Posts

Showing posts from February, 2021

বনপাড়া পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর  প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের রেজিস্ট্রেশনকৃত জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড)র্ বিতরণের উদ্বোধন করা হয়। বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে রোববার বেলা ১১টার দিকে বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন এর শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন সাহাব এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পরিচয় পত্র ব্যবহার  ও সংরক্ষন বিষয়ে আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, সহিদুল ইসলাম ও স্মার্ট কার্ড গ্রহণকারী স্মৃতি খাতুন। সেখানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর,এলাাকার সুধীজন ও স্মার্ট কার্ড গ্রহণকারীগণ।  উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন সাহাব জানান, পৌরসভার ১২ টি ওয়ার্ডের ১৭০০ জনের মধ্যে এ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। 

সিপিসি-২ (নাটোর), র‌্যাব-৫ এর হাতে ৪ জন মাদক সেবী আটক

Image
মোঃ আব্দুস সালাম,নাটোর নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্থান এলাকার এসবিসি ইটভাটার পশ্চিম পাশ্বের ফাঁকা জায়গা হতে গত শনিবার সন্ধা সাতটার দিকে র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- সদর উপজেলার  একডালা দক্ষিণ পাড়ার  মোঃ আক্তার আলীর ছেলে মোঃ নাঈম মাহমুদ (২৮), মোঃ ফারুক হোসেনেরনের ছেলে মোঃ ফরিদ (২৩), মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মইনুল ইসলাম (২১) এবং চাঁদপুর কুড়িয়াপাড়ার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ আজাদুল ইসলাম (৩৬)। সেখানকার অনেক লোকজনের উপস্থিতিতে মাদকসেবীগণ নিজ নিজ নাম ও ঠিকানা জানায় এবং তাহারা অপকটে মাদক সেবনের কথা স্বীকার করে।  সিপিসি-২ (নাটোর), র‌্যাব-৫ এর  প্রেস ব্রিফিং মোতাবেক তাদের নাটোর জেলার সদর থানায় মামলার মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

নর্থ বেঙ্গল সুগার মিলের তেল সহ ০৩ জন আটক

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর, নেতৃত্বে গত বৃহস্পতিবার সাড়ে ৬ টায় নাটোর জেলার লালপুর উপজেলার  দূর্গাপুর আখ সেন্টারের পাশের্^  থেকে (ক) ০৬ (ছয়) বিভিন্ন রঙের ছোট-বড় প্লাষ্টিকের জারিকেনে ২১৫ লিটার নর্থ বেঙ্গল সুগার মিলের চোরাই ডিজেল সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন লালপুর থানার শালেশ^র গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেরে মোঃ মনোয়ার হোসেন (ড্রাইভার) (৩৮), মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ রানা হামিদ (হেলপার) (১৮) এবং আহম্মদপুর গ্রামের মৃত রিফাজ উদ্দিনের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৪০)। উদ্ধারকৃত মালামাল হল ২ টি মোবাইল, ৩ টি সিম কার্ড, ১ টি মেমোরী কার্ড, ৬.৫ ফুট সাদা রঙের প্লাস্টিকের পাইপ, ০১ (এক) টি লাল রঙের নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রাক্টর (ব্যাটারী সংযুক্ত) যাহার ইঞ্জিন নং- ৪চ০৩৬ঞ, গধফব রহ টঝঝজ, ইঞ্জিনের উপরে যাচা-১৭ লেখা আছে। কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা প্রেস কনফারেন্সের জানায় আসামীদের থানায় মামলার মাধ্যমে  জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

নাটোর র‌্যাব-৫ কতৃক মাতাল অবস্থায় ২২জন আটক

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি নাটোর সদর থানায় র‌্যাব-৫ অপারেশন  কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে একডালা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে গত বুধ সন্ধা সাড়ে ৯টার দিকে শুকনা গাঁজা ০৫ (পাঁচ) গ্রাম, (খ) বিভিন্ন রংয়ের গ্যাস লাইট ০৬ (ছয়)টি (গ) দেশীয় মদ ২৫০ (দুইশত পঞ্চশ) গ্রামসহ মাদক সেবনরত ও মাতাল অবস্থায় হাতেনাতে ২২জন মাদক সেবী আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন- নাটোর  সদর উপজেলার জেলার কানাইখালী চালপট্টির মৃত আলাউদ্দিরে ছেলে মোঃ মিঠু (৪৮), মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪৫), উত্তর পঠুয়াপাড়ার মৃত সফির উদ্দিনের ছেলে মোঃ রওশান আলী (৬২),  মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ আবু সাইদ (৬২), রামাইগাছির মৃত শাহজাহান দেওয়ানের ছেলে  মোঃ মোতালেব (৫৫), চর তেবাড়িয়ার মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ রিয়াজ (৩৫), বারুঘাটের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ হৃদয় (২২), নবীপাড়া নারায়নকান্দির মোঃ আঃ লতিফের ছেলে মোঃ বিপ্লব (২৫), বাগরোম আঃ সাত্তার সরকারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৮), তেবাডিয়ার মৃত হাফিজুল জোয়ার্দ্দারের ছেলে মোঃ সামছের জোয়ার্দ্দার (৪৬), চন্দ্রকোলার মৃত ইছাহাক বিশ^াসের ছেলে মোঃ মামুন বিশ^...

বড়াইগ্রামে ভ্যানচালকের লেবুর বাগান তাও শত্রুতার বলি

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে শত্রুতা:বশত রাতের আঁধারে আব্বাস আলী (৩৮) নামে এক দরিদ্র ভ্যানচালকের লেবু বাগানের ৩৯টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। আব্বাস আলী উপজেলার ভরতপুর গ্রামের রায়হান আলীর ছেলে। বড়াইগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ওয়াজেদ আলী জানান, প্রায় বছর খানেক আগে আব্বাস আলী তার বাড়ির পাশের ১৬ শতাংশ জমিতে লেবুর বাগান করেন। বর্তমানে গাছগুলো লেবু ধরা শুরু করেছে। কিন্তু সোমবার রাতে শত্রæতা:বশত তার বাগানের ৮২টি লেবুর গাছের মধ্যে ৩৯টি গাছ কে বা কারা কেটে ফেলেছে। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্থ ভ্যানচালক আব্বাস আলী আবেগজড়িত কন্ঠে জানান, ছেলেমেয়ে নিয়ে একটু ভালভাবে চলার আশায় ধারকর্জ করে কোন রকমে বাগানটি করেছিলাম। সবেমাত্র কিছু গাছে লেবু ধরতে শুরু করেছে। কার কি ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে পথে বসিয়ে দিলো। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোর র‌্যাব-৫ কর্তৃক ১৫০ পিস ইয়াবা সহ আটক ১

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি নাটোর সদর থানার বনবেলঘরিয়া বাজারের তিনরাস্তার মোড়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে সন্ধা সাড়ে ৯টার দিকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট,০২টি সিম কার্ড সহ এক জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি হলেন- নাটোর জেলার নরডাঙ্গা থানার আঁচড়াখালী গ্রামের মোঃ কফিল উদ্দিনের ছেলে মোঃ আফাজ উদ্দিন (২৮)। ব্যবসায়ী  আফাজ উদ্দিন জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট  বিক্রয়ের উদ্দেশ্যে  নিজ হেফাজতে রেখে ছিল বলে সাক্ষীদের  সন্মুখে স্বীকার করেন। কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ মাসুদ রানা জানান- আসামীকে নাটোর সদর থানায় মাদক মামলায় জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস উদযাপন

Image
মোঃ আব্দুস সালাম , বড়াইগ্রাম নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, নীরবতা পালন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সুজন সভাপতি খাদেমুল ইসলাম, বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা ও বড়াইগ্রাম সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ নেকবর হোসেন। সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম (ভোরের ডাক), প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন (বাংলাদেশের খবর), দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল (ঢাকা টাইমস), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদি...

আওয়ামীলীগ নেতা মরহুম মজলিস খান স্বরনে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

Image
 আওয়ামীলীগ নেতা মরহুম মজলিস খান স্বরনে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত জাহিদল ইসলাম, আপডেট 20/02/2021, 7.00 পিএম গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি মরহুম মজলিস খান স্বরনে চক্রবর্তী স্বীনক্বাফ পাবলিক স্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মজলিস খান স্বরনে স্বীনক্বাফ পাবলিক স্কুলে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম. পি, বিশেষ অতিথি গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।অনুষ্টানে সভাপতিত্ব করেন আলহাজ্ব এম. এ হালিম।  মাননীয় এম.পি আ. ক. ম মোজাম্মেল হক বলেন মজলিস খান ছিলেন ভদ্র ও বিনয়ী মানুষ, উনী যখন কথা বলতেন তখন মানুষ কে আপন মনে করতেন। মেয়র জাহাঙ্গীর আলম বলেন মজলিস খান ভালো মানুষ ছিলেন। তাছাড়া গাজীপুরের সাবেক ও বর্তমান ছাত্র নেতাগণ প্রাণবন্ত বক্তব্য দেন, অনুষ্টানে ছাত্র নেতার কন্ঠে ধ্বনিত হয়  উদয়ের পথে শুনি কার বানী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান  ক্ষয় নাই তার ক্ষয় নাই।  আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া...

র‌্যাব-৫ কর্তৃক দেশী মদ ও পালসার গাড়ী সহ ২ মাদক ব্যবসায়ী আটক

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর জেলা নাটোর ক্যাম্পের অপারেশন দলের কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে  রাজশাহী জেলার চারঘাট উপজেলার বরকতপুর গ্রামের চৈতন সরদারের বাড়ীর পার্শ্বের কাঁচা রাস্তা থেকে দেশী মদ, মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি কার্ড ও পালসার মোটরসাইকেল সহ গত মঙ্গলবার সন্ধায় ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ার শ্রী ইন্দ্রোজিৎ এর ছেলে শ্রী তুষার সিং (২২) এবং মল্লিকহাটি ঘোষপাড়ার মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ রাতুর খান (২৮)। জব্দকৃত সকল সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। র‌্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপতিতে বলা হয় এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলার মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বড়াইগ্রামে বাক প্রতিবন্ধী গৃহবধু ১০ দিন থেকে নিখোঁজ

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জান্নাতুল খাতুন (২৩) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধু ১০ দিন যাবত স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। জান্নাতুল উপজেলার নারায়নপুর গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী ও পার্শ্ববর্তী মুলাডুলি ইউনিয়নের রহিমপুর গ্রামের হাসেন ফকিরের মেয়ে। মঙ্গলবার জান্নাতুলের প্রতিবেশী ও স্বজনেরা জানিয়েছেন, তিনি জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। তবে ইশারা-ইঙ্গিত ও অঙ্গ ভঙ্গির মাধ্যমে সহজেই মনের ভার প্রকাশ করতে পারেন। প্রায় ৮ মাস আগে তার বিয়ে হয়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। তিনি ৭ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির উঠানে যান। পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সে সময় তার পরনে ছিল হলুদ রংয়ের সালোয়ার-কামিজ ও লাল ওড়না। তার খোঁজ প্রাপ্তির জন্য ছবিযুক্ত পোষ্টার বিভিন্ন হাট-বাজারে বিলি, ঘরের ওয়ালে টাঙ্গানো এবং মাইকিং করা হয়েছে। তার কোনো খোঁজ পেলে ০১৭১৫-৬৪৯৬২০ মুঠো ফোনে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন স্বজনেরা। বড়াইগ্রাম থানার এস.আই মো. ছানোয়ার হোসেন জানান, এ ব্যাপারে নিখোঁজি গৃহবধুর ভাই মো. কামাল হোসেন থানায় জিডি করেছেন। তার খ...

বড়াইগ্রাম পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা বিজয়ী

Image
মো: আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রামে চতুর্থ দাপে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: মাজেদুল বারী নয়ন নৌকা প্রতীক নিয়ে এবং ৯ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে তিন জন বেসরকারিভাবে জয়লাভ করেছে। মাজেদুল বারী নয়ন ১০০২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডী মোঃ ইছাহাক আলী ভোট পেয়েছেন ১৩৮৬। এছাড়াও ৯টা ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের মো: ফজলুল করিম- পানির বোতল, ২নং ওয়ার্ডের মো: আতোয়ার রহমান- পাঞ্জাবী,৩নং ওয়ার্ডের মো: রফিকুল ইসলাম-পাঞ্জাবি ,৪নং ওয়ার্ডের মো:আব্দুল আজিজ - পানির বোতল,৫নং ওয়ার্ডের মো: মোতালেব হোসেন-পাঞ্জাবি,৬নং ওয়ার্ডের দীল মোহাম্মদ চৌধুরী- পানির বোতল ,৭নং ওয়ার্ডের মো: আব্দুস ছামাদ সরকার -পানির বোতল, ৮নং ওয়ার্ডের মো: জাহিদুল ইসলাম-বøাক বোর্ড ,৯নং ওয়ার্ডের মো: ওয়াজেদ আলী- উট পাখি সংরক্ষিত কাউন্সিলর পদে তিন জন মোছাঃ রোকেয়া বেগম আনারস, মোছা: রানী বেগম- জবা ফুল, মোছা: জহুরা বেগম-আনাারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছে।

বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়রের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মাজেদুল বারী নয়নকে জিতাতে পথসভা করে বেড়াচ্ছেন বনপাড়া পৌরসভার মেয়র সহ আশেপাশের সর্বস্তরের নেতাকর্মী। আগামী ১৪ ফেব্রুয়ারি বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন। আওয়ামীলীগ মনোর্থীত প্রার্থী মাজেদুল বারী নয়ন নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ ইছাহাক আলী ধানের শীষ নিয়ে নেমেছে ভোটযুদ্ধে। দুই দলেই একক প্রার্থী অবস্থাটা হয়েছে এমন। কেউ কাউরে নহি ছাড়ে সমানে সমান। নৌকার কান্ডারী মাজেদুল বারী নয়নকে জিতানোর জন্য মাঠে নেমেছে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন । তার সাথে ভোট প্রচারণায় যোগ দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্যের সুযোগ্য কন্যা ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী, আজম আলী কলেজের অধ্যক্ষ এস এম আসাদ উজ্জ্ জামান এবং ১ নং জোয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল সহ এলাকার অগণিত নেতাকর্মী।

বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে বিনিউজও

Image
নির্বাচনী হালচাল বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন ১ং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান (হুরমত) শেখ এর পাজ্ঞাবি প্রতীকের জয় চান এলাকাবাসী  স্টাফ রিপোর্টার, আপডেট 8.34 পিএম. 11/02/2021 আগামী ১৪ তারিখ নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন। এ নির্বাচন নিয়ে প্রার্থীরা যার যার মত প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের চোখের ঘুমকে জলাজ্ঞলি দিয়ে তাদের প্রচারণাও ততোই বাড়ছে । প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভোটও চাইছেন প্রার্থীসহ ভোটকর্মীরা ।  এ পৌরসভায় ভোট প্রচারণায় ত্যাগী প্রার্থীদের মধ্যে পাঞ্জাবী প্রতীকের ভোট প্রচারণা এখন চোখে পড়ার মত।  ভোট প্রচারণায় সুমধুর কণ্ঠে মাঠে এখন সরব মাইকিংসহ এ প্রার্থীর ভোট কর্মীরাও।  দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাও করছেন তারা ।  চা'য়ের স্টল থেকে শুরু করে বাড়ি বাড়ি এখন ভোটারদের মুখে মুখে পাঞ্জাবী প্রতীকের গুন্জণ। এ পৌরসভার ১ং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান (হুরমত) শেখ এর পাঞ্জাবি প্রতীকের জয় কামনা করছেন এখন ওয়ার্ডবাসী।  তারা চান এ ওয়ার্ডে এমন একজন সৎ-যোগ্য,নিষ্ঠাবান ও সমাজসেবকের জয় হোক।  যার হাতে সংস্কার হবে দুর্ণ...

বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, রাশিয়ান প্রকৌশলী আহত

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গুনাইহাটি এলাকায় সড়ক দূর্ঘটনায় ঈশ্বরদী রুপপুর পরমানবিক কেন্দ্রের মাইক্রোবাস চালক তৌহিদুল ইসলাম সাগর (২৮) নিহত হয়েছেন এবং কর্মকর্তা প্রকৌশলী শেরজিল গারজিল (৫০) গুরুতর  আহত হয়েছে। সাগর পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্যঅরনখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শেরজিল গারজিল রাশিয়ার নাগরিক। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান- রুপপুর পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে অফিসিয়াল কাজে ঢাকাগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) উপজেলার গুনাইহাটি এলাকায় এলে নাটোর থেকে পাবনা গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-১৭৯০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোসবাসটি দুমড়ে মুছড়ে যায়। বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাগরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে প্রকৌশলী শেরজিল গারজিলকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ ...

নাটোরের বনপাড়া পৌর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর মিলনায়তনে গত তিন বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন পৌর মেয়র কে এম জাকির হোসেন। নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও পৌরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলোচনায় আরও অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী , জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল খায়ের, এনজিও ব্যাক্তিত্ব আলহাজ্ব আকবর আলি মৃধা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু...

বড়াইগ্রাম পৌর নির্বাচনে নৌকা জিতাতে মাঠে উপজেলা চেয়ারম্যান

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মাজেদুল বারী নয়নকে জিতাতে মাঠে নেমেছে উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ  সিদ্দিকুর রহমান পাটোয়ারী। গত শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পৌর একালাকার মৌখাড়া বাজারে দোকানে দোকানে গিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে নৌকা প্রার্থীর পক্ষে ভোট চান তিনি। উপজেলা চেয়ারম্যানের সাথে ভোট প্রচারণায় ছিলেন বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছাহক আলী মোল্লা, বনপাড়া পৌর ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান প্রাং, মাঝগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মাস্টার, মাঝগাও ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও যুবলীগের সভাপতি আত্তাব আহমেদ, ২নং ওয়ার্ড যুব লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, জোয়াড়ী ইউপি ১নং ওয়ার্ড সদস্য ফেরদৌস উল আলমসহ অত্র এলাকার তৃণমূলের অর্ধষতাধিক নেতা কর্মী।

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ মনোনীত প্রার্থী মোস্তাক

Image
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে  মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান রকেট, সাধারন সম্পাদক জাজির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম সোলাইমান সহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মেয়র পদে এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ২ জন। একজন আওয়ামী সমর্থীত ও একজন সতন্ত্র। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে সকলকে সঙ্গে নিয়ে পরিকল্পিত পরিবেশবান্ধব, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত নগরী হিসেবে জয়পুরহাটকে গড়ে তোলা হবে।

করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পর্কে জয়পুরহাট জেলা প্রশাসনের অবহিতকণ সভা অনিুষ্ঠিত

Image
করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পর্কে জয়পুরহাট জেলা প্রশাসনের অবহিতকণর সভা অনিুষ্ঠিত আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনিুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় জানানো হয় জয়পুরহাট জেলায় গত ২৯ জানুয়ারি রাত ৪ টায় ভ্যাকসিন রিসিভিং কমিটি কর্তৃক ২ কার্টন অর্থাৎ ২৪০০ ভায়াল ভ্যাকসিন গ্রহণ করা ও তা জেলা ইপিআই ষ্টোরে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে। প্রাপ্ত ভ্যাকসিন দিয়ে ২৪ হাজার জনগণকে টিকা দেয়া যাবে। টিকা প্রদানের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত অগ্রাধীকার তালিকা অনুসরণ করা হবে। ভ্যাকসিনের সংরক্ষণ তাপমাত্রাঃ +২ ডিগ্রি থেকে +৮ ডিগ্রি। যার প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া। জয়পুরহাট জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি সিভিল সার্জন কার্যলয়ে ভ্যাকসিন প্রদানের জন্য স্যাকমো ও এসএসএন-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে ভ্যাকসিনসমূহ জেলা হাসপাতালসহ প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ভ্যাকসিন গ্রহনের জন্য সকলকে সুরক্ষা এ্য...

নাটোরের বড়াইগ্রামে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Image
মোঃ আব্দুস সালাম ,নাটোর নাটোরের বড়াইগ্রামে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী  বনপাড়া পৌর অডিটরিয়ামে গত রবিবার দুপুর সাড়ে ১২টায় কেক কেটে আনন্দ মুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে এবং বড়াইগ্রাম পত্রিকা বিক্রেতাদের উপহার সামগ্রী প্রদান করা হয়। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে , উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন কবিরাজ এর সঞ্চালনায়- প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা অধ্যক্ষ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজ, মোঃ আব্দুল কুদ্দুস-ভার প্রাপ্ত সভাপতি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু- যুগ্ম সাধারণ সম্পাদক -বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, মোঃ আতাউর রহমান আতা- ভাইস চেয়ারম্যান বড়াইগ্রাম উপজেলা পরিষদ, সুরাইয়া আক্তার কলি- মহিলা ভাইস চেয়াম্যান-বড়াইগ্রাম উপজেলা পরিষদ, আবু হেনা মোস্তফা কামাল- সাবেক চেয়ারম্যান ১নং জোয়াড়ী ইউ পি সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ । পৌর মেয়র কে এম জাকির হোসেন তার বক্তবে-সবার প্রতি ন্যায়নি...