Posts

Showing posts from October, 2021

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Image
sমো. আব্দুস সালাম  , নাটোর প্রতিনিধি "গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি, আলোচনা সভা এবং যানবাহনে সতর্কীকরণ  স্টিকার লাগিয়ে  দিবসটি পালন করা হয়েছে। শুক্রবার সকালে  শহরের কানাইখালী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার মোড় স্বাধীন চত্তরে এসে শেষ হয়। সেখানে নাটোর মহাসড়কে বিভিন্ন যানবাহনে সতর্কীকরণ  স্টিকার লাগিয়ে চালকদের স্বচেতন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃতে উক্ত রেলিতে তাঁর সাথে অন্যরা ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আঃ রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা সভাপতি গোলাম মোস্তফা, নাটোর ট্রাফিক ইন্সপেপ্টর বিকর্ণ কুমার চৌধুরী সহ সরকারী ও স্বেচ্ছাসেবী  "নিরাপদ সড়ক চাই" সংগঠনের জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। অপরদিকে প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে যাঁরা বক্তব্য রাখেন  পুলিশ সুপার লিটন কুমার সাহা...

নাটোরের সিংড়ায় ২ কেজি গাঁজা সহ ১ জন আটক

Image
মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি   নাটোরের সিংড়ায় ২ কেজি গ^াজা সহ ১ জনকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতি বার সন্ধা ৭ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাটোর জেলার সিংড়া থানার নিংগইন গ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে শুকনো গাঁজা ২ কেজি (যার অনুমানিক মূল্য- ৬০ হাজার  টাকা) মোবাইল-১ টি, সিমকার্ড-২ টি, মোমেরীকার্ড-১ টি, ক্যারিং ব্যাগ-১ টিসহ সিংড়া থানার বন্দর গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে মোঃ আবু হায়াত (৩৫)কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্তার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দর্শনার্থীর ঢল

Image
মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোরে বড়াইগ্রামের গড়মাটি ঘাট এলাকায়  খালিশাডাঙ্গা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার পড়ন্ত বিকেলে বর্ণিল এই নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। এইচ পি ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকীতে মোস্তাফিজুর রহমান ফরচুন স্মৃতি স্মরণে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। নদীমাতৃক এই বাংলাদেশে ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতায় বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচপ্রতিযোগিতা। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় নিউ জনতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন এবং সোনারতরী এক্সপ্রেস রানার্সআপ হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বড়াইগ্রামে মৃত্যুজনীত বীমা দাবীর চেক হস্তান্তর

Image
মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোরে বড়াইগ্রামের  বনপাড়া পৌরশহরের আলফা লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে  মৃত্যুজনীত বীমা দাবীর চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাহাদত হোসেনের মৃত্যুজনিত কারণে কোম্পানীর পক্ষ থেকে তার ছেলে সহিদুলের হাতে  ৩ লক্ষ ৫০ হাজার টাকার  চেক হস্তান্তর করে কতৃপক্ষ। মরহুম সাহাদত হোসেনের গ্রামের বাড়ি লালপুর উপজেলার রাকসা সাতপুকুরিয়া গ্রামে। গত শুক্রবার জোয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের শিক্ষক পারুল আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন। এছাড়া শতাধিক বীমা গ্রাহকের উপস্থিতিতে সেখানে বক্তব্য রাখেন কোম্পানীর কর্মকর্তা  মোঃ আবু সামা এবং মোঃ জাকারিয়া। বক্তাগণ সাধারন মানুষকে বীমা করতে উদ্বুদ্ধ করার জন্য জীবন বীমার বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানে। 

বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন

Image
মো. আব্দুস সালাম  , নাটোর  প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নামে থানায় সাধারণ ডায়রী (জিডি) করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চান্দাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ, ছত্রলীগ ও যুবলীগ এই কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপি মানববন্ধনে প্রায় দুই শতাধিক নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। দিয়ারগাড়ফা গ্রামে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান, দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক সোনাউল্লাহ প্রামানিক প্রমূখ। বক্তাগণ বলেন, দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে দিয়ারগাড়ফা গ্রামের সারোয়ার উদ্দিন মোল্লা নামের ব্যাক্তি উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়রী করেন। তিনি সেখানে উল্লেখ করেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এক সভায় বক্তৃতাকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ী পোড়ানোর হুমকি দেন। মূলতঃ সারোয়ার উদ্দিন মোল্লা একজন বিএনপি সমর্থক। তিনি বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ ...

বড়াইগ্রামে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Image
মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোরে বড়াইগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে রাজনৈতিক ও ব্যক্তিগত মান ক্ষুন্নের অভিযোগ এনে বিগত নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থানকারী কুচক্রী মহলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান এবং নাটোর জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। গত রোববার সন্ধ্যায় বনপাড়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ করেন। সে সময়ে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক ও টি.এম মাসুদ করিম বাকী। ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা ও পথ সভার বক্তব্যের অপপ্রচার করে আমার  রাজনৈতিক ও ব্যক্তিগত মান ক্ষুন্ন করছে কুচত্রী মহল। পথ সভায় বক্তব্যের একাংশে বাংলাদেশ আওয়ামীলীগের নেতা কর্মীদের উৎজীবিত করার লক্ষ্যে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কিত তথ্য প্রদান করি। । কিন্তু  বক্তব্যের এক অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করে আমার নামে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার হচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচা...

বড়াইগ্রামে বিদ্যুতায়িত হয়ে মেছো বাঘের মৃত্যু

Image
মো. আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতায়িত হয়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। উপজেলার রাওতা গ্রামে গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের রাওতা গ্রামের টেঙ্গর আলী প্রামানিকের ছেলে ইব্রাহিম হোসেন তার ধানক্ষেতের চারপাশে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে রাখলে ইঁদুরের পরিবর্তে একটি মেছো বাঘ বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ইঁদুর মারার জন্য জমিতে এভাবে খোলামেলা বিদ্যুতের তার দিয়ে রাখা খুবই বিপদজনক। মেছো বাঘ মারা গেলেও যেকোন সময় মানুষ মারা যেতে পারতো। কোন প্রাণীকেই এভাবে মারা উচিত নয়। রাতে তাদের নির্বিঘœ বিচরণের অধিকার রয়েছে।

নাটোরে নিউজবাংলা এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Image
মো. আব্দুস সালাম  , নাটোর প্রতিনিধি নাটোরে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালি এলাকা থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, শিক্ষাবিদ অলোক মৈত্র, প্রবীন সাংবাদিক সেদরুল হুদা ডেভিড, এসএম মনজুর-উল-হাসান।   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজ বাংলার নাটোর প্রতিনিধি নাজমুল হাসান। পরে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহŸান জানান। প্রধান অতিথি পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, অতি অল্প সময়ে নিউজ বাংলা পাঠকের ...