মাদক নয়,খেলা কর, সুস্থ-সুন্দর জীবন গড়ো

 

মাদক নয়,খেলা কর, সুস্থ-সুন্দর জীবন গড়ো
মোঃ আব্দুস সালাম. নাটোর
মাদক নয়,খেলা কর, সুস্থ-সুন্দর জীবন গড়ো, এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে অসংখ্য ক্রীড়ামোদী দর্শকের ভিড় ছিল দেখার মত। গুনাইগাছা চাটমোহর ফুটবল একাদশ, ইসলামপুর আটঘরিয়া পাবনা ফুটবল একাদশকে ০৩-০১ গোলে হারিয়ে জয়লাভ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ধারাভাষ্যে ছিলেন সাইদুল ইসলাম সৌরভ।
বড়াইগ্রাম ইউ পি চেয়ারম্যান মোমিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর ৪(বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান,বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, প্রমূখ।

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১