরমভাবে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন। কোন অপরাধ না করেও মিথ্য...

জয়পুরহাটে অসহায় কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

Image
জয়পুরহাটে অসহায় কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব আবু রায়হান, জয়পুরহাটঃ অসহায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  জয়পুরহাট জেলার সদর থানাধীন দোগাছি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (৫৩) খঞ্জনপুর এলাকার ১৭ বছর বয়সী এক তরুণীকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে একটি গোপন স্থানে নিয়ে গিয়ে ঘৃণ্য উপায়ে ধর্ষণ করে সেখানে ওই তরুণতরুণীকে বন্দী করে রাখে।  পরে ঐদিনই সন্ধ্যায় উক্ত তরুণীর ফুফাতো ভাই র‌্যাব-৫, রাজশাহীর অধীনস্থ্য সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পে একটি অভিযোগ করলে  অভিযোগের ভিত্তিতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে তাৎক্ষণিক একটি আভিযানিক দল ৪ নভেম্বর রাতে মাত্র চার ঘন্টারও কম সময়ের মধ্যে অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকা থেকে ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে রাঘপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে উক্ত  ধর্ষক আব্দুল কুদ্দুস (৫৩) চকশ্যাম এলাকা থেকে গ্রেফতার করেছে।...

পাঁচবিবিতে ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনার উদ্বোধন

Image
পাঁচবিবিতে ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনার উদ্বোধন আবু রায়হান, জয়পুরহাটঃ  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনার উদ্বোধন করা হয়েছে।  ৪ঠা নভেম্বর বুধবার দিনব্যাপী ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইজিপি) এর আওতাধীন ছয় কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের বিদ্যালয় ভবন নির্মাণের ভিত্তি স্থাপনার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুলআলম (দুদু)।  এ সময়ে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সাবেক কাউন্সিলর ও আওয়ামী নেতা খালেকুল ইসলাম বকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীব কুমার, প্রধান শিক্ষিকা সেলিনা বানু ও ইউনিয়ন আওয়ামী সভাপতি কহিনুর আক্তার প্রমুখ।

প্রেমের ফাঁদে ৩৬ লাখ টাকা হাতানোর অভিযোগে ৩ নারীসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Image
প্রেমের ফাঁদে ৩৬ লাখ টাকা হাতানো র অভিযোগে ৩ নারীসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার আবু রায়হানঃ প্রেমের ফাঁদ পেতে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জয়পুরহাট জেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে গত সোমবার রাতে ৩ নারীসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতারক চক্রের সদস্যরা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের কামরুজ্জামানের স্ত্রী  রুপালি খাতুন কনা, তিলাকুদুল নামাপাড়া গ্রামের কামরুল ইসলাম, শালবন গ্রামের সুরাইয়া খাতুন, কালাই উপজেলার নান্দাইল গ্রামের শাহারুল ইসলাম রাজু ও কালামের স্ত্রী আজেদা বেগম। নওগাঁ জেলার সাপাহার এলাকার আবুল কালাম নামের এক ব্যবসায়ীর সাথে গত চার থেকে পাঁচ মাস পূর্বে মোবাইল ফোনে প্রতারক রুপালি বেগম কণার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে তা দৈহিক সম্পর্ক পর্যন্ত পৌঁছালে রুপালি বেগম আবুল কালামের কাছ থেকে জমি ক্রয় করার কথা বলে সোনালী ব্যাংক ও বিকাশের মাধ্যমে ৩৬ লাখ টাকা তার স্বামী সিঙ্গাপুর থেকে টাকা পাঠালে  ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধার নেন। ...

আক্কেলপুরে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালককে অর্থদন্ড প্রদান

Image
আক্কেলপুরে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালককে অর্থদন্ড প্রদান আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিল বন্ধ ও লাইন্সেই বিহীন গাড়ি চলবে না প্রতিবাদ্য বিষয়ে  উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালককে অর্থদন্ড প্রদান করেছে। ৩রা নভেম্বর মঙ্গলবার আক্কেলপুর পৌর সদরের সরকারি মুজিবর রহমান কলেজ গেটের সামনে  অস্থায়ী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ১০ জন লাইন্সেই বিহীন সিএনজি অটোরিকশা চালকদের  ৫শত টাকা করে সর্বমোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময়ে একটি সিএনজি অটোরিকশার চালককে না পাওয়ায় সিএনজি অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান জানান, জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নির্দেশক্রমে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Image
আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে।  ২রা নভেম্বর সোমবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলা পরিষদ টাউনহলে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।  উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শন শেষে আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রীত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (ঢাকা) নৃত্য পরিচালক মুকুল, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম চৌধুরী, আক্কেলপুর মঞ্চকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ আসাফুদ্দৌলা, সহ সভাপতি গোলাম মোস্তফা (সুইট) ও মাহবুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা মৌসুমি প্রমুখ।

জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে বাদীনির পাঁচ বছরের কারাদণ্ড

Image
জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে বাদীনির  পাঁচ বছরের কারাদণ্ড আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে  মামলা করার দায়ে বাদীনি লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২২শে জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে লিলিফা বানু তার নিজ বাড়িতে রাতে একাই এক ঘরে শুয়ে থাকা অবস্থায় একই গ্রামের মোঃ রুহুল আমিন ঘরে  প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। পূর্ব শত্রুতার জের ধরে রুহুল আমিনকে হয়রানি ও শাস্তি দেওয়ার অসৎ উদ্দেশ্যে লিলিফা বানু পরদিন জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মিথ্যা মামলা করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগ তুলে মিথ্যা মামলা করার অপরাধে ২রা নভেম্বর সোমবার জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী মামলার বাদীনি লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে রুহুল আমিনকে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন।

জয়পুরহাটের কালাইয়ে বাসের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু

Image
জয়পুরহাটের কালাইয়ে বাসের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার কালাইয়ে বাসের ধাক্কায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। কালাই পৌরসভার আঁওড়া শিমুলতলী মোড় নামক স্থানে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় আঁওড়া এলাকার মৃত বাসমত উল্লাহর ছেলে অটোভ্যান চালক লবির আকন্দ (৫৫) মারা যায় এবং একই মহল্লার মো. জামাল উদ্দিনের ছেলে কাইছার আলী (৩৫) নামের এক ব্যাক্তি আহত হয়। প্রত্যক্ষদর্শী ও কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২রা নভেম্বর সোমবার কালাই পৌরসভার আঁওড়া মহল্লার কাইছার আলী ধান বিক্রি করার জন্য লবির আকন্দের অটোভ্যান নিয়ে উপজেলার পাঁচশিরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে আঁওড়া থেকে (জয়পুরহাট-মোকামতলা) মহাসড়কে উঠলে শিমুলতলী মোড় নামক স্থানে জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমরে মুচরে সড়কের পাশে পড়ে গেলে অটোভ্যান চালক ও যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্য অটোভ্যান চালক লবির আ...