Posts

Showing posts from January, 2021

নাটোরের বড়াইগ্রামে ওয়ারেন্ট ভূক্ত ও সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

Image
  মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোরের বড়াইগ্রাম থানার মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত সাজা প্রাপ্ত আসামী শ্রী বিদ্যুৎ কুমার তরফদার (৩৩) কে সিংড়া থানার পেট্রো বাংলা নামক স্থান থেকে গত শুক্রবার দুপুর সাড়ে বার টার দিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫। অপারেশন দলের কমান্ডার ( ভারপ্রাপ্ত)এএসপি মোঃ মাসুদ রানা জানায় তার নেতৃত্বে বড়াইগ্রাম থানার আহম্মেদ পুর পশ্চিমপাড়ার মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত সাজা প্রাপ্ত আসামী মৃত- রবিন্দ্রনাথ তরফদার এর ছেলে শ্রী বিদ্যুৎ কুমার তরফদার (৩৩) কে সিংড়া থানার পেট্রো বাংলা নামক স্থান থেকে গত শুক্রবার দুপুর সাড়ে বার টার দিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫। পরে থানার মাধ্যমে তাকে জেল হাযতে প্রেরণ করা হয়েছে।

শহীদ ডাঃ আয়নুল হক ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Image
মোঃ আব্দুস সালাম, বড়াইগ্রাম (নাটোর) উপজেলা প্রতিনিধি, ২৯.০১.২০২১খ্রিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্দ্যোগে বনপাড়া ডিগ্রি কলেজ চত্ত¡রে গতকাল সন্ধার পর শহীদ ডাঃ আয়নুল হক ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।   পৌর মেয়র কে এম জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও শামসুজ্জোহা সাহেব,প্রভাষক- মোয়াজ্জেম হোসেন বাবলু, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা রহমান, উপজেলার ইউসিসি এর চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ ওয়াজেদ আলী সোনার , মোঃ সিদ্দিকুর রহমান খান, সাংবাদিক রেজাউল করিম মৃধা সহ অসংখ্য খেলা প্রেমিক দর্শক।

আক্কেলপুরে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও ধর্মবিশ্বাসের অপপ্রয়োগ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Image
আক্কেলপুরে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও ধর্মবিশ্বাসের অপপ্রয়োগ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত আবু রায়হান, জয়পুরহাটঃ সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মবিশ্বাসের অপপ্রয়োগ রোধে মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার আক্কেলপুর পৌর সদরের আদর্শ ক্লাব ডাঃ ওসমান গনি কমিউনিটি সেন্টারে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে, আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মশিহউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক পরিচালক সাইদুর রহমান, হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ। এসময়ে এলাকার স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শহীদুল আলম চৌধুরী,  আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের স...

অভিমানী প্রিয়ার মান ভাঙ্গানো জন্য মাইকেল মধুসূদন দত্তের প্রত্যেকটি লেখাই এক একটি চিঠি

Image
মো: আব্দুস সালাম,বড়াইগ্রাম,নাটোর মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য সাধনার সুবিশাল অধ্যায়ের সমস্ত রচনা- কাব্য, পত্র কাব্য, মহাকাব্য, নাটক,প্রহসন, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি প্রত্যেকটা রচনাকে যদি অভিমানী প্রিয়ার মান ভাঙ্গানো এক একটা চিঠি বলি তাহলেও হয়তো অত্যুক্তি হবেনা। গ্রামের পাঠশালায় লেখা- পড়া শেষ করে মাত্র ১৩ বছর বয়সে কলিকাতায় যান। কিছুদিন পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মধুসূদন দত্ত মাদ্রাজে লেখা-পড়া করতে গিয়ে প্রথম যৌবনে  রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতিকে ভাল বেসে বিয়ে করেন। মাইকেল মধুসূদন দত্ত তাঁর সাহিত্য কর্মে বিশেষ করে ইংরেজ কবি বায়রনের সাহিত্য কর্মে এবং পাশ্চাত্য সাহিত্যের প্রতি অনুপ্রণিত ও আকৃষ্ট হয়ে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তিনি ইংরেজি ভাষার প্রতি গভীর ভাবে আকৃষ্ট হন এবং মাতৃভাষা বাংলাকে ঘৃণা করতে শুরু করেন। চারি দিকে আলোচনার ঝড় উঠে। কবি আব্দুল হাকিম তো লিখেই বসলেন-"যে সব বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী,সে সব কাহার জন্ম  নির্ণয় ন জানি"। মাইকেল মধুসূদন দত্ত দি ক্যাপটিভ লেডি এবং প্যারাডাইস লস্ট লিখে ইংরেজি সাহিত্যাঙ্গনে বেশ সুনাম অর্জন কর...

জয়পুরহাটে বিট পুলিশিং এর জনসচেতনতা মূলক সমাবেশ-২০২১ অনুষ্ঠিত

Image
জয়পুরহাটে বিট পুলিশিং এর জনসচেতনতা মূলক সমাবেশ-২০২১ অনুষ্ঠিত  আবু রায়হান, জয়পুরহাটঃ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ রোধকল্পে জয়পুরহাট পৌরসভার ২ নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে  জনসচেতনতামূলক সমাবেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।     ২৪ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় জেলা সদরের নতুনহাট চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ( পিপিএম)। 'বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি' স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম (অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট সদর সাজ্জাদ হোসেন, ০৮ নং জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ০৩ নং ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হো...

বড়াইগ্রামে ১৬০টি ভূমিহীন পরিবার পেলো গৃহের চাবী ও জমির দলিল

Image
মো:আাব্দুল সালাম ,  নাটোর জেলা নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে মাথা গোঁজার ঠাঁই হিসাবে পাঁকা ঘর পেয়েছে ১৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শনিবার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপকারভোগীদের হাতে গৃহের চাবী ও জমির দলিল বুঝিয়ে দেন। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নাটোরের উপ-পরিচালক গোলাম রাব্বী পিএএ, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, আব্দুস সালাম খান ও মমিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকার ভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

কালাইয়ে বেহাল সড়কের স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করছেন স্থানীয়রা

Image
কালাইয়ে বেহাল সড়কের স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করছেন স্থানীয়রা আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুদ-পুর বেহাল সড়কে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে  সংস্কার কাজ করছেন    স্থানীয় এলাকাবাসি। দীর্ঘদিন ধরে টাকাহুদ-পুর গ্রামের কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এর মধ্যে বন্যা ও বৃষ্টিতে রাস্তা ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসীরা। পরে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। রাস্তা সংস্কার কাজে ব্যস্ত সাইদুর ফকির, মানজাব মন্ডল, আঃ রউফ খান, মোহন উদ্দিন খান, সবুজ আহমেদসহ অনেকেই বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে এলাকার সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হয়।  এ বিষয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী জানান, বর্তমান সরকারের কর্মসৃজন ও এলজিএসপি প্রকল্প চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই ওই রাস্তায় সংস্কার কাজ করা হবে।

বনপাড়া ক্যাথলিক গীর্জা

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর জেলা প্রত্যেক জাতি ধর্মে থাকে মসজিদ,মন্দির, গীর্জা, প্যাগড়া বিভিন্ন উপাসনালয়। বনপাড়া এলাকার খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় বনপাড়া ক্যাথলিক গীর্জা। বর্তমানে এখানে নতুন-পুরাতন দুইটি গীর্জাঘর আছে। পাশে আছে লূদের রাণী মা মারীয়া সুবিশাল মূর্তি। পরিচালনা কর্তৃপক্ষের দ্বারা এটা পরিচালিত হয়। এদের দ্বারা এলাকার শিক্ষা-সংস্কৃতি,নারীর ক্ষমতায়ন, রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হয়। ঐতিহ্যবাহী বড়াল নদীর দক্ষিণ পার্শ্বে বনপাড়া নামক একটি গ্রামে বনপাড়া ক্যাথলিক গীর্জা অবস্থিত। এখানে বনপাড়া ছাড়াও এলাকার আরও গ্রাম যেমন- কালিকাপুর, ভবানীপুর, শ্রীখন্ডি , হারোয়া,বাহিমালী, মানিকপুর, কুমরুল গ্রামেও খ্রিস্টধর্মালম্বী লোক বসবাস করে। খ্রিস্টান অধ্যুসিত এই এলাকা গুলোকে খ্রিস্ট ধর্ম পল্লী নামে পরিচিত। এই ধর্মপল্লীকে বলা হয় লূর্দের রাণী মা মারীয়া ধর্মপল্লী। এদের উপাসনালয় বনপাড়া ক্যাথলিক মিশন। খ্রিস্টধর্ম পরিচালনা কর্তৃপক্ষের দ্বারা এটা পরিচালিত হয়। কিন্তু মূল কেন্দ্র ভাটিকান বা রোমের খ্রিস্টমন্ডলীর দ্বারা এটা পরিচালিত হয়। বিভিন্ন সূত্রে জান...

বড়াইগ্রামে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার

Image
বড়াইগ্রামে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার মোঃ আব্দুস সালাম ,নাটোর জেলা নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে 'জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য' শ্লোগানে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য রাখেন। সেমিনারে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, আব্দুল আলিম, নীলুফার ইয়াসমিন ডালু  ও আব্দুস সালাম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউ...

মুজিববর্ষ উপলক্ষ্যে জয়পুরহাটে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং

Image
মুজিববর্ষ উপলক্ষ্যে জয়পুরহাটে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং আবু রায়হান, জয়পুরহাটঃ মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।   ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে  বলেন, জয়পুরহাট জেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (ক) শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক জয়পুরহাট সদর উপজেলায় ৪৬ টি, পাঁচবিবি উপজেলায় ৪৫ টি, আক্কেলপুর উপজেলায় ২১ টি, কালাই উপজেলায় ৪০, ক্ষেতলাল উপজেলায় ৮ টি গৃহ নির্মানের মাধ্যমে সর্বমোট ১৬০ টি গৃহ ১৬০ টি  পরিবারকে আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন করা হবে এবং প্রতিটি গৃহে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, জেলার সকল উপজেলা নি...

জয়পুরহাট সফরে এসে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বললেন বর্তমান সরকার অবৈধ

Image
জয়পুরহাট সফরে এসে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বললেন বর্তমান সরকার অবৈধ    আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলায় সফরে এসে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি  ফজলুর রহমান খোকন বলেছেন,  এই সরকার একটি অবৈধ সরকার। তাদের যা ইচ্ছে- তাই করছে। ছাত্রদলের বিভিন্ন  কর্মসুচির আগে নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে ভয় ভিত্তি দেখানো হচ্ছে তারপরও ছাত্রদল মাথানত করেনি।  নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের  বাড়িতে গিয়ে বুধবার বিকেলে স্বজনদের সাথে কথা বলার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সেই কারনে আমাদের ছাত্রনেতারা  কারাগারে আছে। আমরা তাদের মুক্তি দাবি করছি।  এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি সাজিদ হাসান বাবু,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য   ফজলুর রহমান, , আমিনুল হক ব...

শেখের বেটি সুস্থ্য থ্যাক, আল্লাহ যেন তাক দীর্ঘজীবী করে বাপু

Image
শেখের বেটি সুস্থ্য থ্যাক, আল্লাহ যেন তাক দীর্ঘজীবী করে বাপু আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের আসমা বেগমের স্বামীর সহায় সম্পত্তি না থাকায় রাস্তার পাশে জরাজীর্ণ খুপরি একটা ঘরে জীবন যাপন করেছিল।  কয়েক বছর আগে আসমা বেগমের স্বামী মারা যাওয়ায় ৪ ছেলে মেয়েকে নিয়ে পথে বসে যায়। অনেকদিন অনাহারে অদ্যাহারে কেটেছে তাদের জীবন।  সংসারের হাল ধরতে ভিক্ষাবৃত্তির হয়েছে তাকে। অতি কষ্টে সন্তানের মুখে আহার তুলে দিয়েছেন। একখন্ড জমি তার কাছে স্বপ্নের মতন ছিল আর পাকাবাড়ী তো দুঃস্বপ্ন হলেও  মুজিববর্ষে তার স্বপ্ন পূরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভূমিহীন ও গৃহহীনদের ২ শতাংশ জমি এবং ২ কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দিত ১টি পাকা বাড়ী প্রদান করছেন। দৃষ্টিনন্দিত পাকা বাড়িটি পেয়ে আল্লাহ দরবারে দু-হাত তুলে চোখ ছল-ছল করতে করতে  ভিক্ষুক আসমা বেগম বলেন, শেখের বেটি সুস্থ্য থ্যাক, আল্লাহ যেন তাক দীর্ঘজীবী করে বাপু। হামাকের মতন মানুষের যাতে আরো সেবা করার পারে।  তার মত আরো ২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ উপজেলা ঘর পাচ্ছে। যার মধ্যে রায়কালী...

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতে ৪ লক্ষ টাকা জরিমানা ও ৩ জনের কারাদন্ড

Image
নাটোর বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের ৪ লক্ষ টাকা জরিমানা ও ৩ জনকে কারাদন্ড মোঃ আব্দুস সালাম , নাটোর সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে গত ১৯ জানুয়ারি বিকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ক্ষতিকারক ঔষধ প্রস্তুুত, সংরক্ষরণ ও বিক্রয় করার অপরাধে গড়মাটির- ১। মোজাফ্ফরে স্ত্রী মমতাজ পারভিন (৪৬), ২। আবু জাফরে স্ত্রী সুরাইয়া তানজিম (২৫) এবং চান্দাই এর ৩। জহুরুল ইসলামের ছেলে- মোঃ খাইরুল ইসলাম (৩৭) মোট ৩ জনকে আটক করে এবং ৪ লক্ষ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডঃ রাজেস কুমার সাহা, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, নাটোর ও ড্রাস সুপার জনাবা মাখনুন তাবাসছুম। গ্রেফতারকৃতরা হলেন- ১। মমতাজ পারভিন (৪৬) কে ০২ বছর বিনাশ্রম কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড ২। সুরাইয়া তানজিম (২৫) কে ০২ বছর বিনাশ্রম কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ মাস বিনাশ্রম কার...

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মা কে হারিয়ে শিশু হাবিবা পেলেন অনুদানের চেক

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর সভায় বুধবার বিকাল ৩ টায় পৌর মেয়র কে সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির এম জাকির হোসেন একমাত্র শিশু কন্যা মোসাঃ হাবিবা খাতুন (৬) কে পৌর সভার পক্ষ থেকে ঊনিশ হাজার দুইশত টাকার অনুদানের চেক প্রদান করেন। বনপাড়া পৌর সূত্রে জানা যায় শিশু হাবিবার বাবা হাফেজ আব্দুল ওহাব শেখ পৌর সভার গুনাইহাটি জামে মসজিদের প্রেস ইমাম। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।গত ১৫/০৬/২০২০ খ্রিঃ শিশু হাবিবা বাবা- মা এর সাথে গ্রামের বাড়ি থেকে তার বাবার কর্মস্থল গুনাইহাটি আসার পথে বনপাড়া বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-হাফেজ আব্দুল ওহাব এবং মা-স্বার্ণা বেগম দুজনেই নিহত হন। অলৌকিক ভাবে একমাত্র শিশু কন্যা মোসাঃ হাবিবা খাতুন (৬) প্রাণে বেঁচে যান। অসহায় ঐ শিশুকন্যার ভবিষৎ এর কথা চিন্তা করে বনপাড়া পৌর সভার পক্ষ থেকে ঊনিশ হাজার দুইশত টাকার অনুদানের চেক প্রদান করেন। পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় - সভাপতিত্ব করেন পৌর মেয়র কে এম জাকির হোসেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- হিসাব কর্মকর্তা- দেলোয়ার হোসেন, সকল কাউন্সিলরগণ, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ রেজাউল করিম মৃধা এবং এলাক...

বড়াইগ্রামে গোবাদি পশুপালন প্রদর্শনীর উপকরণাদি বিতরণ

Image
বড়াইগ্রামে গোবাদি পশুপালন প্রদর্শনীর উপকরণাদি বিতরণ মোঃ আব্দুস সালাম ,নাটোর জেলা নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ দপ্তর থেকে এনএটিপি ফেজ-২ প্রকল্পের ২১ জন সিআইজি সদস্যের মধ্যে গাভী পালন, গরু হৃষ্টপুষ্ঠ করণ, ছাগল পালন ও মুরগী পালন প্রদর্শনীর উপকরণাদি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সুফলভোগী সদস্য,অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. উজ্জ্বল কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে উপকরণাদি তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনি হক ইতি।

নাটোর সদর থানায় মাদকসহ ১৭ জন আটক

Image
নাটোর সদর থানায় মাদকসহ ১৭ জন আটক মোঃ আব্দুস সালাম, নাটোর জেলা ১৯/০১/২০২১খ্রিঃ নাটোর সদর থানায় ১৭ মাদক সেবীকে সন্ধা সাড়ে সাতটায় মল্লিকহাটি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় (ক) গাঁজা-০৪ গ্রাম,(খ)গ্যাস লাইট-০৭টি,(গ) কলকি-০২টি, (ঘ) কাঠের টুকরা-০১টি সহ আটক করা হয়। বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়-আটকরা হলো- নাটোর সদর উপজেলার ১। ফুলবাগান উনুপুর এলাকার মুনছুরের ছেলে মোঃ আকতার প্রাং(২০),২। হাবুর মোড় এলাকার আজিতের ছেলে মোঃ শামীম গাজী(২১),৩। উত্তর পটুয়াপাড়ার জালালের ছেলে মোঃ সোহেল প্রাং(২২),৪। দক্ষিণ বড়গাছার ওমর আলীর ছেলে মোঃ নাজমুল হোসেন(২২),৫। ভবানীগঞ্জ মোড়ের রফিকুল ইসলামের ছেলে-রনি ইসলাম(২১),৬। কদমতলী বাজারের দুলালের ছেলে-মোঃ ফয়েজুলইসলাম(৩১),৭।বড় হরিশপুর চেয়াম্যান পাড়ার সেলিম রেজার ছেলে- মোঃ সুজন(২৬), ৮। মজিবর রহমানের ছেলে- মোঃ সজীব(১৯), ৯। হাবিবুর রহমানের ছেলে-মোঃ সোহেল(২২),১০। আমহাটি শিবপুরের একাব্বর আলীর চেলে- মোঃ সনি(২৭), ১১। আজর প্রামানিকের ছেলে- মোঃ বাপ্পী(২৫), ১২। আব্দুস সামাদের ছেলে- মোঃ সোহান(২৪),১৩। ঢালান দক্ষিণ পাড়ার ঈমান আলীর ছেলে-মোঃ মামুনুর রশিদ(২০),১৪। বনবেলঘরিয়ার হানিফ ...

চকবরকত ফাঁড়ীর পতিত জমিতে সবজি চাষে পুলিশ পরিদর্শক মিলাদুন নবী'র সাফল্য

Image
চকবরকত ফাঁড়ীর পতিত জমিতে সবজি চাষে পুলিশ পরিদর্শক মিলাদুন নবী'র সাফল্য আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার সদর থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মোঃ মিলাদুন নবী যাবতীয় অপরাধ ও মাদক নির্মূলে দায়িত্ব পালনের পাশাপাশি ফাঁড়ীর ভিতরে পতিত জমিতে কীটনাশক মুক্ত নানান জাতের মৌসুমি সবজির চাষ করে সফলতা পেয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফাঁড়িতে সুসজ্জিত মনোমুগ্ধকর সবজি বাগানের বিভিন্ন অংশে চাষ করা হয়েছে বেগুন, আলু, সরিষা, টমেটো, পালংশাক, লালশাক, পুইশাক, ধনিয়াপাতা,  পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি, ডাটা, করলা, চাল কুমড়া, লাউ, ক্ষিরা সহ নানা রকমের শাক-সবজি। সবজি চাষের বিষয়ে চকবরকত পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মিলাদুন নবীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন স্থান যাতে পতিত না থাকে সেই চিন্তা থেকেই ফাঁড়ির পতিত জমিতে শাক-সবজির চাষ করার উদ্যোগ নিয়েছেন। তিনি  পুলিশের দায়িত্ব পালন করার পাশাপাশি সখের বসে সবজি চাষের পরিচর্যাও করে থাকেন। মূলত ফাঁড়ীর পতিত জমিকে সঠিকভাবে ব্যবহারের জন্য সবজির চাষকে বেছে নিয়েছেন। সঠিকভাবে পরিচর্যা করার...

জয়পুরহাটে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি পালিত

Image
জয়পুরহাটে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি পালিত আবু রায়হান, জয়পুরহাটঃ আট পেরিয়ে নয় এ পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন শির্ষক শ্লোগানে জয়পুরহাটে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি পালন করা হয়েছে। ১৮ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি র‌্যালী শেষে জয়পুরহাট মডেল প্রেস-ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এশিয়ান টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি গোলাপ হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাজ্জাদ হোসেন বলেন সাংবাদিকরা জাতির বিবেক, বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতির কাছে মূখশ উম্মোচন হয়। সন্ত্রাস, দূর্নীতি, মাদক ইত্যাদির সকল তথ্য  সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। এশিয়ান টেলিভিশনরে অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউপি চেয়ারম্যান ও জয়পুরহাট মডেল প্রেস-ক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু ও দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মতলুব হোসেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জয়পুর...

জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

Image
জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচশিরা থেকে ৫ কেজি আটশত পঁচিশ গ্রাম গাঁজাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যাবসায়ী কে ‌গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে ১৭ জানুয়ারি ভোর রাতে জেলার কালাই থানাধীন পাঁচশিরা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি আটশত পঁচিশ গ্রাম গাঁজা সহ সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বাকবাড় (হরিনাথপুর) এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে সুজন (৪০), একই এলাকার আব্দুল সামাদের ছেলে ইয়াকুব আলী (২৫) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাওডাঙ্গা এলাকার শাহাজাহান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬), কে হাতেনাতে গ্রেফতার করেছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে কাল...

আক্কেলপুরে নৌকা মার্কার মেয়র প্রার্থী আলম চৌধুরী কে গণসংবর্ধনা

Image
আক্কেলপুরে নৌকা মার্কার মেয়র প্রার্থী আলম চৌধুরী কে গণসংবর্ধনা আবু রায়হান, জয়পুরহাটঃ  আগামী ১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার পদপ্রার্থী শহীদুল আলম চৌধুরী কে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।  ১৫ জানুয়ারি বিকালে আক্কেলপুর কলেজ বাজার প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টারের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ এস.এম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক আলহাজ্ব এনায়েতুর রহমান আকন্দ স্বপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময়ে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর এর সঞ্চলনায় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে আসন্ন আক্কেলপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শহীদুল আলম চ...

জয়পুরহাটের কয়া সীমান্তে ফেন্সিডিল ও ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি

Image
জয়পুরহাটের কয়া সীমান্তে ফেন্সিডিল ও ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেন্সিডিল ও ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন। কয়া সিমান্ত ক্যাম্পের টহল দলের বিজিবি কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন জানান, ১৫ জানুয়ারি শুক্রবার ভোরে ভুঁইডোবা সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪৪০ বোতল ফেন্সিডিল চোরাকারবারিরা ফেলে দিয়ে পালিয়ে যায় এবং একই সময়  অপর একটি অভিযানে  ভারতে পাচারের সময় কয়া মাঠের মধ্যে থেকে ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা দেওয়া হয় এবং  জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটোর নির্দেশে ইলিশ মাছগুলো সীমান্তের পাড়ে অবস্থিত কয়েকটি এতিমখানায় কোরআন শরীফ অধ্যায়নরত এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।

জয়পুরহাটে গোপন বৈঠকের সময় জেলা বিএনপি’র আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ ২৩ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

Image
জয়পুরহাটে গোপন বৈঠকের সময় জেলা বিএনপি'র আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ ২৩ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে গোপন বৈঠকের সময় জেলা বিএনপি'র আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ ২৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বাটার মোড় এলাকায় জেলা বিএনপি আহবায়কের পুরাতন বাড়ির অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন বৈঠকে পুলিশের উপরে হামলা ও নাশকতা করার পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ শামছুল আলম, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, সদস্য আমিনুর ইসলাম বকুল, আনিছুর তালুকদার, মওদুদ, সোহেল তালুকদার, তাজউদ্দিন তালুকদার সহ ২৩ জন বিএনপি'র নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জয়পুরহাটে টিভিএস মোটরসাইকেল এর নতুন শো-রুম উদ্বোধন

Image
জয়পুরহাটে টিভিএস মোটরসাইকেল এর নতুন শো-রুম উদ্বোধন আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট সদর থানার পশ্চিম পার্শে টিভিএস অটো ডিলার মেসার্স রাবেয়া ট্রেডার্স- এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শো-রুমটির উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস মি. মৃগেন ব্যানার্জী। উদ্বোধনী অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের হেড অব সার্ভিস মি. সৌরভ বোস, হেড অব মার্কেটিং আশরাফুল হাসান, বগুড়া রিজিওনাল সেলস্ ম্যানেজার হাসান আলী, বগুড়া রিজিওনাল সার্ভিস ম্যানেজার লিকছন আলী, মেসার্স রাবেয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী উজ্জ্বল হায়াত সহ বিভিন্ন কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।  এ সময়ে জানানো হয়, নতুন এই শোরুমে টিভিএস ব্র্যান্ডের সকল মোটরসাইকেল, স্কুটিসহ খুচরা যন্ত্রাংশ পাওয়া যাবে এবং সার্ভিসিং করা হবে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা

Image
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা   আবু রায়হান, জয়পুরহাটঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকাল ৮ ঘটিকায় জেলা আওয়ামী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পনের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩ টায় জেলা আওয়ামীলীগের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত ...

জয়পুরহাটের রামচন্দ্রপুর বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

Image
জয়পুরহাটের রামচন্দ্রপুর বাঁশঝাড় থেকে  কিশোরের মরদেহ উদ্ধার  আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর হিন্দুপাড়া এলাকার এক বাঁশঝাড় থেকে একই ইউনিয়নের খোরদ্দা গ্রামের নবদিব বর্মনের ছেলে সনাতন বর্মন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।    বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, গত ৯ জানুয়ারি শনিবার রাত ৮ টার পর থেকে ওই কিশোর নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি পরিবার।  আজ রবিবার দুপুর ১২ টার দিকে ওই এলাকার প্রতিবেশী এক মহিলা উক্ত বাঁশঝাড়ে পাতা কুড়ুতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুঁটে এসে পুলিশে খবর দেয়।  পরে তার পরিবারের লোকজন খবর পায় যে তাদের ছেলেকে কে বা কাহারা হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) ইসতিয়াক আলম ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং মরদেহটি  ময়না তদন্তের জন্য  জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর...

জয়পুরহাটে চুরি করতে এসে ৯৯৯ এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেল দুই চোর

Image
জয়পুরহাটে চুরি করতে এসে ৯৯৯ এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেল দুই চোর আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ৯৯৯ এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেয়েছে দুই চোর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি শুক্রবার মধ্য রাতে জয়পুরহাট জেলার সদর থানাধীন পূর্ব জানিয়ার বাগান এলাকায় একটি নির্মানাধীন পাঁচ তলা ভবনের কাজ থাকার সুযোগে সেখানে তারা জানালার কার্নিশ ও বাঁশের সহযোগীতায় ভবনের ভিতরে ঢুকে বিদ্যুতের মেইন লাইন কেটে দিয়ে বিদ্যুতের তার সহ স্যানেটারির মালামাল চুরি করে বস্তাবন্দি করে নামার সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে উক্ত বাড়ির চারপাশ ঘেরাও করে। বিপদ আঁচ করতে পেরে উক্ত দুই চোর নিজেদের বাঁচাতে ৯৯৯ এর শরণাপন্ন হলে তাৎক্ষণিক জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  তাদের আটক করে থানায় নিয়ে যায়।  পরবর্তিতে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বী এক তরুণী ধর্ষণের শিকার

Image
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বী এক তরুণী ধর্ষণের শিকার আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের বিল থেকে শাক তুলে সনাতন ধর্মাবলম্বী (১৯) বছর বয়সী এক তরুণী তার বাড়ি উঁচনা গ্রামে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারী বুধবার বিকালে ধরঞ্জী ইউনিয়নের সালুয়ার বিল থেকে শাক তুলে মাঠ দিয়ে বাড়ি ফেরার পথে উঁচনা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২১), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে হাবিব (২৬) ও জাহান আলীর ছেলে মোনোয়ার হোসেন (১৯) তাকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ও হাবিব ঐ তরুনীকে পাশের একটি আলু ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে গেলে আহত অবস্থায় তরুণী  তার বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে আজ শুক্রবার দুপুরে তার পরিবারের লোকজন পাঁচবিবি থানায় উপরোক্ত ঘটনার বিষয়ে মামলা দায়ের করেন। উপরোক্ত ঘটনার বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের তৎপরতা...

নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ আইনুল ইসলামের

Image
নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ আইনুল ইসলামের আবু রায়হান, জয়পুরহাটঃ নওগাঁ জেলার মহাদেবপুরে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দেড় মাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি অসহায়, মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ আইনুল ইসলামের। পরিবারের লোকজন তাদের আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে না পাওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত হারেজ আলীর পুত্র মোঃ আইনুল ইসলাম (৬৭) বেশ কিছুদিন যাবত মানষিক সমস্যায় ভুগছিলো। অন্যান্য দিনের মত গত ২৫ নভেম্বর সকালে বাড়ির লোকজনকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।  তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ-খবর করছেন পরিবারের লোকজন। কোথাও কোনো হদিস না পাওয়ায় গত ২৮ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ আইনুল ইসলামের  গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার ও মুখে সাদা দাড়ি আছে, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ইঞ্চি, পরনে মাটা রংয়ের ফুল শাট, সাদা চেক লুঙ্গি ও ঘিয়া রংয়ের চাদর পরা ছিলো। নিখোঁজ আইনুলের স্ত্রী মোসাঃ ...

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় মাদক বিরোধী ক্রীড়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Image
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় মাদক বিরোধী ক্রীড়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত  আবু রায়হান, জয়পুরহাটঃ  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া ক্রিকেট ক্লাবের আয়োজনে যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এক মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  উক্ত টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ও সাবেক চেয়ারম্যান জামাত আলী মন্ডল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাগজানা ইউপি পরিষদ সদস্য সানোয়ার হোসেন, চিকিৎসক মোখলেছুর রহমান ও ব্যবসায়ী ফয়সাল আহম্মেদসহ অন্যান্যরা।

শীতকালীন ফসলের সৌন্দর্যে মেতেছে বাংলাদেশ, নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে Bnewso .

শীতকালীন ফসলের সৌন্দর্যে মেতেছে বাংলাদেশ, নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে Bnewso . জাহিদুল ইসলাম শীতকালীন ফসলে ভরপুর হয়েছে বাংলাদেশের মাঠ।বিভিন্ন রকম নতুন ফসলের মাঠের সৌন্দর্য মুগ্ধ করছে সকল পেশাজীবি মানুষ কে।  গম, সরিষা, কালজিরা, রসুন, খাসারীর নতুন চারা, উর্তি বয়সী চারা গাছে পরিপূর্ণ হয়েছে বাংলাদেশের বনলতা সেনের নগরী নাটোরের মাঠ। উর্তি বয়সী এই সকল সবুজ,সতেজ চারা গাছ অক্সিজেনে পরিপূর্ণ।সবুজ মাঠের মাঝে পাখির কিচিরমিচির,ডানা মেলে উড়ে যাওয়া মুগ্ধ করছে কৃষকসহ সকল পেশাজীবি মানুষ কে।মাঠের পাশে সারি সারি গাছ গাছালি উঠে এসেছে বিনিউজও এর ক্যামেরায়।  মাঠের মাঝে কাজ করতে আসা কৃষক,বিভিন্ন পেশাজীবি মানুষ নিজের অজান্তেই অক্সিজেনের অভাব দুর করতে সক্ষম হচ্ছে। সবুজ পরিবেশ চোখের জৌতি বাড়িয়ে দিচ্ছে।  রৌদ্রময় পরিবেশে নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে ক্যামেরার পেছনে মুগ্ধ বিনিউজও।    শীতকালীন এই সকল মাঠের ফসল বাংলাদেশের প্রকৃতির নিয়মিত দর্শন।

জয়পুরহাটে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের মানববন্ধন

Image
জয়পুরহাটে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের মানব বন্ধন আবু রায়হান, জয়পুরহাটঃ 'কারিগরি শিক্ষা অবহেলিত কেনো? হয় আমাদের দাবি মানুন, না হয় কারিগরি শিক্ষা বন্ধ করুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ৪ দফা দাবিতে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ (বাপছাপ) জেলা শাখার ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের দাবি গুলো হল   চলতি সেশনে ৮ম পর্বের ভাইভা গ্রহণ করে সার্টিফিকেট প্রদান, স্থগিতকৃত পরীক্ষার অটোপাশ করে পরবর্তী পর্বে সংযুক্ত করা, সিলেবাস কমিয়ে র্ভাচুয়াল ক্লাস করানো মাধ্যমে দ্রুত পরীক্ষার নেয়া, ২০২১সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে ডিপ্লোমাদের আসন বরাদ্দ করা।  মানববন্ধনে জেলা পলিটেকনিক ছাত্র পরিষদের সভাপতি নাঈম হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাগর। উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন সহ বিভিন্ন পলিটেকনিক ও ডিপ্লোমা শিক্ষার্থীরা। ...

বড়াইগ্রামে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত ।

Image
বড়াইগ্রামে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বনপাড়া পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তারপর বনপাড়া পৌর গেটে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুল ইসলাম সর্দারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর- ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, এবং বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সম্পাদক মানিক রায়হান, পৌর ছাত্রলীগ সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জয়পুরহাট মডেল প্রেসক্লাবের মাসিক সভায় সাংবাদিক গোলাপ কে সংবর্ধনা

Image
জয়পুরহাট মডেল প্রেসক্লাবের মাসিক সভায় সাংবাদিক গোলাপ কে সংবর্ধনা আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট মডেল প্রেসক্লাবের মাসিক সভায় অত্র প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক গোলাপ হোসেন কে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিপুল কুমার সরকার এর সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে মাসিক সভায় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সহ-সভাপতি সেলিম রেজা, প্রচার সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক আবু রায়হানসহ সকল সদস্যবৃন্দরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মতলুব হোসেন। মাসিক সভা শেষে মডেল প্রেসক্লাবের সভাপতির পক্ষ থেকে রুচিতা চাইনিজ ও রেষ্টুরেন্টে সকলকে মধ্যাণ্যভোজ করানো হয়।

নজিপুর প্রেসক্লাবের নতুন সভাপতি ফরহাদ ও সাধারন সম্পাদক মাসুদ রানা নির্বাচিত

Image
নজিপুর প্রেসক্লাবের নতুন সভাপতি ফরহাদ ও সাধারন সম্পাদক মাসুদ রানা নির্বাচিত আবু রায়হান : নওগাঁর জেলার পত্নীতলায় নজিপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সোনালী সংবাদের প্রতিনিধি ফরহাদ হোসেন ও সাধারন সম্পাদক পদে দৈনিক খোলা কাগজ ও দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। ১লা জানুয়ারি শুক্রবার ১১ সদস্য বিশিষ্ট দ্বি বার্ষিকী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অত্র প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় নতুন কমিটি ঘোষনা করেন নজিপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তি যোদ্ধা মমতাজ উদ্দীন। কমিটির অন্যান্যেদের মধ্যে সহ-সভাপতি পদে টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রায়হান রেজা চৌধুরী,সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম,কোষাধ্যক্ষ পদে মাহাবুব হোসেন, প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান, দপ্তর সম্পাদক পদে মামুনুর রশিদ এবং নির্বাহী সদস্য হিসেবে রাজু আহমেদ, মনিরুজ্জামান মিলন, স্মৃতি রানী নির্বাচিত হয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানীয় প্রেসক্লাব উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন, শহিদুল আলম বেন্টু, আবুল কালাম আ...