Posts

Showing posts from June, 2021

বড়াইগ্রামে ভ‚মি ব্যবস্থাপনা

বড়াইগ্রামে ভ‚মি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহণে দিনব্যাপি ভ‚মি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় ১০৭ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। কর্মশালায় ভ‚মি আইন, ভ‚মি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন এবং ডিজিটাল পদ্ধতিতে নামজারি, উন্নয়ন কর পরিশোধ ও কর পরিশোধের জন্য নিবন্ধন বিষয়ে ধারণা দেয়া হয়। অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সহকারী প্রোগরামার আব্দুর রহমান আনছারী, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কানুনগো রুহুল আমিন প্রমুখ।

নাটোরের দুই পৌরসভায় বিধিনিষেধ বাড়ল ২২ জুন পর্যন্ত

Image
মো. আব্দুস সালাম , নাটোর জেলা প্রতিনিধি নাটের জেলায় করোনা সংক্রমণের হার না কমায় নাটোর সদর ও সিংড়া দুই পৌর এলাকায় আরও এক সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়ানো হয়েছে। আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার বিধিনিষেধ চলবে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জেলা প্রসাশনের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার (৯ জুন) থেকে জেলায় এক সপ্তাহের বিধিনিষেধ চলছে। সভায় বলা হয়, নাটোরের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ৯ থেকে ১৫ জুন পর্যন্ত এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তারপর থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন বিধিনিষেধ সফল করার জন্য নানা ধরনের ব্যবস্থা নেয়। মানুষকে সচেতন করতে লিফলেট বিলি ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার অভিযান চালানো হয়। বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয়। তারপরও মানুষ সচেতন না হওয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। বরং খারাপের দিকে যাচ্ছে। তাই আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে অন্যান্যদে...

বড়াইগ্রামে হাফিজা নিহতের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

Image
search jobs Bangladesh America America মো. সাব্দুল আলী ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৮/০৫/২১ খ্রিঃ নাটোরের বড়াইগ্রামে হাফিজা নিহতের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আটুয়া রাথুর মোড় এলাকার ফিডার রাস্তায় দাঁড়িয়ে এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভিকটিম হাফিজার পিতা হালিম সরকার, মাতা মোসা: রোকেয়া বেগম, ভাই রায়হান সরকার, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বাসদ জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, কেন্দ্রীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিজুল ইসলাম পারুল, সদস্য মোবারক হোসেন, উদীচী সংগঠনের সদস্য আলফুজ্জামান প্রমুখ। বক্তাগণ হাফিজা নিহত সংক্রান্ত বিষয়ের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান সং...

নাটোর ডোপ টেস্টে ১১ জনের বিরুদ্ধে মামলা

Image
মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোর আটকের পর ডোপ টেস্ট করে  ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়েছে। গত ২৮ মে  রাত্রি ১০ টার দিকে নাটোর র‌্যাব-৫ কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিনএর নেতৃত্বে সদর উপজেলার একডারা গ্রামের বাবুর পুকুর পাড়ে মাজারের সামনে  অভিযান চালিয়ে ২ গ্রাম গাঁজা, ১ টি মাটির কলকি, ২ টি গ্যাস লাইট সহ  উপজেরার নারায়নপাড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে মোঃ সাদেরুল ইসলাম (৪০), লোটাবাড়িয়া পশ্চিমপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ জয়নাল আবেদীন(৩৫), পশ্চিম বড়গাছার মৃত সামসুজ্জোহার ছেলে মোঃ নয়ন (১৯), চন্দ্রপুর ডোবারপাড়ার মো. আলাউদ্দিনের  ছেলে মোঃ আরিফুল ইসলাম জান্টু (২৭), উত্তর বড়গাছার মোঃ আব্দুল ওহাবের ছেলে মোঃ মাহবুব (৩০), মোঃ রাশেদুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম জয় (২০), সাতনি দিয়ার গ্রামের  মোঃ এনামুল কবিরের ছেলে মোঃ আশিক ইসলাম (২০), মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (১৯), কানাইখালী চাউলপট্টির মৃত ফজর আলী শেখের ছেলে মোঃ দুলু শেখ (২৪), কাপুরিয়াপট্টির মোঃ হাফিজের ছেলে মোঃ নাঈম রহমান (২৪ এবং মোঃ সাদেক শেখের ছেলে মোঃ সাব্বির শেখ (২৪)কে আটক করে নাটোর সদর হাসপাতালে ডোপ টে...

নাটোর ডোপ টেস্টে ৫ জনের বিরুদ্ধে মামলা

Image
মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোর আটকের পর ডোপ টেস্ট করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়েছে। গত ২৯ মে  রাত্রি ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর র‌্যাব-৫ কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে সদর উপজেলার এনএস কলেজ মাঠের পূর্ব পাশের্^  বট গাছের নীচে অভিযান চালিয়ে চাঁদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৫০), উত্তর বড়গাছার  জিল হক মজুমদারে ছেলে মোঃ স্বপন মজুমদার (৩০), বনবেলঘরিয়ার মোঃ ছমির আলীর ছেলে মোঃ রাব্বি হোসেন (২০), মোঃ সিরাজ মোল্লার ছেলে মোঃ সজল (২২) এবং রামাইগাছি গ্রামের মোঃ আজগর শেখের ছেলে মোঃ রাজিব হোসেন (২৫) কে আটক করে নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করালে  পজেটিভ হওয়ায় তাদের আটক করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা বিভিন্ন এলাকা হইতে আসিয়া মাদক সেবন করিয়াছেন। তিনি আরও জানান তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায়  মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।