Posts

Showing posts from December, 2020

43 তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু

43 তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু

তথ্য মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 6টি পদের জন্য মোট 8 জন কে নিয়োগ দেওয়া হবে।

তথ্য মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 6টি পদের জন্য মোট 8 জন কে নিয়োগ দেওয়া হবে।

জয়পুরহাটে কবর থেকে দুই নারীর কঙ্কাল চুরির অপরাধে কথিত কবিরাজ গ্রেফতার

Image
জয়পুরহাটে কবর থেকে দুই নারীর কঙ্কাল চুরির অপরাধে কথিত কবিরাজ গ্রেফতার আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাধীন ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামে এক কবরস্থানের কবর থেকে দুই নারীর কঙ্কাল চুরির অপরাধে কথিত কবিরাজ ও তার সহযোগী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার বিষয়ে পাঁচবিবি থানার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর পূর্বে ধরঞ্জী ইউনিয়নের উঁচনা গ্রামের কছিমন (৮০) ও সাত মাস পূর্বে তাঁর ছেলের বউ আছমা (৪০) মারা যায় এবং ওই গ্রামেই পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। হঠাৎ করে গত ২৫ ডিসেম্বর সকালে উক্ত এলাকার কবিরাজ মামুন (২১) ও তাঁর সহযোগী রুবেল মৃত কছিমনের ছেলে মোজাফ্ফর এর বাড়িতে গিয়ে তাঁর মা ও স্ত্রী কোন দিনে মারা গেছে জিজ্ঞাসা করে তাদের কবর থেকে একমুঠো মাটি নিতে চাইলে মোজাফ্ফর অসীকৃতি জানালে তারা রাতের অন্ধকারে সুযোগ বুঝে কবর থেকে দুটি কঙ্কালই চুরি করে নিয়ে যায়। পরে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানাজানি হলে মোজাফ্ফর পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করলে দুই মহিলার কঙ্কাল চুরির অপরাধে পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা গ্রামের বেলাল হোসেনের ছেলে মামুন (২১) নামের এক কথিত কবিরাজকে ২...

আপডেটঃ নাটোরের বনপাড়া পৌরসভার সামনে মানব বন্ধন

নিউজ ব্রিফিংঃ নাটোরের বড়াইগ্রামের বাহমালির খাশ জমিতে ড.এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে বনপাড়া পৌরসভার সামনে মানব বন্ধন করেছে নাটোরবাসী।

এশিয়ান টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি সন্মাননা স্মারক পেলেন সাংবাদিক গোলাপ হোসেন

Image
এশিয়ান টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি সন্মাননা স্মারক পেলেন সাংবাদিক গোলাপ হোসেন আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক, এশিয়ান টেলিভিশন ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাপ হোসেন এশিয়ান টেলিভিশন কর্তৃক শ্রেষ্ঠ প্রতিনিধি সন্মাননা স্মারক পেয়েছেন। করোনাকালীন সময়ে জীবন বাজি রেখে মাঠে ময়দানের সকল সংবাদ সংগ্রহ ও প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় গত ২৫ শে ডিসেম্বর এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে এক প্রতিনিধি সম্মেলনে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন উর রশিদ সাংবাদিক গোলাপ হোসেন কে শ্রেষ্ঠ প্রতিনিধি জয়পুরহাট জেলা সন্মাননা স্মারক ২০২০ প্রদান করেছেন। সেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় জয়পুরহাট মডেল প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক গোলাপ হোসেন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  

বাউয়েটের নতুন ওয়েব সাইট উদ্বোধন

Image
মোঃ আব্দুস সালাম, নাটোর নাটোর বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিংএন্ড টেকনোলজি (বাউয়েট) এর আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। উপাচার্যরে কনফারেন্স হলে শুক্রবার নতুন ওয়েব সাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। উপাচার্য বলেন, নতুন আঙ্গিকে সাজানো বাউয়েট ওয়েব সাইট ( www.bauet, ac.bd ) এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপকৃত হবেন। গুরুত্বপূর্ণ পনেরটি লিঙ্কের মাধ্যমে শিক্ষার বিভিন্ন উপকরণ তথ্য সহজ করে উপস্থাপন করা হয়েছে। এতে আরো ফিচারযুক্ত করা হবে যেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাস, নোটিশ, টেস্ট, কুইজ, এ্যাসাইমেন্টেস রিপোর্ট , পরীক্ষার ফলাফল, প্রেমেন্টসহ প্রয়োজনীয় তথ্য ব্রাউজ করে সহজে জানতে পারবে। অনুষ্ঠানে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুসদের ডিনগণ, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, উপদেষ্টা বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ এবং সফটওয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিপিলিকা সফট ডটকম এর কর্মকর্তাবৃন্দ।  

মাদক নয়,খেলা কর, সুস্থ-সুন্দর জীবন গড়ো

Image
  মাদক নয়,খেলা কর, সুস্থ-সুন্দর জীবন গড়ো মোঃ আব্দুস সালাম. নাটোর মাদক নয়,খেলা কর, সুস্থ-সুন্দর জীবন গড়ো, এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে অসংখ্য ক্রীড়ামোদী দর্শকের ভিড় ছিল দেখার মত। গুনাইগাছা চাটমোহর ফুটবল একাদশ, ইসলামপুর আটঘরিয়া পাবনা ফুটবল একাদশকে ০৩-০১ গোলে হারিয়ে জয়লাভ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ধারাভাষ্যে ছিলেন সাইদুল ইসলাম সৌরভ। বড়াইগ্রাম ইউ পি চেয়ারম্যান মোমিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর ৪(বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান,বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, প্রমূখ।

নাটোরে বিএনসিসি এর উদ্দ্যোগে র‌্যালি সহ মাস্ক ও লিফলেট বিতরণ

Image
নাটোরে বিএনসিসি এর উদ্দ্যোগে র‌্যালি সহ মাস্ক ও লিফলেট বিতরণ মোঃ আব্দুস সালাম , নাটোর জেলা করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিএনসিসি এর উদ্দ্যোগে বৃহস্পতিবার সকালে এনএস সরকারি কলেজের অডিটরিয়াম চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে প্রেসক্লাব, বাসটার্মিনাল সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্তরে এসে শেষ হয়। নাটোরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি পঞ্চম মহাস্থান ব্যাটেলিয়ন সেনা শাখার উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণ কে সচেতন করা। সেই লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, এন এস কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মোতালেব, সেকেন্ড লেফটেন্যান্ট প্রফেসর আফজাল হোসেন,প্রফেসর আন্ডার অফিসার সুমন আলী প্রমূখ।

জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

Image
জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের সাংসদ এবং জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলার ইন্দাহার বালিকা উচ্চ বিদ্যালয়, জামুড়া-বাসুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ। বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন এবং হারুঞ্জা হাট দ্বিতল মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম রকেট, সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ, কালাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হ...

আক্কেলপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

Image
আক্কেলপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও আক্কেলপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতায় আক্কলেপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে মাদক বিরোধী বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এ সময়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ। মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এবিএম এনায়েতুর রহমান আকন্দ স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আক্কেলপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাকির হোসেন জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী আক্কেলপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন ক্লাব ও একাডেমির বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী অনুর্ধ ১৫ দের প্রশিক্ষণ প্রদা...

BnewsO "বাংলার মানুষ বাংলার গান"

  আগামীকাল রোজ বুধবার থেকে বিডি নিউজ অনলাইন এ নিয়মিতভাবে প্রচারিত হবে বাংলার মানুষ বাংলার গান

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বিজয়ের মাসব্যাপী শীতবস্ত্র বিতরন

Image
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বিজয়ের মাসব্যাপী শীতবস্ত্র বিতরন আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বিজয়ের মাসব্যাপী গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় রুকিন্দীপুর ইউনিয়নের চকবিল্ল্যা গ্রামে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের সহকারি পরিচালক আব্দুস সামাদ চৌধুরী, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল কুমার সরকার, শিক্ষক কামরুজ্জামান পলাশ,মানবাধিকার কর্মী আতিকুর রহমানসহ অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।

নাটোরের বড়াইগ্রামে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন

Image
বড়াইগ্রামে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোর বড়াইগ্রামের লক্ষীকুল বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বড়াইগ্রাম পৌরসভা চত্তরে, গত শনিবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র মো. আব্দুল বারেক, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, লক্ষীকুল সাব-জোনাল অফিসের ইনচার্জ (এজিএম) শাহিনুল ইসলাম মৃধা, প্রকৌশলী আবুল কালাম আযাদ, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। সভার প্রারম্ভে ফিতা কেটে অফিসটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সহ বিশেষ অতিথিবৃন্দ।

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১

Image
জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১ আবু রায়হানঃ জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল ও সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় ১১ জন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির ও সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ওই সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাসটি। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সকলেই বাসের যাত্রী।  পাঁচজনকে উদ্ধার করে এলাকাবাসী জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বলেছে, দুর্ঘটনার আগে রেলক্রসিংটির গেট খোলা ছিল। গেটম্যান ঘুমিয়ে ছিলেন।

স্কুল গেটে বঙ্গবন্ধুর ছবির সামনে মুক্ত প্রসাব খানা

গণ-বিজ্ঞপ্তি , এতদ্বারা নাটোর জেলাধীন সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে জাননো যাচ্ছে যে,নাটোর জেলা ম্যজিস্ট্রেসি হতে নিম্ন বর্ণিত স্থান ও তারিখে অফিস চলাকালীন ২০২১ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে।

Image

নাটোর বড়াইগ্রামে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Image
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিজয় মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত মোঃ আব্দুস সালাম,নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাদ্যযন্ত্রের তালে তালে জয়বাংলা ও জয়বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে বনপাড়া বাজারের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌরচত্তরের সামনে এসে সমবেত হয় এবং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র  কে এম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু। জোয়াড়ী ইউপির সাবেক চেযারম্যান আবু হেনা মোস্তফা কামাল সহ...

বিজয় দিবস

Image

বিজয় দিবস

16 ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে সকল শহীদের রুহের মাগফেরাত ও বাঙালি জাতীর উজ্বল ভবিষ্যত কামনা করছি বিডিনিউজ অনলাইনের পক্ষ থেকে। "জয় বাংলা"  

করোনা ঝুঁকি থাকায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ইউনিয়ন ভিত্তিক পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত

Image
করোনা ঝুঁকি থাকায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ইউনিয়ন ভিত্তিক পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত আবু রায়হান, জয়পুরহাটঃ করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় জয়পুরহাটের আক্কেলপুরে সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ইউনিয়ন ভিত্তিক পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা কালীন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১৬ ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এ উপজেলার সকল মুক্তিযোদ্ধাকে ১৫ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব ইউনিয়ন ভিত্তিক সম্মাননা ক্রেস্ট ও উপহার সমাগ্রী পৌঁছে দিয়ে সংবর্ধীত করার লক্ষে আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ কে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন, প্রতিবছর এদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত ঝুঁকি থাকায় এ বছর রাষ্টীয়ভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন না করার সিদ্ধ...

জয়পুরহাটে তছিরন পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি

Image
জয়পুরহাটে তছিরন পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর সদরের গোপালপুরে তছিরন পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। উক্ত পোল্ট্রি এন্ড হ্যাচারী ফার্মের ম্যানেজার শহিদুল ইসলাম দুলু জানান, গত ১৪ ডিসেম্বর সোমবার রাত ৯টার দিকে হ্যাচারীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করলে ছাউনির টিন রক্ষা করতে পারলেও হ্যাচারীর সব কিছু পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।  এতে প্রায় এক হাজার মুরগীর বাচ্চা, ২৫০ বস্তা ফিড, ৩০০ বস্তা ধানের তুষ, পঞ্চাশ হাজার টাকার ঔষধ, ৫০০ পিস খাদ্য ও পানির পাত্র ও ছাউনির টিন সহ অন্যান্য সামগ্রী মিলে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। উপরোক্ত বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার অপু কুমার মন্ডল জানান, প্রায় ২ ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তদন্ত ক্ষয়-ক্ষতির পরিমান সঠিক তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

জয়পুরহাটে ঘন কুয়াশায় জনজীবনে নানা দূর্ভোগ

Image
জয়পুরহাটে ঘন কুয়াশায় জনজীবনে নানা দূর্ভোগ আবু রায়হান, জয়পুরহাটঃ উত্তর বঙ্গের জয়পুরহাট জেলায় ঘন কুয়াশায়    ১৩ থেকে ১৪ ডিগ্রী সেলিসিয়াস তাপমাত্রা হওয়ায় জনজীবনে নানা দূর্ভোগ সৃষ্টি হয়েছে।  এ জেলায় শীত এখনো তেমন জেঁকে না বসলেও এ মাসের প্রথম সপ্তাহে সন্ধ্যার পর থেকে পর দিন অনেক বেলা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকায় জনজীবনে বাড়ছে নানা দূর্ভোগ।   শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা যায়নি ঘন কুয়াশায় এবং রাতের অবস্থা আরো শোচনীয়। আবার কখনো কখনো এক ঝলক সূর্যের দেখা মিললেও তাও ঢেকে যায় কুয়াশার চাদরে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের মূখে পরলেও এখনো সূরক্ষিত রয়েছে জেলা স্বাস্থ্য ও কৃষি বিভাগ।  তবে এই অবস্থা চলতে থাকলে জনজীবন ব্যাহত হওয়া ছাড়াও আলু ও সরিষাসহ শীত কালীন সাক-সবজির ক্ষেতে ছত্রাকসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমন হতে পারে এবং সর্দ্দি, জ্বর, কাশি ছাড়াও করোনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে কৃষি ও স্বাস্থ্য বিভাগ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জয়পুরহাট চেম্বার অব কমার্সের মানববন্ধন

Image
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জয়পুরহাট চেম্বার অব কমার্সের মানববন্ধন  আবু রায়হান, জয়পুরহাটঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই এর সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র আয়োজনে ১২ ডিসেম্বর শনিবার শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র সিনিয়র সহ - সভাপতি আহসান কবির এপ্লব, সহ-সভাপতি মাহবুবুর আলম, সাবেক সভাপতি আঃ হাকিম মন্ডল, বেলায়েত হোসেন লেবু, পরিচালক হাসানুজ্জামান মিঠু, আজম আলী মন্ডলসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ।

জয়পুরহাটে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ার অভিযোগ

Image
জয়পুরহাটে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ার অভিযোগ আবু রায়হান,  জয়পুরহাটঃ জয়পুরহাটের মোহাম্মাদাবাদ ইউনিয়নের তেঘর বিশা গ্রামের মৃত মছিরউদ্দিনের ছেলে কৃষক আজাহার আলী কে অধীক মুনাফার প্রলোভন দেখিয়ে  তার ১২১ শতাংশ তিন ফসলি কৃষি জমি থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার দিয়ে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে এক ভাটা মালিকেরবিরুদ্ধে। গত ৯ ডিসেম্বর বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উক্ত জমি সংলগ্ন পার্শবর্তি জমির ফসল মাড়িয়ে ড্রেজার দিয়ে মাটি কেটে মেসি ট্রাক্টর দিয়ে মাটি বহন করে ইট ভাটায় নেওয়া হচ্ছিল। এ সময়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ও মেসি ট্রাক্টর গাড়ির চালক গাড়ী রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জমির মালিক কৃষক আজাহার আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার ওই ১২১ শতাংশ জমিতে পুকুর খননের জন্য মাটি ইট ভাটা মালিক জাহিদের কাছে ৭ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার কয়েকজন কৃষক আক্ষেপ করে জানান, ফসলি জমি থেকে এভাবে  মাটি কেটে নেওয়ায় পার্শবর্তি জমি গুলোতে আশানুরূপ ফসল উৎপাদন করা সম্ভব হবে না। পরে ইট ভাটা মালিক জাহ...

স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান

Image
সম্পাদকীয় দৃশ্যমান পদ্মা সেতু পদ্মা সেতুর কাজ পদ্মা সেতুর কাজ ছবিঃ জুনাঈদ আহমেদ পলক (Visible is the dream Padma Bridge)

জয়পুরহাট জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

Image
আবু রায়হান, জয়পুরহাট:  দীর্ঘ ৬ বছর পর জয়পুরহাট জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৯ নভেম্বর। সে সময় সম্মেলনে এ্যাড. সামছুল আলম দুদু এমপিকে সভাপতি এবং এস.এম সোলায়মান আলীকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে দক্ষতার সহিত পুরো জেলা আওয়ামীলীগ কে সুসংগঠিত করে অদ্যাবদি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার জয়পুরহাট জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জয়পুরহাট জেলা আওয়ামীলীগের নতুন সভাপতি হিসেবে আরিফুর রহমান রকেট ও সাধারন সম্পাদক হিসেবে জাকির হোসেন কে নির্বাচিত করে নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।  সম্মেলনের শুরুতেই প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল বক্তব্য দেন।  সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমান।  এ সময়ে প্রধান বক্তা হিসেবে বক্তব...

আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত

Image
আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি শির্ষক শ্লোগানে ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে যথাযথ মর্যাদায় আক্কেলপুর উপজেলা চত্বরে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ, শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ। দিবসটির আনুষ্ঠানিকতার সময় উপজেলা একাডেমি সুপার ভাইযার মীর মোহম্মদ আলীর সঞ্চালনায় রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরুষ্কার বিতরন ও নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হাসান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা শশী শবনম চৌধুরী, উপজেলা সমাজ সে...

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক বিপুল পরিমান মদকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Image
জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক বিপুল পরিমান মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আবু রায়হান, জয়পুরহাটঃ র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এম. এম. মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গত ৮ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে উক্ত এলাকায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মাদক বিরোধী অভিযানের সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন রুকিন্দিপুর ইউনিয়নের চকবিলা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরদারের ছেলে মাহাবুবুল আলম (৩৮) ও পশ্চিম মাতাপুর গ্রামের মৃত আমিনুর রহমান সরকারের ছেলে লিটন হোসেন (৩০) কে ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮.৫ গ্রাম হেরোইন, ৩৭ বোতল ফেন্সিডিল, ১৪০ পিস বুপ্রেনোরফিন ইঞ্জেকশন ও একটি মোটর সাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ হিলি ও পাঁচবিবি সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় আক্কেলপুর-বদলগাছি এলাকার যুবসম...

জয়পুরহাটে পরিযায়ী পাখির অভয়ারণ্য পুন্ডুরিয়া গ্রাম

Image
জয়পুরহাটে পরিযায়ী পাখির অভয়ারণ্য পুন্ডুরিয়া গ্রাম আবু রায়হান, জয়পুরহাটঃ পাখি-সব করে রব, রাত্রি পোহাইল। কাননে কুসুমকলি, সকলি ফুটিল।। রাখাল গরুর পাল, ল'য়ে যায় মাঠে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। (মদনমোহন তর্কালঙ্কার)।  তেমনি আবেশ তৈরী করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের গাছে বাসা বেঁধেছে বিরল প্রজাতির পরিযায়ী পাখি। এটা যেন বিনোদনের খোরাক হয়ে পড়েছে বিনোদন পিপাসু মানুষের। গ্রামবাসীও গভীর যত্নে ও পরম মমতায় আগলে রেখেছেন পাখিগুলোকে। সুদুর সাইবেরিয়া থেকে আগত এসব পাখির মধ্যে রয়েছে শামুকখোল, রাতচোরা, পানকৌড়ি, শামুক ভাঙ্গা, হাইতোলা, বাদুর ও হারগিলা। এসব পাখি দেখতে আসা মানুষরা যেমন খুশি তার চেয়ে বেশি খুশি গ্রামবাসী। গ্রামে খাল-বিল আর ফসলের মাঠ থেকে খাবার খোঁজে খায় পাখিগুলো। নিরাপদ আশ্রয়ে প্রজননও করছে তারা। এতে দিন দিন বাড়ছে পাখির সংখ্যাও।  সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই গ্রামটি গুরুত্বপূর্ণ পাখির অভয়ারণ্য হিসেবে পরিণত হবে বলে জানান গ্রামবাসী। সরেজমিনে দেখা যায়, সেখানে ২০০টি উঁচু গাছে এবং বাঁশঝাড়ে প্রায় ২০/২৫ হাজারো অতিথি পাখি বাসা বেঁধেছে। সেখানেই তারা বাঁচ্চা দিচ্...

বড়াইগ্রামের বনপাড়া খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২০-২১ শুভ উদ্ধোধন

Image
মোঃ আব্দুস সালাম, নাটোর, তারিখ ০৭/১২/২০২০ খ্রিঃ নাটোরে বড়াইগ্রামের বনপাড়া সরকারী খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে ধান-চাল ক্রয় উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে বনপাড়া খাদ্য গুদাম চত্বরে ধান-চাল ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বড়াইগ্রাম থানার তদন্ত অফিসার আব্দুর রহিম, উপজেলা খাদ্য কর্মকর্তা আফরোজা পারভীন। এছাড়া বনপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা তন্ময় বিশ্বাস, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সেক্রেটারী আবু বকর সিদ্দিক সহ এলাকার কৃষক ও সুধীবৃন্দ। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা  জানান, এবার চলতি আমন মৌসুমে বড়াইগ্রাম উপজেলায় কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৬৮১ মেট্রিক টন আমন ধান, ৩৭ টাকা কেজি দরে ৩০৩৬ মেট্রিক টন সিদ্ধ চাল চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে ক্রয় করা হবে। উদ্বোধনী দিনে শিমুল অটো মিল ১৫ মে.টন ও সোমাইয়া হাস্কিং মিল ৫ মে.টন চাল গোডাউনে সরবরাহ করে। বনপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, উপজেলায় মিলা...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য` ভাঙগা রাষ্ট্রদ্রোহীতার শামিল ঃ বললেন- আওয়ামীলীগের নেতাবৃন্দ

Image
মোঃ আব্দুস সালাম নাটোর) ০৬/১২/২০২০ খ্রিঃ নাটোর বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় রবিবার সকাল ১০ ঘটিকায় পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙগার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরগেটের সামনে সমবেত হয় এবং প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংগা রাষ্ট্রদ্রোহীতার শামিল। পৌর মেয়র কে এম জাকির হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমাবেশে অংশ গ্রহণ করেন। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মোঃ শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামীলীগের  শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু,পৌর আওমীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোস্তফা ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর হোসেন জিন্ন...

জয়পুরহাটে অস্ত্র ও গুলিসহ ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব

Image

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়মিত করোনা এন্টিজেন টেস্ট শুরু হচ্ছে আগামীকাল

Image

আক্কেলপুর পৌর মেয়র প্রার্থী নির্ধারনে সরকার দলীয় মতামত নির্বাচন অনুষ্ঠিত

Image
আক্কেলপুর পৌর মেয়র প্রার্থী নির্ধারনে সরকার দলীয় মতামত নির্বাচন অনুষ্ঠিত আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভার দলীয় মেয়র প্রার্থী নির্ধারনের লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নিদর্শনায় ৪ ডিসেম্বর শুক্রবার বিকালে ৫ জন মেয়র প্রার্থীকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের নির্বাহী কমিটির মতামত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ হলরুমে বিকাল ৩ টা থেকে শুরু করে ৫ টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মতামত নির্বাচনটি আনুষ্ঠানিক ভাবে পরিচালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ এ্যাডঃ  সামছুল আলম (দুদু) ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  এস এম সোলাইমান আলী। জানা গেছে, আক্কেলপুর পৌর আওয়ামীলীগের  নির্বাহী কমিটির ১১১ সদস্যের মধ্যে সর্বমোট ১০৫ ভোট প্রদান হয়েছে, ৪ জন ভোটার অনুপস্থিত ও ২ টি ভোট নষ্ট হয়েছে। এসময়ে মেয়র প্রার্থীর মতামত নির্বাচনে ৫২ ভোট পেয়েছেন শহিদুল আলম চৌধুরী, এনায়েতুর রহমান আকন্দ স্বপন পেয়েছেন ২৪ ভোট, আব্দুর রহিম স্বাধীন পেয়েছে ২৩ ভোট,  আনোয়ারুল ইস...

জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Image
জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন মাতখুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচবিবি থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর দুপুরে উক্ত গৃহবধূ তার বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী রবিউল অস্ত্রের মূখে জিম্মি করে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে বাড়ির পাশে ধান ক্ষেতে মূমুর্ষ অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যায়।  ঘটনার খবর পেয়ে গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করালে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।  পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, উপরোক্ত বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করলে অভিযুক্ত রবিউল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। 

জয়পুরহাট-নওগাঁ জেলা পুলিশের আয়োজনে অপরাধ ও মাদক দমন সভা অনুষ্ঠিত

Image
জয়পুরহাট-নওগাঁ জেলা পুলিশের আয়োজনে অপরাধ ও মাদক দমন সভা অনুষ্ঠিত আবু রায়হানঃ আইন শৃঙ্খলা রক্ষার্থে জয়পুরহাট ও নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জয়পুরহাট -ধামইরহাট উপজেলার ভারত সীমান্তবর্তী থানার সমন্বয়ে ৪ ডিসেম্বর শুক্রবার মঙ্গলবাড়ি সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অপরাধ ও মাদক দমন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরীকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, জয়পুরহাট সদর থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান, জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ইসবপুর ইউপি চেয়ারম্যন ইমরুল কায়েস বাদল, ধলাহার ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, মঙ্গলবাড়ি সিরাজিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন, জাহানপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রলীগ নেতা সামছুল আলম সুমন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরীকুল ইসলাম ও বিশেষ অ...

জয়পুরহাটে শত বছরের ঐতিহাসিক পরিত্যক্ত মসজিদে নতুন করে আজান ও নামায অনুষ্ঠিত

Image
জয়পুরহাটে শত বছরের ঐতিহাসিক পরিত্যক্ত মসজিদে নতুন করে আজান ও নামায অনুষ্ঠিত আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠান পাড়া এলাকার নিকটবর্তী হাজার বছ‌রের ঐ‌তিহা‌সিক প‌রিত্যক্ত মসজিদটিতে গত ১লা ডিসেম্বর মঙ্গলবার হি‌লি মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা খানের ইমাম‌তি‌তে জোহর নামা‌যের মাধ্য‌মে নতুন করে মস‌জিদ‌টিতে আজান ও নামায চালু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ মসজিদটি প্রায় ৭০০ বছ‌র ধরে প‌রিত্যক্ত ছিল এবং মসজিদটির আশে পাশে এক সময় সনাতন ধর্মাবলম্বীদের বস‌তি গ‌ড়ে উঠলে মস‌জিদ‌টিও তাদের মা‌লিকানায় চলে আসলেও পরবর্তীতে আবারও মসজিদটি মুস‌লিম মা‌লিকানায় এসে প্রায় ৫০ বছর মসজিদটিতে আজান ও নামায হয়নি। আল্লাহু আকবার ধ্বনীতে হাজার বছ‌রের ঐ‌তিহা‌সিক এ মসজিদটি অত্র এলাকার স্থানীয় আ‌লেম এক‌লিমুর রেজা ও দায়ী মুফ‌তি যোবা‌য়েরের উদ্যোগে চালু হওয়ায় এলাকা বাসীরা অনেক খুশী।

নাটোরের বড়াইগ্রামে যৌতুকের দাবীতে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীর মৃত্যু দন্ড

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর ০১/১২/২০২০খ্রিঃ নাটোরের বড়াইগ্রামে বিয়ের মাত্র তিন মাসের মাথায় যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আদালত মৃত্যুদন্ডের পাশাপাশি আসামীকে আরও এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নাটোরের বিচারক মোহাঃ ইমদাদুল হক এই আদেশ দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত রুবেল বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে।  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নাটোরের এপিপি অ্যাডভোকেট আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৭ জুন সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের আকবর আলী শেখের মেয়ে ফাতেমা খাতুনের  সঙ্গে রুবেল হোসেনের বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় রুবেল হোসেন তার স্ত্রী ফাতেমা খাতুনকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। কিন্তু টাকা এনে না দেয়ায় ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর রাতে রুবেল তার স্ত্রী ফাতেমা খাতুনকে মারপিটের এক পর্যায়ে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে। একই সঙ্গে তারা কৌশলে এটি আতœহত্যা বলে অপপ্রচার চা...

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষকদের সরকারি প্রণোদনা প্রদান

Image
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষকদের সরকারি প্রণোদনা প্রদান আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা প্রদান করা হয়েছে। কৃষি পুর্ণবাসন ও প্রণোদনা কর্মসুচীর আওতায় রবি-২০২০-২১ মৌসুমে পাঁচবিবি উপজেলার ২ হাজার ৩শ' প্রান্তিক কৃষক কে সরকারি প্রণোদনার বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদান করা হয়েছে। কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা প্রদান উপলক্ষে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম (দুদু)। পাঁচবিবি উপজেলা নিবার্হী অফিসার মোঃ বরমান হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দীক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা, পাঁচবিবি পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন, ও উপজেলা কৃষিবিদ লুৎফর রহমান প্রমূখ। রা

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ব্যতিক্রমী শোক পালন

Image
কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ব্যতিক্রমী শোক পালন মোঃ আব্দুস সালাম , নাটোর জেলা , ০১/১২/২০২০খ্রিঃ নাটোরের বাগাতিপাড়ায় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ব্যতিক্রমী শোকপালন করেন ম্যারাডোনা ভক্ত রুহুল আামিন। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খবর পেয়ে এসে মঙ্গলবার বেলা দুইটায় বিহারকোল বাজারে তার মুখে খাবার তুলে দিয়ে তার শোক কর্মসূচীর ইতি টানালেন। ম্যরাডোনার আত্মার শান্তি কামনায় ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ এবং স্থানীয় ক্রীড়া প্রেমিদের ভোজনের আয়োজন করেন। এ সময় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। রুহুল আমিন সরকার বাবু বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের ভাই বন্ধু মুদি দোকানের স্বত্তাধিকারী। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় ফজলে রাব্বি বলেন, ম্যারাডোনার প্রতি এমন নজির বিহিন ভালবাসার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাবুকে আর্জেন্টিনায় নিয়ে ম্যারাডোনা সমাধিতে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে এবং আগামীতে আর্জেন্টিনার অন্তত একটি ফুটবল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার ব্যবস্থা করতে আর্জেন্টিনার সরকার ও রাষ্ট্রদুতের প্রতি অনুরোধ জানান। ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে রুহুল আমিন সরকার...