জয়পুরহাটে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি পালিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
আট পেরিয়ে নয় এ পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন শির্ষক শ্লোগানে জয়পুরহাটে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

১৮ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি র‌্যালী শেষে জয়পুরহাট মডেল প্রেস-ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এশিয়ান টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি গোলাপ হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাজ্জাদ হোসেন বলেন সাংবাদিকরা জাতির বিবেক, বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতির কাছে মূখশ উম্মোচন হয়। সন্ত্রাস, দূর্নীতি, মাদক ইত্যাদির সকল তথ্য  সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। এশিয়ান টেলিভিশনরে অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউপি চেয়ারম্যান ও জয়পুরহাট মডেল প্রেস-ক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু ও দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মতলুব হোসেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট মডেল প্রেস-ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহঙ্গীর আলম খান, সহসভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক বিপুল কুমার সরকার, ইনডিপেন্ডট টিভির জেলা প্রতিনিধি মোমেন মুনি সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস সাংবাদিকবৃন্দরা।

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

News & Pic Kalai Complaint Of stopping irrigation in crop lands