Posts

Showing posts from December, 2021

নাটোরে আসন্ন পৌরসভা নির্বাচনী মতবিনিময় সভায় শেখ কামাল

Image
sheikh kamal মো. আব্দুস সালাম, নাটোর জেলা প্রতিনিধি নাটোর আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসাবে রাজশাহী বিভাগের  দায়িত্ব প্রাপ্ত  সাংগঠনিক সম্পাদক শেখ কামাল উপস্থিত থেকে দলীয় সকল ভেদা ভেদ ভূলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলিকে বিজয়ী করার আহবান জানান।  বুধবার দুপুরে জেলা  আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে  এবং নাটোর পৌর আওয়ামীলীগের সধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নুর সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি এবং নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, প্রধান নির্বচনী সমন্বয়ক এ্যাড. কামরুল ইসলাম ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর- নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক প্র...

নাটোরের সিংড়ায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

Image
মো. আব্দুস সালাম , নাটোর জেলা প্রতিনিধি নাটোরের সিংড়া উপজেলায় ৪র্থ ধাপে ১২টি ইউনয়িন পরিষদের উৎসবমুখর পরিবেেশ ভোট গ্রহণ শুরু হয়েেছ। রববিার সকাল ৮টা থেকে প্রতিিট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা ঘণ কুয়াশা উপেক্ষা করে সকাল থকেইে ভোট কেন্দ্রে উপস্থিত হতে শুরু করে। নারী-পুরুষ উভয়েই র্দীর্ঘ লাইনে দাঁড়েিয় সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে তাদের ভোট প্রদান করছনে। সকালে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জেলা নির্বাচন র্কাযালয় সুত্রে জানা যায়, ১২ টি ইউনিয়নের ১১৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৬৩ হাজার ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছনে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৪২৪জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩০ হাজার ৪ শত জন। নির্র্বাচনে দুইটি ইউনয়িন পরিষদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত দুইজন চয়োরম্যান বাদে ১০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেনে। ১২টি ইউনয়িনে সাধারণ সদস্য পদে ৪০২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচন সুষ্ঠভাবে পরচিালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ প্লা...

বড়াইগ্রামের বাবুলকে ১০ হাজার টাকার চেক দিলেন ডিসি

Image
@ বড়াইগ্রামে বড় দিন উদ্যাপন বড়াইগ্রাম ( নাটোর ) প্রতিনিধি , তারিখ ২৫ / ১২ / ২১ খ্রিঃ নাটোরের বড়াইগ্রামে খ্রীষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড় দিন গত শনিবার উদযাপিত হয়। উপজেলার বনপাড়া সহ ছয়টি গীর্জায় শুক্রবার দিবাগত রাতে বিশেষ প্রার্থনার মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। বনপাড়া গীর্জায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে পাল পুরোহিত দিলীপ রোজারিও রাতে ও শনিবার সকাল সাড়ে ৭ টায় এবং সহকারী পাল পুরোহিত পিউশ রোজারিও সকাল সাড়ে ৯ টায় প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। এতে ধর্মপল্লীর সকল বয়সের নারী পুরুষ অংশ গ্রহণ করেন। বড় দিনের এই অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি , বড়াইগ্রাম উপজেরা চেয়ারম্যান ডা . সিদ্দিকুর রহমান পাটোয়ারী , বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থনা শুভেচ্ছা বিনিময় শেষে বনপাড়া গ...

বড়দিন

Image
christmas #ChristmasCelebration

নাটোর ৪টি মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

Image
মো. আব্দুস সালাম, নাটোর থেকে নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর অভিযানে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ  হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে গত ২১ ডিসেম্বর রাত ১০ ঘটিকা থেকে পরদিন সকাল ৮ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার সদর থানা এবং গুরুদাসপুর থানা ও পাবনা জেলার চাটমোহর থানা এলাকা অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্য গ্রেফতার কার্যক্রম পরিচালনা করেন। নাটোর জেলার সদর থানায় একটি ট্রান্সপোর্ট পার্সেল এজেন্সিতে একটি চোরাই মোটরসাইকেল বুকিং দেয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধার করতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত চোর চক্রের ২/৩ জন সদস্য কৌশলে পালিয়ে গেলেও নাটোর জেলার গুরুদাসপুর থানার চাচকৈড় গ্রামের মোঃ কাজেম প্রামানিকের ছেলে মোঃ নুর ইসলাম (২৮)কে ১ টি চোরাই ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেলসহ আটক করা হয়। পরবর্তীতে মোঃ নুর ইসলাম এর নিকট গাড়ির কাগজপত্র দেখাতে চালে কাগজপত্র দেখাত...

২১ ডিসেম্বর নাটোর মুক্ত দিবস পালন

Image
natore bd মো. আব্দুস সালাম  , নাটোর থেকে ১৯৭১ সালে ২১ ডিসেম্বর নাটোর মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয় বিজয় শোভাযাত্রা, ফুলবাগান গণকবরে পুষ্পমাল্য অর্পণ শেষে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর নাটোর মুক্ত দিবস। ১৯৭১ সনের ১৬ ডিসেম্বর ঢাকা সহ সারা দেশের বেশির ভাগ এলাকা মুক্ত হয়ে বিজয় উল্লাসে উল্লসিত হলেও নাটোর তখনও ছিল অবরুদ্ধ। মুক্তিযুদ্ধের সময়ে বৃহত্তর রাজশাহী বিভাগের সেক্টর হেড কোয়ার্টার স্থাপন করা হয়ে ছিল নাটোরের দিঘাপতিয়া গর্ভণর হাউসে তথা বর্তমান উত্তরা গণভবনে । সে জন্য নাটোর হানাদার মুক্ত হয়েছিল পাঁচদিন পরে ২১ ডিসেম্বর। ২১ ডিসেম্বর ১৯৭১ উত্তরা গণভবনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। আনুষ্ঠানিকভাবে আত্মসমাপর্ণের মধ্যে দিয়ে নাটোর মুক্ত দিবসের স্বীকৃতি পায়। ওই দিন নাটোরবাসী  বিজয়ের উল্লাসে আকাশ-বাতাস বিদীর্ণ করে  ছড়িয়ে পড়ে পথে প্রান্তরে। ২৬ মার্চের কালোরাতে ঢাকাসহ সারা দেশে অপারেশন সার্চলাইট চালায় পাকিস্থানী সেনাবাহিনী।  ঢাকার সাথে নাটোর এবং নাটোর থেকে উত্তর বঙ্গের সব জায়গায় যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকার কারণে নাটোরে ২য় হেড কোয়...

১৬ ই ডিসেম্বর

Image
16 december ১৬ ই ডিসেম্বর মো. আব্দুস সালাম ১৬ই ডিসেম্বর  চিরে অম্বর ভয়াবহ অজ¯্র যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে উঠেছে ভেসে জেগেছে নতুন চর আপনার চেয়ে আপন সবাই নেই হেথা কেউ পর মনের হরষে স্বাধীন চিত্তে  নৃত্যে নৃত্যে বাঁধিব  আপন ঘর। ১৬ই ডিসেম্বর  চিরে অম্বর রাত্রি শেষে  আমার দেশে উদয় হল নতুন সূর্যোদ্বয় সোনালী রোদে আলোয় আলোয় হল আলোকময়। সূর্যের মত ছড়িয়ে গেল বাঙ্গালীর পরিচয় দুর হল তত মনে ছিল যত অমাবর্ষার ভয আমার চরে আমার ঘরে মৌসুমী হাওয়া বয় আমার খেতে ফলাব ফসল ইচ্ছে মত তত বাঙ্গালীর ঐতিহ্যের ফসল আছে যত ধান, পাট, কাউন, চিনি সোনার ফসলে ভরে যাবে জানি আমাদের মাঠ খানি পিতা-প্রপিতার শিক্ষা-দীক্ষায় আমার ঐতিহ্য, অস্তিত্ব- শিকড়- মূল স্বপ্ন-সাধনা, ধ্যান-ধারনা নিবিষ্ট চিত্তে অনন্ত আরাধনা পল্লী-শহরের রন্ধে রন্ধে সুপ্ত সৃষ্টির উন্মাদনা আমরা ছিলাম, আমরা আছি, আমরাই জেগে থাকবো ১৬ই ডিসেম্বর  আমরা হয়েছি সফল আমরা ফলাব ইচ্ছে মত আমাদের গণতন্ত্রের ফসল।। মো. আব্দুস সালাম

বিনা পারিশ্রমিকে ১৫ বছর দায়িত্ব পালন বড়াইগ্রামে কমিউনিটি পুলিশের স্বীকৃতি চায় হতদরিদ্র বাবুল

Image
মো. আব্দুস সালাম ,নাটোর থেকে নাটোরের বড়াইগ্রামে ব্যস্ততম রাজাপুর বাজারে বিনা পারিশ্রমিকে গত ১৫ বছর যাবত কমিউনিটি পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন হতদরিদ্র মো.বাবুল হোসেন (৩৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাওতা গ্রামের হাচেন আলীর ছেলে। ২০০৬ সাল থেকে অদ্যাবধি রাজাপুর বাজারের যানজট ও দুর্ঘটনা নিরসনকল্পে স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আসছেন। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের মহাসড়ক পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তিনি। যদিও তিনি পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। এজন্য নাটোর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে তার স্বেচ্ছাশ্রমের বিষয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করেছেন তিনি। বাবুল হোসেন জানান, ২০০৬ সালে রাজাপুর কলেজের ছাত্র জামরুল ইসলাম রাজাপুর বাজারে সড়ক পারাপারের সময় আমার চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়। তখন তাকে গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে ও ভর্তি করাতে সহযোগিতা করি। বর্তমানে শারীরিক প্রতিবন্ধী অবস্থায় জামরুল সোনালী বাংকে একজন অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি উপজেলার চান্দাই গ্রা...

বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

Image
digital bangladesh-boraigram মো. আব্দুস সালাম , নাটোর থেকে নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে রোববার ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও আইসিটি বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক প্রতি মন্ত্রি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ।

বনপাড়া হাইওয়ে থানার অভিযানে ৫ মাদকসেবী যাত্রী মদ সহ আটক

Image
bonpara high way মো. আব্দুস সালাম ,নাটোর  থেকে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দূরপাল্লার মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাদকসেবী ৫ যাত্রীকে আটক করেছে। এ সময় ওই মাইক্রোবাস থেকে দেড় লিটার বিদেশী মদ উদ্ধার করে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ কেরামত আলীর নেতৃত্বে এসআই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঢাকা থেকে আসা খুলনাগামী মাইক্রোবাসে তল্লাশী চালায়। মাইক্রোবাস থেকে দেড় লিটার মদ উদ্ধার করে ও ডোপ টেস্ট করে ঢাকার শিল্পাঞ্চল থানাধীন ইকবাল কাজী, তেজগাঁও এর শাহ আলম, নোয়াখালী সদরের বাবলু সেখ, বরগুনা বেতাগীর ইউসুফ আলী ও পটুয়াখালী সদরের আব্দুর রশিদ শিকদারকে আটক করে। পুলিশ মাইক্রোবাসটিও জব্দ করে। থানার অফিসার ইনচার্জ কেরামত আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নাটোরে মাদক সেবনের অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা

Image
madok মো. আব্দুস সালাম , নাটোর থেকে   নাটোরে র‌্যাবের অভিযানে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন চাঁদপুর পাবনা পাড়া  ঝইঈ ইটেরভাটার ভিতর অভিযান পরিচালনা করে ৩ পুড়িয়া শুকনা গাজা, ২০০ মিঃলিঃ চোলাইমদ, ১ টি গ্যাসলাইট, ১ টি দিয়াশলাই, ৩ টি মোবাইল, ৪ টি সীমকার্ডসহ উপজেলার  চাঁনপুর কুড়িয়া পাড়ার মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ মনির হোসেন (৪০), বড় হরিশপুর বলারীপাড়ার রজব আলীর ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০), চৌগাছির মোঃ নুরশেদ হোসেনের ছেলে মোঃ শাহিন আলম (২১), একডালা বাবুর পুকুর পাড়ার মৃত তুলা মিয়ার ছেলে মোঃ মাসুদ রানা (৪০), চৌগাছি উত্তর পাড়ার মোঃ আব্দুল খালেক মন্ডলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২১), কানাইখালীর তাইজ উদ্দিনের ছেলে মোঃ মহিদুল ইসলাম (২০), আলাইপুরের মৃত আফসার আলীর ছেলে মোঃ মনির হোসেন (৩০),  উত্তর পটুয়াপাড়ার আব্দুস সামাদের ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৭), হরিশপুর পুলিশ লাইনের মোঃ রমজান আলীর ছেলে মোঃ সবুজ হোসেন (২০), চৌধুরী বড়গাছার মৃত সাদেক ইসলামের ছেলে মোঃ আকাশ ইসলাম (২৫), - তেবাড়ীয়ার ম...

নাটোরের সিংড়ায় নির্বাচনী প্রচারণাকালে গুলি করে হত্যার চেষ্টায় ২ জন আটক

Image
মো. আব্দুস সালাম, নাটোর থেকে নাটোরের সিংড়া উপজেলায় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী মইনুল হক চুনুকে নির্বাচনী অফিসে প্রচারণাকালে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক হয়েছে কলম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার অন্যতম আসামী শামসুল ইসলাম ও তার সহযোগী জাহিদুর রহমান ওরফে বাবলু। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কলম জগতপুর মোড়ে নির্বাচনী অফিসে প্রচারণাকালে এই হামলার ঘটনা ঘটে। আটকরা হলেন- সিংড়া উপজেলার কলম ইউপির কালিনগরগ্রামের মৃত খান মোহাম্মদের ছেলে শামসুল ইসলাম ও গুরুদাসপুর উপজেলার খামার নাসকৈড় গ্রামের লুৎফর রহমান তারার ছেলে জাহিদুর রহমান ওরফে বাবলু। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী মইনুল হক চুনু কলম জগতপুর মোড়ে তার নির্বাচনী অফিসে বক্তব্য রাখছিলেন। এ সময় আটক সন্ত্রাসীরা মানকি টুপি পরে চেয়ারম্যান মইনুল হক চুনুকে অস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে তারা জনতার হাতে আটক হয়। পরে পুলিশে খবর দিলে তাদেরকে অস্ত্রসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি...

নাটোরে র‌্যাবের হাতে পায়ুপথে মাদক বাহক আটক

Image
মো. আব্দুস সালাম, নাটোর থেকে নাটোর জেলার বাগাতিপাড়ায় বিশেষ কায়দায় পায়ুপথে মাদক বহন কালে ১ জনকে আটক করেছে র‌্যাব । নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ৫ ডিসেম্বর রাত ৩ টার দিকে বাগাতিপাড়া উপজেলার সামনে থেকে বিশেষ কায়দায় পায়ুপথে মাদক বহন কালে ৯৬ গ্রাম হেরোইন, ২ টি মোবাইলফোন এবং ৩ টি সিমকার্ডসহ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার কাজিহাটা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ ইব্রাহিম (১৯)কে আটক করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত হেরোইন বিশেষ কৌঁশলে তাহার পায়ুপথে ঢুকিয়ে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং পূর্বেও এ ভাবে ব্যবসা করার কথা সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।