আক্কেলপুরে উচ্চ মূল্যে কৃষি পণ্য ও সার বিক্রির দায়ে জরিমানা ও লাইসেন্স বিহীন দোকান সিলগালা

আক্কেলপুরে উচ্চ মূল্যে কৃষি পণ্য ও সার বিক্রির দায়ে জরিমানা ও লাইসেন্স বিহীন দোকান সিলগালা

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুরে উচ্চ মূল্যে কৃষি পণ্য, সার, কীটনাশক বিক্রির দায়ে ৫ জন ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা ও সার বোঝায় ২টি ট্রাক জব্দসহ গোপীনাথপুর  বাজারের মেসার্স  চিশতীয়া ট্রেডার্সের লাইসেন্স বিহীন দোকান সিলগালা করা হয়েছে।

আক্কেলপুর উপজেলাধীন গোপীনাথপুর ইউনিয়ন বাজারে ৭ নভেম্বর শনিবার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান প্রতারনার অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালিয়ে  মেসার্স আকাশ ট্রেডার্স, শাকিব ট্রেডার্স, মেসার্স আখিঁ ট্রেডার্স, মেসার্স হোসেন ট্রেডার্স, ও মেসার্স সুরমা ট্রেডার্সসহ মোট ৫টি প্রতিষ্ঠানে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম ও এস আই মেহেদী।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান জানান এ উপজেলায় কৃষি পণ্য ও সারের কোন সংকট নেই। তারপরও কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে উচ্চ মূল্যে সার বিক্রি করে কৃষকদের প্রতারিত করায় বাজার নিয়ন্ত্রনে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।


Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

News & Pic Kalai Complaint Of stopping irrigation in crop lands