জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ মনোনীত প্রার্থী মোস্তাক



জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে  মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ মনোনীত প্রার্থী মোস্তাক

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান রকেট, সাধারন সম্পাদক জাজির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম সোলাইমান সহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মেয়র পদে এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ২ জন। একজন আওয়ামী সমর্থীত ও একজন সতন্ত্র।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে সকলকে সঙ্গে নিয়ে পরিকল্পিত পরিবেশবান্ধব, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত নগরী হিসেবে জয়পুরহাটকে গড়ে তোলা হবে।


Comments