Posts

Showing posts from August, 2021

বড়াইগ্রামে র‌্যাবের অভিযানে ২ ভুয়া র‌্যাব গ্রেফতার

Image
nমো. আব্দুস সালাম ,নাটোর জেলা প্রতিনিধি, তারিখ ২৩/০৮/২১ খ্রিঃ নাটোরের বড়াইগ্রামে ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদা দাবী করার অপরাধে সেলিম মোর্শেদ (৩৪) ও এরশাদ আলীকে (৩৫)  গ্রেফতার করেছে র‌্যাব। সেলিম মোর্শেদ পাবনার সাঁথিয়া থানাধীন হলুদঘর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র এবং এরশাদ আলী একই থানার গোপালপুর গ্রামের সোহরাব আলী মাস্টারের পুত্র। র‌্যাব, নাটোরের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে রোববার বিকেল ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। র‌্যাব সুত্রে জানা যায়, জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক ও নগর ইউনিয়নের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর এবং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খানের নিকট চাঁদা দাবী করে। প্রতারকদ্বয় চেয়ারম্যানদের জানান, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক অব¯'া তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাদেরকে দাবিকৃত চাঁদা প্রদান করলে বর্নিত চেয়ারম্যান প্রার্থীগণের নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেকাংশেই নিশ্চিত হবে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর অভ...