Posts

Showing posts from January, 2022

বড়াইগ্রামে ৫শ’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Image
winter মো. আব্দুস সালাম , নাটোর জেলা প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের উদ্যোগে ৫শ' অসহায় শীতার্তদের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টার দিকে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোমিন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন। # bnewso

নাটোরের ইউপি নির্বাচনে আ'লীগ ৪, বিএনপি ২, বিদ্রোহী প্রার্থী ৫ জন নির্বাচিত

Image
মো. আব্দুস সালাম , নাটোর জেলা প্রতিনিধি নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুরে পঞ্চম ধাপের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠ,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আ'লীগ মনোনীত ৪, বিএনপি ২ ও বিদ্রোহী প্রার্থী ৫ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারমধ্যে গুরুদাসপুরে আ'লীগ মনোনীত ২ ও বিদ্রোহী প্রার্থী ৪ জন নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের ৪ প্রার্থী যারা হেরেছেন তারা ৩ জন তৃতীয় স্থানে এবং ১ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। গুরুদাসপুর উপজেলার রিটার্নিং অফিসার ফেরদৌস আলম বুধবার রাত ৯ টার দিকে বেসরকারীভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। উপজেলার নাজিরপুর ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী প্রার্থী আইয়ুব আলী প্রাং (মোটরসাইকেল) ৯৩৪০ ভোট এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী শওকত রানা লাবু (চশমা) ৭১৯২ ভোট পেয়েছেন। বিয়াঘাট ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান সুজা (মোটরসাইকেল) ৫৬৪৪ ভোট এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী আবু ইউনূস আলী (আনারস) ৩৪৪১ ভোট পেয়েছেন। খুবজীপুর ইউনিয়নে বিজয়ী আ'লীগ প্রার্থী মনিরুল ইসলাম দোলন (নৌকা) ৫৭৬৪ ভোট এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী আজগর হোসেন মাস্টার (ঘোড়া) ৫৫১৬ ভোট পেয়েছেন। মশিন্দ...

নাটোরের বাউয়েট ক্যাম্পাসে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত

Image
মো. আব্দুস সালাম , নাটোর জেলা প্রতিনিধি নাটোরের কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে গত রোববার ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, রেজিস্ট্রার, প্রক্টর ও নবাগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে নবাগত অনুজ ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় অগ্রজ ছাত্র-ছাত্রীরা।  প্রধান অতিথি বলেন, 'বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তোমাদেরকে চারিত্রিক ও মানবিক গুনাবলী অর্জন করে ভাল মানুষ হতে হবে। কারণ লেখাপড়া করে অসৎ হলে ঐ লেখাপড়ার কোন মূল্য নেই। তিনি আরো বলেন, 'লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে।' অনুষ্ঠানের শেষে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি ঘুরিয়ে দে...

নির্বাচনে অনিয়ম হলে কারো চাকরি থাকবেনা-ডিসি

Image
election মো. আব্দুস সালাম , নাটোর জেলা প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর উপজোয় ৫ জানুয়ারির ৫ম ধাপে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় জেলাপ্রশাসক শামীম আহম্মেদ বলেন, নির্বাচনে অনিয়ম হলে কারো চাকরি থাকবেনা, অপরাধ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বেলা ১১টার এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক শামীম আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম, উপজেলা চেয়ারম্যান আনোয়া হোসেন, মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, রোকশানা আক্তার লিপি, এসিল্যান্ড আবু রাসেল, ওসি আব্দুল মতিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম প্রমুখ।