Posts

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

Image
আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত  আবু রায়হান, জয়পুরহাটঃ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য শির্ষক শ্লোগানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃক আয়োজিত আক্কেলপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন খাদ্যসামগ্রী ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ মিলনয়াত হলরুমে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে।  আক্কেলপুর উপজেলা নির্বহী অফিসার এসএম হাবিবুর হাসান এর সভাপতিত্বে এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোনতাসির মামুন। প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন আক্কেলেুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।  উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.আব্দুল হান্নান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মন্ডল, উপজেলা (প.প) কর্মকর্তা ডা. রাজেশ্যাম আগরয়াওলা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রওশুন আরা বুলবুলি, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার...

জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Image
জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল        আবু রায়হান, জয়পুরহাটঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে শহরের বৈরাগী মোড়  থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ  হয়।  পরে জয়পুরহাট সদর থানা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মুনিরুজ্জামান মুনির, সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবি প্রমুখ। বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না, কারণ তিনি এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তারিখঃ ১২.০১.২০২১ ইং মোবাঃ ০১৯১৯৬১৭০৮০ ।

চকবরকত ফাঁড়ীর পতিত জমিতে সবজি চাষে পুলিশ পরিদর্শক মিলাদুন নবী'র সাফল্য

Image
  Footage Chokborkot Fare Sobji Chas.mp4 চকবরকত ফাঁড়ীর পতিত জমিতে সবজি চাষে পুলিশ পরিদর্শক মিলাদুন নবী'র সাফল্য আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার সদর থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মোঃ মিলাদুন নবী যাবতীয় অপরাধ ও মাদক নির্মূলে দায়িত্ব পালনের পাশাপাশি ফাঁড়ীর ভিতরে পতিত জমিতে কীটনাশক মুক্ত নানান জাতের মৌসুমি সবজির চাষ করে সফলতা পেয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফাঁড়িতে সুসজ্জিত মনোমুগ্ধকর সবজি বাগানের বিভিন্ন অংশে চাষ করা হয়েছে বেগুনের, আলু, সরিষা, টমেটো, পালংশাক, লালশাক, পুইশাক, ধনিয়াপাতা,  পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি, ডাটা, করলা, চাল কুমড়া, লাউ, ক্ষিরা সহ নানা রকমের শাক-সবজি। সবজি চাষের বিষয়ে চকবরকত পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মিলাদুন নবী এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন স্থান যাতে পতিত না থাকে সেই চিন্তা থেকেই ফাঁড়ির পতিত জমিতে শাক-সবজির চাষ করার উদ্যোগ নিয়েছেন। তিনি  পুলিশের দায়িত্ব পালন করার পাশাপাশি সখের বসে সবজি চাষের পরিচর্যাও করে থাক...

News & Pic Kalai Complaint Of stopping irrigation in crop lands

Image
কালাইয়ে পারিবারিক কলহের জেরে হয়রানি ও হুমকি, অবশেষে ফসলি জমিতে সেচ বন্ধের অভিযোগ আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাই উপজেলার বেজখন্ড মৌজার গভীর নলকূপ স্কিমের আওতাধীন কয়েক একর আলুর ফসলি জমিতে পারিবারিক কলহের জের ধরে হয়রানি ও বিভিন্ন হুমকি প্রদানসহ গভীর নলকূপ মালিক নুরুল ইসলাম প্রধান (মাষ্টার) এর বিরুদ্ধে আলুর ফসলি জমিতে সেচ না দেওয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই উপজেলাধীর মাত্রাই ইউনিয়নের বেজখন্ড গ্রামের আলহাজ্ব ইব্রাহিম প্রধানের ছেলে মো. ফরিদ উদ্দিন প্রধান বেজখন্ড মৌজায় তার মালিকানাধীন দুই একর ফসলি জমিতে ২০০৪ ইং সাল থেকে একই গ্রামের মৃত মনছের আলী প্রধানের ছেলে মো. নুরুল ইসলাম প্রধান (মাষ্টার) এর ডিপ/গভীর নলকূপ দ্বারা সেচকার্য সম্পূর্ণ হয়ে আসছিল। বর্তমানে ওই দুই একর জমিতে ফরিদ উদ্দিন প্রধান আলু রোপন করেছেন এবং সেই আলুর ফসলি জমিতে একটি মাত্র সেচ দেওয়ার পর পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম প্রধান উক্ত জমিতে সেচ দিতে অসম্মতি জানিয়ে পানি প্রবাহের ড্রেন সম্পূর্ণ রুপে কেটে ফেললে নিরুপায় হয়ে ফরিদ উদ্দিন প্রধান স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ ও কালা...

বড়াইগ্রামে জেলা প্রশাসকের নির্বচনী মতবিনিময় সভা

Image
 মোঃ আব্দুস সালাম ,নাটোর, প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে বড়াইগ্রাম পৌরসভা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ পিএএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম, অতিরিক্ত পুলিশ সুপার  খাইরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। আসন্ন  নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করেন অতিথিবৃন্দ।     সভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন ও বিএনপি'র মেয়র প্রার্থী মো. ইসাহাক আলী সহ ১৬ জন সংরক্ষিত মহিলা ও ৩৭জন সাধারণ কাউন্সিলর পদ প্রার্থী উপস্থিত ছিলেন। সকল প্রাার্থীই নিয়ম নীতি মেনে ...

বাগজানার ছোট যমুনা নদীর ব্রীজ নির্মানে সাংসদ দুদু'র নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের পথে

Image
বাগজানার ছোট যমুনা নদীর ব্রীজ নির্মানে সাংসদ দুদু'র নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের পথে আবু রায়হান, জয়পুরহাটঃ গত জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট - ১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু তার নির্বাচনী ইশতেহারে পাঁচবিবি উপজেলার বাগজানায় ছোট যমুনা নদীর উভয় পাড়ের বাসিন্দাদের জনদূরভোগ নিরসনে একটি ব্রীজ নির্মান করার অঙ্গীকার করেছিলেন সেটি এখন বাস্তবায়নের পথে। পার্শবর্তি দেশ ভারতের দক্ষিন দিনাজপুর জেলার হিলি সীমান্ত হয়ে ছোট যমুনা নদীটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন এদেশে প্রবেশ করে।  দেশ স্বাধীনের পর থেকে অনেক এমপি মন্ত্রী এই ব্রীজট নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে বর্ষা মৌসুমে নৌকায় আর খড়া মৌসুমে বাঁশের সাঁকো আবার কখনো মাটি ভরাট করে রাস্তা বানিয়ে পাড়াপাড় করতেন এখানকার স্থানীয় বাসিন্দারা।  পরবর্তীতে সাংসদ সামছুল আলম দুদু তার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে ব্রীজটি নির্মাণের সকল দাপ্তরীক কাজ শেষে ২০২১ইং সালের ৪ জানুয়ারি বৃহস্পতিবার ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন।  এই সংবাদ পেয়ে নদীর উভয় পাড়ের হ...

জয়পুরহাট পৌর মেয়রকে পুনরায় বিজয়ী করতে সেচ্ছাসেবক লীগের মতবিনিময়সভা

Image
জয়পুরহাট পৌর মেয়রকে পুনরায় বিজয়ী করতে সেচ্ছাসেবক লীগের মতবিনিময়সভা আবু রায়হান, জয়পুরহাটঃ আসন্ন জয়পুরহাট পৌরসভা নির্বাচনে  আওয়ামীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে জয়পুরহাট জেলা আওয়ামী সেচ্ছা সেবকলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ও জয়পুরহাট পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌর মিলনায়তনে ৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধায় জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ,ই,এম মাসুদ রেজা এর সভাপতিত্বে মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ মুমিম আহমেদ চৌধুরী, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এ সময়ে নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সারাদেশের মধ্যে জয়পুরহাট পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা...