বড়াইগ্রামে গোবাদি পশুপালন প্রদর্শনীর উপকরণাদি বিতরণ


বড়াইগ্রামে গোবাদি পশুপালন প্রদর্শনীর উপকরণাদি বিতরণ
মোঃ আব্দুস সালাম ,নাটোর জেলা
নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ দপ্তর থেকে এনএটিপি ফেজ-২ প্রকল্পের ২১ জন সিআইজি সদস্যের মধ্যে গাভী পালন, গরু হৃষ্টপুষ্ঠ করণ, ছাগল পালন ও মুরগী পালন প্রদর্শনীর উপকরণাদি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সুফলভোগী সদস্য,অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. উজ্জ্বল কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে উপকরণাদি তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনি হক ইতি।

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১