জয়পুরহাট সফরে এসে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বললেন বর্তমান সরকার অবৈধ


জয়পুরহাট সফরে এসে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি বললেন বর্তমান সরকার অবৈধ 
 

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলায় সফরে এসে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি  ফজলুর রহমান খোকন বলেছেন,  এই সরকার একটি অবৈধ সরকার। তাদের যা ইচ্ছে- তাই করছে।

ছাত্রদলের বিভিন্ন  কর্মসুচির আগে নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে ভয় ভিত্তি দেখানো হচ্ছে তারপরও ছাত্রদল মাথানত করেনি।  নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের  বাড়িতে গিয়ে বুধবার বিকেলে স্বজনদের সাথে কথা বলার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সেই কারনে আমাদের ছাত্রনেতারা  কারাগারে আছে। আমরা তাদের মুক্তি দাবি করছি। 

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি সাজিদ হাসান বাবু,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য   ফজলুর রহমান, , আমিনুল হক বকুল, সলিম রেজা ডিউক, আবু রায়হান উজ্জ্বল প্রধান প্রমুখ।

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১