Posts

Showing posts from April, 2021

বড়াইগ্রামে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন

Image
মো. আব্দুস সালাম , নাটোর আসন্ন রমজান উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বনপাড়া পৌর শহরে এ পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। সেখানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি (ভার.) আব্দুল কুদ্দুস মিয়াজি ও এলাকার সুধীজন। উদ্বোধনী দিনে নির্দিষ্ট পরিমানে চিনি, ছোলাবুট, মশুরের ডাল, সয়াবিন তেল ও পিয়াজ স্বল্প মূল্যে সাধারণ জনগণের মাঝে বিক্রি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন রমজান ও করোনা মোকাবেলায় নিত্যপয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে পর্যায় ক্রমে টিসিবি পন্য স্বল্পমূল্যে বিক্রি করা হবে। মহামারি করোনা প্রতিরোধে সকলের মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য গ্রহণ করতে হবে।

বনপাড়া পৌরসভায় প্রণোদনার বীজ-সার বিতরণ

Image
মো. আব্দুস সালাম, নাটোর নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় প্রণোদনার পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন চাষীদের হাতে এ বীজ ও সার তুলে দেন। তালিকাভুক্ত ১৫০ জন চাষীর প্রত্যেককে ১ কেজি পাট বীজ ও ১২ কেজি টিএসপি সার দেয়া হয়। পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় সার-বীজ বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন কাউন্সিলর আতাউর রহমান, সোনাভান বেগম, নজরুল ইসলাম প্রমূখ।

বড়াইগ্রামে করোনা বিস্তার রোধে ইউএনও’র প্রচার অভিযান

Image
মো. আব্দুস সালাম ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৬/০৪/২১ খিঃ নাটোরের বড়াইগ্রামে করোনা বিস্তার রোধকল্পে লকডাউনে সার্বিক কার্যাবলী ও চলাচলে নিষেধাজ্ঞা বিষয়ক প্রচার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। তিনি সোমবার সকালে বনপাড়া পৌর শহরের বিভিন্ন মার্কেটে ও বাস ষ্ট্যান্ডে হ্যান্ড মাইক দিয়ে করোনা বিষয়ক বিধি নিষেধ প্রচার করেন। বিধি বহির্ভূত দুই-একটা দোকান  খোলা থাকলেও তা বন্ধ করে দেন এবং পরবর্তীতে বিধি লংঘনকারীদের ছাড় দেয়া হবে না বলে প্রাথমিকভাবে সকলকে  কঠোরভাবে সতর্ক করে করেন। তিনি বলেন, কাঁচা বাজার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সরকারী বিধি মোতাবেক সকাল ৮ট থেকে বিকেল ৪ট পর্যন্ত খোলা থাকবে। ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার পর দ্রæত স্থান ত্যাগ করতে হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নাটোর জেলায় ভ্রাম্যমান আদালত কতৃক মাক্স পরিধান না করার অপরাধে ০৪ জনের জরিমানা

Image
মো. আব্দুস সালাম , নাটোর নাটোর জেলায় র‌্যাবের অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি এ,কে,এম এনামুল করিম এর নেতৃত্বে ০৬ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১১টার দিকে নিচাবাজার , রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লকডাউন চলাকালীন মাক্স পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১। হিরেন সরকার (৫০) কে ১০০/- টাকা, ২। মোঃ কুরবান (৪২) কে ৫০/- টাকা, ৩। মোঃ শাহজাহান (৩৫) কে ২০০/- টাকা, ৪। আবেছ আলী (৪৭) কে ১০০/- টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিপালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াইর রহমান। উল্লেখ্য যে, জনগনের মধ্যে কোভিড-১৯ (করোনা) মহামারীকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলাফেরা সীমিত করার জন্য অনুরোধ করা হয় ।

বছরের পর বছর পেরিয়ে গেলেও বড়াইগ্রামে এম.পি সহ ৮ বীর মুক্তিযোদ্ধা হত্যার বিচার এখনো ঝুলন্ত

Image
মোঃ আব্দুস সালাম, নাটোর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুর্বৃত্তদের হাতে নিহত ৮জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ¤øান মুখে হাসি ফুটেনি। বছরের পর বছর পেরিয়ে  গেলেও হত্যাকান্ডের বিচার এখনও ঝুলন্ত। সংশ্লিষ্ট ঘাতকরা কেউবা মৃত্যুবরণ করেছে, কেউবা স্বাধীন বাংলাদেশের মাটিতে এখনো ঘুরে বেড়াচ্ছে মহা দাপটে। ৭১'এ বাঙ্গালী চৈতন্য জাগরণের যে প্লাবন তৎকালিন পূর্ববঙ্গে ঘটেছিল, সে ঢেউ লেগেছিল নাটোর জেলার বড়াইগ্রামেও। ৭১'র ৭'ই মার্চের বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকাকে শত্রæ-মুক্ত করতে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তারুণ্যের ঢেউ খেলা উত্তাল যুবক, আপোষহীন শিক্ষক, বিদ্রোহী কৃষক, সংগ্রামী ছাত্র। তাদের মধ্যে কেউবা ৭১'র রনাঙ্গনে, কেউবা যুদ্ধ পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে অবৈধ অস্ত্রধারী দুর্বৃত্তদের হাতে অকালে নিহত হয়েছেন। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক জানান, দুর্বৃত্ত কর্তৃক নিহত মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম হলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. রফিক উদ্দিন সরকার এমপি, শাহজাহান আলী, ডাঃ...

বড়াইগ্রামে প্রয়াত আ’লীগ নেতা ডা. আয়নুল হকের স্বরণসভা অনুষ্ঠিত

Image
মোঃ আব্দুস সালাম , নাটোর  বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আয়নুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মরহুমের গ্রামের বাড়ি মহিষভাঙ্গায় তাঁর জ্যাষ্ঠ পুত্র ও বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ'লীগ (ভার.) সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মরহুমের জামাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ২০০২ সালের ২৯ মার্চ ডা.আয়নুল হক দুর্বৃত্তদের হাতে নিহত হন।