Posts

Showing posts from March, 2021

বড়াইগ্রাম পৌর উদ্যোগে মাস্ক-লিফলেট বিতরণ এবং মশক নিধন কর্মসূচি শুরু

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়নের উদ্যোগে মঙ্গলবার দিনভর করোনা মোকাবেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ ্এবং ওষুধ স্প্রে করার মাধ্যদিয়ে  মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান, কাউন্সিলর রফিকুল ইসলাম, আজিজ জোয়াদ্দার, দিল মোহাম্মদ, আব্দুস সামাদ, জাহিদুল ইসলাম, ওয়াজেদ আলী প্রধানসহ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রানী বেগম এবং উপ-সহকারী মেডিকেল অফিসার মোঃ শাহাবউদ্দিন সহ সকল পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মেয়র বলেন, সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিনামূল্যে ভ্যাকসিন প্রদান এবং মশক নিধন ওষুধ স্প্রে সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আমরাও তারই অংশ হিসাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে মাস্ক বিতরণ করছি। এই বৈশি^ক সমস্যা সমাধানে স্বাস্থ্যবিধি সবাইকে মেনে করোনার প্রাদুর্ভার মোকাবেলা করতে হবে এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশক নিধনে পৌরবাসীকে এগিয়ে আসার আহŸান জানান।

বড়াইগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোরের বড়াইগ্রামে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রভৃতির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, বনপাড়া পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস শুক্রবার উদযাপন করেছে। তারমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসের সংবর্ধনা দেয়া হয়েছে। বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, আবুল খায়ের প্রমুখ।

বড়াইগ্রামে অগ্নিকান্ডে বসতবাড়ি সহ ৪ গোবাদি পশুর মৃত্যু

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোরের বড়াইগ্রামে অগ্নিকান্ডে বসতবাড়ি সহ গোবাদি পশুর মৃত্যু হয়েছে। এতে ৪ টি ছাগলের মৃত্যু, ২টি ছাগল সহ ১টি গরু আহত হয়েছে। অগ্নিকান্ডে ২টি ঘর, অন্যান্য দ্রব্যসামগ্রি পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইহাটি গ্রামের মৃত অমিল উদ্দিনের পুত্র আব্দুর রহমানের বাড়িতে। আব্দুর রহমান জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে গোয়াল ঘর ও রান্না ঘরের প্রজ্বলিত আগুনে আলোকিত হয়ে উঠে এলাকা। শয়ন ঘর থেকে আলো দেখে বের হই ঘর থেকে। তখন আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে আগুন নিভাতে। সে সময় জীবনের ঝুঁকি নিয়ে গোয়াল ঘরে থাকা গরু-ছাগল উদ্ধার করে তারা। এরমধ্যে ১টি গরু ও ৬টি ছাগল  দগ্ধ অবস্থায় উদ্ধার করলেও ৪টি ছাগল ইতোমধ্যে মারা গেছে।  

নাটোর সিংড়ায় রাজনৈতিক নেত্রীবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় অনুষ্ঠিত

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোর সিংড়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে গত রবিবার সিংড়া উপজেলার কৃষি অফিসের হল রুমে সকল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভূক্তের দাবীতে অপরাজিতাদের এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি  অধ্যক্ষ আব্দুল আওয়াল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ৩নংওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রমুখ । সেখানে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী  মুজিবুর রহমান, জেলা প্রকল্প অফিসার  মোঃ মাহফুজুর রহমান ও উপজেলা সমন্বয়কারী  সৈয়দা তাহেরা খানম। বক্তারা বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন-২০০৯) ৯০ বি মোতাবেক সকল কমিটিতে ৩৩% নারী ২০২৫ সালের মধ্যে অন্তরভুক্ত  ও কার্যকর করার দাবী জানান।

বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে মাস্ক বিতরণ

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর "মাস্ক পরার অভ্যাস করি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি" এ ¯েøাগানকে সামনে রেখে নাটোরের বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলকরণে "নো মাস্ক নো এন্ট্রি"এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার  সকাল ৯টায়  উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস বাস স্ট্যান্ড এলাকায় যানবাহনের যাত্রী , চালক ও হেলপারের মধ্যে ১ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করে "নো মাস্ক নো এন্ট্রি" কার্যক্রমের উদ্বোধন করেন বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম। তিনি বলেন, মাস্ক ছাড়া কোনো যানবহনে কেউ চলাচল করতে পারবে না। জনসমাগমের স্থানসমূহেও শতভাগ মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে কাজ করবে হাইওয়ে পুলিশ সদস্যবৃন্দ। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম আরো বলেন, আমরা আগেও হাইওয়ে থানার পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছি। করোনা ভাইরাস প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া হাইওয়ে থানার এস.আই মো. আনোয়ার হোসেন, গোলাম মাসুম, সার্জেন্ট ই¯্রাফিল হোসেন সহ পুলিশ সদস্যবৃন্দ। ...

বড়াইগ্রামে সাধু যোসেফের মহাপর্বোৎসব উদ্যাপন

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামের ধর্মপল্লীতে গত ১৯মার্চ সকাল ৯টা হতে দিনভর খ্রিস্টধর্ম জাজক সাধু যোসেফের মহাপর্বোৎসব এর অংশ হিসাবে সাধু যোসেফের মূর্তি স্থাপন,মাল্যদান, ভক্তদের ভক্তি প্রদর্শন, আলোচনা এবং আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির নাচ,গানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপিত হয়। বনপাড়া ধর্মপল্লীর পুরহিত ফাদার শংকর গমেজ উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, বনপাড়া পৌরসভার ৮ নং ওয়াডের্র সাবেক সভাপতি মোঃ আব্দুস সোবহান, জোয়াড়ী ইউপি সদস্য ফেরদৌস আলম সহ অত্র এলাকা অসংখ্য সূধীজন। অনুষ্ঠানকে প্রানবন্ত করতে গির্জাঘর সহ গোটা ধর্মপল্লী বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছিল। সকাল ৮টা থেকে রাত্রি পর্যন্ত খ্রিস্টধর্মীয় শত শত নারী পুরুষের সাথে অনান্য সম্প্রদায়ের আগমনে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়েছিল।

বড়াইগ্রামে বসতবাড়িতে অগ্নিকান্ড

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রামে বসতবাড়িতে অগ্নিকান্ডে আধাপাকা ১টি ঘর ভস্মিভূত হয়েছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের আমজাদ আলীর (৮০) বাড়িতে এ অগ্নকান্ডের ঘটনা ঘটে। আমজাদ আলী জানান, রাত ১টার দিকে হঠাৎ রুমের ভিতরে আগুনের ধোয়া দেখা যায়। মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও বনপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে গোয়াল ঘরের ভিতরে থাকা ২টা গরু পুড়ে যায় ও মূল্যবান আসবাপত্র সহ মোট ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রামে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, এতিমদের জন্য বিশেষ খাবার পরিবেশনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটিতে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজে, মেযর কে.এম.জাকির হোসেনের সভাপতিত্বে বনপাড়া পৌরসভায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনাযতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনাযতনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি (ভারঃ) আব্দুল কুদ্দুস মিয়াজি, সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে দিবসটি পালিত হয়। বনপাড়া পৌর শহরের ...

র‌্যাবের অভিযানে বড়াইগ্রামে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Image
   মোঃ আব্দুস সালাম ,নাটোর প্রতিনিধি তারিখ ১৬/০৩/২১ খ্রিঃ নাটোরের বড়াইগ্রামে ৩ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধামানিয়া গ্রামস্থ দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের। র‌্যাব সুত্রে জানা যায়, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ইশ^রপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবু বক্কার প্রামানিকের পুত্র মোঃ মনিরুল ইসলাম (৩৭) ও মৃত বাদল প্রামানিকের পুত্র মোঃ আইয়ুব আলীকে (৪৫) আটক করা হয়। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এস.আই সহিদুল্লাহ এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

লালপুরে ১৮৫ পিস ইয়াবা সহ র‌্যাবের হাতে ১ জন আটক

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোর লালপুরে নাটোর র‌্যাব-৫ অপারেশন কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে গত রবিবার সন্ধা সাড়ে সাতটার দিকে নওপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত হলেন রাজশাহী জেলার বাঘা উপজেলার পলাশী ফতেপুর গ্রামের হাবলু শেখের ছেলে মোঃ আমিন (২০)। উদ্ধারকৃত আলামত সমূহ ১৮৫ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, ১টি মেমোরীকার্ড, নগদ ১৫৫০/- পনেরশত টাকা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বাক্ষীদের সন্মুখে  স্বীকার করেন। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।  

শিক্ষার্থীর প্রাপ্য মার্ক দিতে হবে, শিক্ষা ক্ষেত্র কে স্বচ্ছ করুন

" Editorial " শিক্ষার্থীর প্রাপ্য মার্ক দিতে হবে  শিক্ষা ক্ষেত্র কে স্বচ্ছ করুন পরীক্ষায় অকৃতকার্য বা কম নম্বর পেয়ে যখন কিছু শিক্ষার্থী আত্মহত্যা করে ঠিক সেই মুহূর্তে কিছু শিক্ষার্থী বোর্ড চ্যালেন্জ করার সিদ্ধান্ত নেয় সঠিক মার্ক পাওয়ার আশায়। সি গ্রেড প্রাপ্য কিছু শিক্ষার্থী এ গ্রেড পেয়ে ঠিক একই মুহূর্তে মিষ্টির দোকানের কর্মচারীর মাথা ফাটায় কম মিষ্টি দোকানে থাকায়। অকৃতকার্য, আত্মহত্যা করা, বোর্ড চ্যালেন্জ করার সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের গালি-গালাজ করা শিক্ষকদের চেহারা তখন বাংলাদেশের আবহাওয়ায় উজ্জ্বল হয়ে উঠে।  বিনিউজও এর রিপোর্টে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী বাঙলা কলেজের কিছু শিক্ষার্থীর পরীক্ষার সময় নির্মম ভোগান্তি।বিনিউজও এর রিসার্স অনুযায়ী(2009-2021), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের পরীক্ষার রেজাল্ট চ্যালেন্জ করার ক্ষমতা শিক্ষার্থীদের থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র খাতায় দেওয়া মার্ক গণনা করে। শুধুমাত্র খাতায় দেওয়া মার্ক গণনা করায় রেজাল্ট চ্যালেন্জ করা শিক্ষার্থীদের রেজাল্টের পরিবর্তন হচ্ছে না বললেই চলে। দরিদ্র পাশ করার যোগ্য শিক্ষার্থীর...

এবারের ফাল্গুনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে মুগ্ধ করল, কিন্তু পরীক্ষায় পাশের  দুশ্চিন্তা অবশেষে মলিন করে দিল ফাল্গুনী কে

Image
এবারের ফাল্গুনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে মুগ্ধ করল, কিন্তু পরীক্ষায় পাশের দুশ্চিন্তা অবশেষে মলিন করে দিল ফাল্গুনী কে। জাহিদুল ইসলাম,10-03-2021,10.00 পিএম মহাখালী যাওয়ার উদ্দেশ্যে টেকনিক্যাল মোড়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য। কিছুক্ষন পড় বৈশাখী বাস পেলাম।  বাসে উঠার পড়ে দেখতে পেলাম, বই আর এ্যাডমিট কাডের ফাইল হাতে নিয়ে অধিকাংশ সিটেই ছাত্র-ছাত্রী। জিজ্ঞাসা করে জানতে পাড়লাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের পরীক্ষা চলছে। সবাই অধিভুক্ত সরকারী বাঙলা কলেজের শিক্ষার্থী। সময় তখন দুপুড় 1.30 পিএম। পরীক্ষা চলাকালীন সময় এর আগে কখনো এমন ভালোভাবে বাসে উঠতে পাড়ি নাই। বাস ও রাস্তার মুক্ত পরিবেশ দেখে খুব ভালো লাগলো। সিটে বসে সামনে তাকাতেই দেখতে পেলাম, জিন্সের লেগিন্স ও হলুদ রঙের ফতুয়া পড়ে এ্যাডমিট কাডের ফাইলের উপর বই রেখে পড়ছে ফাল্গুনী। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। কিছুক্ষন পড় আমার অশান্ত মন টা শান্ত ঽল। করোনাকালীন  সময়ের দীর্ঘ সময় ঢাকার বাইরে কেটেছে আমার। একাকী চলতে চলতে জীবনটাই যেন একাকী হয়ে গেছে। নিজের অজান্তেই অনেক কিছু হারিয়ে গিয়েছে। বন্ধু-বান্ধবী, ছেলে-মিয়ের মধ্যে ...

র‌্যাবের অভিযানে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং ভূয়া ডাক্তারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ০৬ মাসের কারাদন্ড

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর সিপিসি-২, নাটোর র‌্যাবের অপারেশন কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে সকাল সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার র‌্যাবের অভিযানে দয়ারামপুর বাজারে লাইসেন্সবিহীন ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসীর মালিক এবং ভূয়া ডাক্তারকে ০৬ (ছয়) মাস কারা দন্ড এবং ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটক ব্যক্তি হলেন- উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত- আফের উল্লাহ এর ছেলে মোঃ ইদ্রিস আলী (৫০)। উদ্ধারকৃত মালামাল-(ক). ফরভভৎবহঃ / ঃুঢ়বং ড়ভ ভধশব পবৎঃরভরপধঃবং- ০৫ টি, (খ) ড়ঢ়বৎধঃধরড়হ ঃড়ষষং-দ্ধ০১ নড়ী, (গ) ঢ়ৎবংপৎরঢ়ঃরড়হ- দ্ধ০১ পড়ঢ়ু, (ঘ) ঁহষবাবষবফ ঃধনষবঃং -দ্ধ২০০ ঢ়পং (ঙ) শরহফবু ঃৎধু -দ্ধ০২ ঢ়পং, (চ) মশ ঢ়যধৎসধ পবৎঃরভরপধঃবং-দ্ধ০১পড়ঢ়ু, (ছ) ধসষড়শর ংুৎঁঢ়-দ্ধ১০০ ঢ়পং, (জ) সৎরঃড়ংধহলরনড়হর ংুৎঁঢ় -৭০ ঢ়পং, (ঝ) টহষবাবষবফ ঐধষঁধ-দ্ধ১০ নড়ুড়সং সহ লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে এমবিবিএস ডিগ্রী না থাকা সত্তে¡ও ডাক্তার পরিচয়ে প্রেসক্রিপসন করে চিকিৎসার মাধ্যমে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসী...

বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি, নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়। দিবসটিতে পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে। এছাড়া বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে পৌর মিলনায়তনে, উপজেলা আ'লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,  মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ'লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান প্রমৃখ। এছাড়া বঙ্গবন্ধুর ভাষণ, গজল, কবিতা আবৃত্তি ইত্যাদি আইটেমে বিজয়ীদের মাঝে পুরষ্...

নাটোর, র‌্যাব-৫ কর্তৃক ৩ মহিলা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Image
নাটোর, র‌্যাব-৫ কর্তৃক ৩ মহিলা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোর র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা রেলস্টেশন এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ ৩ মহিলা ও ১ পুরুষ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে। আটকরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নাকুরগাছী গ্রামের মৃত-সাইদুল ইসলামের স্ত্রী মোছাঃ রেহেনা বেগম(২৬), ঐ গ্রমের আঃ আলিমের স্ত্রী মোছাঃ শিউলী বেগম (৩০), ঐ থানার পশ্চিম ইছালা গ্রামের মৃত ময়েন উদ্দিনের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম(৪৮), এবং গোপালপুর গ্রামের মৃত কার্তিক সিং এর ছেলে শ্রী হেরন সিং(২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উদ্ধারকৃত মালামাল-০৫কেজি গাঁজা, ০৫টি মোবাইল ফোন, ০৯টি সীমকার্ড, ০৫টি মেমোরীকার্ড এবং ০১টি প্লাষ্টিকের ব্যাগ । কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানায় উপরোক্ত ঘটনায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল- হাজতে প্রেরণ করা রয়েছে।

বড়াইগ্রামে বিক্রি হওয়া শিশুটি মা’কে ফিরিয়ে দিলেন জেলা প্রশাসক

Image
বড়াইগ্রামে বিক্রি হওয়া শিশুটি মা’কে ফিরিয়ে দিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোরের বড়াইগ্রামে সুদী মহাজনের চাপে বিক্রিত শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন জেলা ও উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ওই শিশুকে তার মায়েল কোলে তুলে দেন। এসময় বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সুদি মহাজনের চাপে বাধ্য হয়ে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের ভ্যানচালক বাবা রেজাউল করিম তার চাঁদনী আক্তার লিজা নামের ২২ দিন বয়সী কন্যা শিশুকে এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি প্রকাশ হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে রাতেই ভুক্তভোগির বাড়িতে গিয়ে অনুসন্ধানে প্রকৃত ঘটনা উদঘাটন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। পরে বিক্রিত শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। শিশুকে ফিরিয়ে দেয়ার পাশাপশি জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে নগদ অর্থ, ফলমুল ও খাবার এবং একটি ভ্য...

প্রধান মন্ত্রীর বর্তমান এজেন্ডা বাস্তবায়নে বড়াইগ্রামবাসী অনেকটাই এগিয়ে

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনাকালিন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রনোদনা প্রদানের পাশা পাশ্বি বলেছিলেন-অনাবাদি এক ইঞ্চি জমিও পতিত ফেলে রাখা যাবেনা। প্রধান মন্ত্রীর সে কথা বাস্তবায়নে হোক আর বিলাসীতাতেই হোক অথবা নিজেদের প্রয়োজনের তাগিদেই হোক বড়াইগ্রামবাসী এ পতিপাদ্যে অনেকটাই এগিয়ে। গোটা উপজেলায় প্রতিত জায়গা নেই বল্লেই চলে। সমস্ত উপজেলার অফিস- আদালত,শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় সকল রাস্তারই উভয় পাশ্বে, ঈদমাঠ, গোরস্থান,শ্মশান, গ্রাম,পাড়া, মহল্লার প্রায় বাড়ির অঙ্গিনায়, আনাচে- কানাচে এমন কি ছাদের উপরে টব, রিং,চাড়ি, হাইড্রোজের ড্রাম, বালতি, গুড় জ্বাল করার ড্রাম, মুখ কাটা বড় বোতলে মাটি দিয়ে লাগানো হয়েছে ফলদ ,বনজ অথবা শাক-সব্জির বাগান। উৎপাদিত ফসল একদিকে যেমন মিটছে তাদের চাহিদা অন্যদিকে ছড়াচ্ছে সবুজের সমারোহ। বনজ- মেহগণি,আকাশমনি,রেÐিকড়ই,শিলকড়ই,শিশু,নিম ইত্যাদি। ফলদ-আম,জাম,লিচু,কাঁঠাল,পেয়ারা,হরেক রকম বরই,ড্রাগন,কলা ইত্যাদি। সব্জির মধ্যে রয়েছে- আলু,বেগুন,লাউ,শশা,সীম,মিষ্টিকুমডা,ঢেঁড়স ইত্যাদি। সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকা যেমন বড়াইগ্রাম,জোনাইল,তিরাইল,কু...