র‌্যাবের অভিযানে বড়াইগ্রামে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


  
মোঃ আব্দুস সালাম ,নাটোর প্রতিনিধি তারিখ ১৬/০৩/২১ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রামে ৩ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধামানিয়া গ্রামস্থ দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের।
র‌্যাব সুত্রে জানা যায়, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ইশ^রপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবু বক্কার প্রামানিকের পুত্র মোঃ মনিরুল ইসলাম (৩৭) ও মৃত বাদল প্রামানিকের পুত্র মোঃ আইয়ুব আলীকে (৪৫) আটক করা হয়। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এস.আই সহিদুল্লাহ এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১