Posts

Showing posts from May, 2021

লালপুরপুরাতন পুকুর থেকে দুর্লভ গঙ্গা মূতি উদ্ধার

Image
মো . আব্দুস সালাম , নাটোর নাটোর লালপুরে মো . আব্দুল মান্নানের পুরাতন পুকুর থেকে এক দুর্লভ গঙ্গা মূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায় সকালে মাটি কাটার একপর্যায়ে মাটির নীচে থাকা কোন এক ধাতব পদার্থের সাথে কোদাল লেগে বিকট শব্দ হলে শ্রমিকদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। শ্রমিকেরা অতি সাবধানে মাটি খুড়তে থাকলে সেখান থেকে বেরিয়ে আসে ৩ ফুট দৈর্ঘ্য এবং ১ . ৫ ফুট প্রস্তের দুর্লভ মূর্তি। খবর পেয়ে এলাকা থেখে শত শত লোকের আগমন ঘটে। সংবাদের গন্ধ পেয়ে ছুটে আসেন গনমাধ্যম কর্মী। লালপুর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার শাম্মি আক্তার জানান খবর পেয়ে সেখানে গিয়ে ৩ ফুট দৈর্ঘ্য এবং ১ . ৫ ফুট প্রস্তের ১৪৫ কেজি ওজনের মূর্তি উদ্ধার করে উপজেলা পরিষদে আনা হয়েছে তবে মূর্তিটি ডিসি অফিসে পাঠানো হবে। কেউ মূর্তিটি সনাক্ত করতে না পারলে ছবি   তুলে যাদুঘরে পাঠালে তারা এটি প্রায় দেড় হাজার বছরের পুরাতন গঙ্গা মূর্থি বলে ...

নাটোর বড়াইগ্রামের নগর ইউ পিএর বাজেট ঘোষণা

Image
         মো. আব্দুস সালাম , বড়াইগ্রাম (নাটোর) থেকে, তারিখ ২৫/০৫/২১ খ্রীঃ " নাটোর বড়াইগ্রামের নগর ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোছাঃ নিলুফার ইয়াসমিন ডালুর সভাপতিত্বে আয়োজিত সভায়  ইউপি সচিব আহম্মদ আলী এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ২ কোটি ৬৪ লক্ষ ৪৩ হাজার ১৮০ টাকা এবং ব্যয় ২ কোটি ৬৪ লক্ষ ৪৩ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে কোনো টাকা উদ্বৃত্ত রাখা হয়নি । বাজেট সভায় চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু স্বাগত বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে এবং মহামারি করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।  সভায় বাজেট বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নগর ইউপি'র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, নগর ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মন্ডল, আ'লীগ নেতা জহুরুল ইসলাম আলাহামদু, ইউপি সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস, বাচ্চু মিঞা, মিজানুর রহমান, জমির উদ্দিন, ইসরাফিল, রাজিয়া আক্তার, সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ।        Virus-free. www.av...

গুরুদাসপুরে ২কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

Image
মো. আব্দুস সালাম , নাটোর থেকে, ২৫/০৫/২০২১খ্রিঃ নাটোরের গুরুদাসপুর ২ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর থানার পিপলা গ্রামে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা, ১টি মোবাইল ও ১টিসীমকার্ড সহ মো. রুস্তম আলী প্রামানিক (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। মো. রুস্তম আলী সিরাজগঞ্জ জেলার তাড়াস থানার কাটাবাড়ী বড়পাড়া গ্রামের তয়জাল প্রাং এর ছেলে। র‌্যাব কর্মকর্তা জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুস্তম আলী মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অধ্যক্ষকে আনসারুল্লাহ বাংলা টিমের চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি

Image
মো. আব্দুস সালাম , বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২২/০৫/২১ খ্রিঃ বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পরিচয়ে জোনাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এতে বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীতায় ভূগছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অধ্যক্ষ আবুল আছর মোহাম্মদ শফিউজ্জামান জানান, ঈদুল ফিতরের তিন দিন আগে এবং এর আগে রোজার শুরুতে আনসারুল্লাহ বাংলা টিমের পরিচয়ে হাতে লেখা দুটি চিঠি রাতের অন্ধকারে তার বাড়ির বারান্দায় ফেলে রাখা হয়। চিঠিতে অধ্যক্ষ সহ তার ছেলেমেয়েদের মাথা কেটে নেয়ার হুমকি দেয়া হয়। পরবর্তীতে জানতে পারি চিঠি ২টা দিয়েছে চৌমুহন গ্রামের মনিরুজ্জামানের ছেলে মাসুম। আমি যেন তার কাজে বিঘœ না ঘটাই। পরবর্তীতে ঈদের দিন জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতরেই মাসুমসহ তার সহযোগীরা আমার উপর চড়াও হয় এবং পুনরায় সন্তানসহ আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। পরে মুসল্লীদের হস্তক্ষেপে আমি রক্ষা পাই। তিনি আরো জানান, হুমকিদাতাদের সঙ্গে ভাইস প্রিন্সিপাল নিয়োগকে কেন্দ্র করে আমার বিরোধ রয়েছে। সম্প্রতি তারা আমার ভাইয়ের জমি দখল করে পুকুর খনন করতে গেলে আমি বাধ...

৪২০ লিটার মদসহ ৬জনকে জরিমানাসহ কারাদন্ড

Image
মো. আব্দস সালাম, নাটোর নাটোর গুরুদাসপুরে  ৪২০ লিটার চোলাইমদসহ ৬জনকে  জরিমানাসহ কারাদন্ডদিয়েছে র‌্যাব।   র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট গুরুদাসপুর, নাটোর জনাব মোঃ আবু রাসেল এর নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার) । অনুমান ১০ টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানাা মহারাজপুর গজেন্দ্র চাপিলা গ্রামে অভিযান চালিয়ে  চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মহারাজপুর গ্রামের  মৃত সুরেশ পাহানের ছেলে শ্রী খিদা(২৫), উপেন পাহানের ছেলে শ্রী রুবেল পাহান (২১) ও শ্রী রাবেন পাহান (১৮), মৃত ধনা পাহানের ছেলে সুরেশ পাহান (৪০) এবং নাটোর ভবানিগঞ্জ মোড়ের মো. আক্তার আলীর ছেলে মো. সোহেল আলী (২৭) ও ওমর আলীর ছেলে মো. রাফিন (২৫) দ্বয়কে আটক করে ১-৪নং আসামীদের প্রত্যেককে ০৬ (ছয়) মাসের কারাদন্ড ও ২০০/- (দুইশত) টাকা করে জরিমানা করেন এবং ৫ ও ৬ নং আসামীদ্বয়ের প্রত্যেককে ০২ (দুই) মাসের কারাদন্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা করে জরিমানা করেনএবং  আদালতে নির্ধেশে আলামতগুলো ধ্বংস করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন গ্রেফতারকৃত আসামীদেরকে নাটোর কেদ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

মাতৃত্বের নিদর্শন দেখিয়ে চলে গেলেন নুরজাহান

Image
মো. আব্দুস সালাম , বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে সড়ক পারাপারের সময় নিজ কন্যাকে দুরে ছুড়ে দিয়ে প্রাণে বাঁচালেও দুর্ঘটনায় নিহত হয়েছেন গৃহবধু নুরজাহান (৩২)। নুরজাহান উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় পাবনাগামী আলু বোঝাই ট্রাকের (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।  নিহতের স্বামী মিলন কাঁদতে কাঁদতে আবেগ আপ্লুত কন্ঠে জানান, আমার সামনেই আমার স্ত্রী নুরজাহান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। সকালে স্ত্রী ও ২ সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পার্শ্বে ভেন্ডি তোলার জন্য জমিতে যাচ্ছিলাম। আমি ও পুত্র মোহিন (১৪) মহাসড়ক পার হয়ে গেলেও স্ত্রী নুরজাহান ও কন্যা জান্নাতুল (৪) মহাসড়ক পারের অপেক্ষায় পার্শ্বের কাঁচা মাটিতে দাঁড়িয়েছিলেন । হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও কন্যা জান্নাতুলের দিকে  যাচ্ছিল। মৃত্যু নিশ্চিত ধারণা করে স্ত্রী নুরজাহান তার কন্যা জান্নাতুলের হাত ধরে দুরে ছুড়ে ফেলে দিয়ে কন্যাকে বাঁচাতে পারলেও ঘাতক  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন  ন...

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

Image
মো. আব্দুস সালাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত পুনর্মিলনীতে প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন। পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এমদাদুল হক, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক হাসান ফারুক, চেঞ্জ টিভি ডট প্রেসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাছ, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, প্রেসক্লাবের যুগ্ন সম্...

নাটোর ১১৫ পিস ইয়াবা সহ ১ জন আটক

Image
মো. আব্দুস সালাম , নাটোর নাটোরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মির্জা সালাউদ্দিন এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর উপজেলার ছাতনী স্কুলপাড়া গ্রামে আমগাছের নীচে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ১১৫পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন, ২ টি সীমকাডর্, ১ টি মেমোরী কার্ড এবং মাদক বিক্রয়ের ২৫৯৩০/- টাকা সহ পাবনা জেলার সদর থানার কোলচুরি গ্রামের মৃত রহিম শেখ এর ছেলে মো. হালিম শেখ (৪০) কে   গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ত মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

২টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন আটক

Image
মো. আব্দুস সালাম , নাটোর নাটোরের নলডাঙ্গায় ২টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার)র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিনএর নেতৃত্বে নাটোরের নলডাঙ্গা উপজেলায় হাপানিয়া বাজার মসজিদ মোড় এলাকায়  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিল,২টি মোটর সাইকেল, ৫টি মোবাইল,৮টি সীমকার্ড, ২টি মেমোরীকার্ড সহ দিনাজপুর জেলার বিরামপুর থানার হরিহরপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন হোসেন (৩৩), ঐ থানার পারভবানীপুর গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে মো. আরজান হোসেন (৩২), নলডাঙ্গ থানার পাটুল হাপানিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. বুলবুল প্রামানিক (২৬) এবং একই থানার বাঁশবাগ পূর্বপাড়া গ্রামের মো. আজিম উদ্দিন দেওয়ানের ছেলে মো. সবুজ ইসলাম (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল পাচার ও বিক্রয়ের  কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে...