ভুয়া নিয়োগ পত্র দিয়ে অর্থ নেয়ার অভিযোগে ১ জন গ্রেফতার
মো. আব্দুস সালাম , নাটোর থেকে চাকুরী প্রার্থীদের সরলতার সুযোগে ভুয়া নিয়োগ পত্র প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ১ জন গ্রেফতার । গত ২৬ নভেম্বর সকালে সিপিসি-(নাটোর), র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় শ্যামনগর সাতক্ষীরার মৃত কোবাত আলীর ছেলে মোঃ শাহিন আলম (২৭) এবং হরিপুর ঠাকুরগাঁও এর মোঃ তাজমুল হকের ছেলে মোঃ নাসিম (২১) এর অভিযোগের ভিত্তিতে আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে স্থানীয় স্বাক্ষীগণের উপস্থিতিতে ভুয়া নিয়োগপত্র প্রদানের আলামত দুটি পেইনড্রাইভ (যাহার মধ্যে বিভিন্ন ভুয়া নিয়োগপত্রের সফট্কপি রক্ষিত), বিভিন্ন ব্যাংকের চেক বই ১৬ টি, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ৭ টি, এনআইডি কার্ড ৩ টি (যাহার ভিতরে একটি ভুয়া), চাকুরী দানের চুক্তিনামা ষ্ট্যাম্প ৩ টি, জুডিশিয়ার ষ্ট্যাম্প ১২ টি, অর্থ লেনদেনের রেজিষ্টার ০৮ টি, ভুয়া নিয়োগপত্র ০২টি, ভুয়া আইডি কার্ড ফটোকপি করণিক ১ টি, মোবাইল ২ টি, সীমকার্ড ৪ টি, প্রতারণালব্ধ নগদ ৫৮ হাজার ১৪০ টাকা এবং ৮০০ ভারতীয় রুপি উদ্ধার...