Posts

Showing posts from February, 2020

বড়াইগ্রামে শিডিউল মোতাবেক নদী খনন না করায় ক্ষুদ্ধ এলাকাবাসী সমবেত

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোরের বড়াইগ্রামে শিডিউল মোতাবেক কাজ নদী খনন না করলে সরকারের পরিকল্পনা, অর্থব্যয় এবং এলাকার উন্নয়ন ব্যহত হবে মর্মে ক্ষুদ্ধ এলাকা বাসী সংঘবদ্ধভাবে  ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। জানা যায়, মেরিগাছা বাজার হতে চিকনাই নদী পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ পঁচা বড়াল নদী খনন কাজ চলছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নাটোর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে এ খনন কাজ চলছে। গত ৯ ফেব্রæয়ারী জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি আনুষ্ঠানিক ভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন। ১২ কিলোমিটারের মধ্যে প্রকল্পের শুরুতে মেরিগাছা বাজার এলাকায় ৭শ' মিটার নদী খননের দায়িত্ব পায় নাটোরের এম এ কনস্ট্রাকশন। ইতোঃমধ্যে প্রকল্পের প্রায় অর্ধেক কাজ তাড়াহুড়া করে শেষ করা হয়েছে। গত শুক্রবার সাবেক ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহাসহ স্থানীয় লোকজন অনিয়মের অভিযোগ এনে ঠিকাদার ও প্রকল্প কর্তাকে  সরকারের পরিকল্পনা, অ...