৪২০ লিটার মদসহ ৬জনকে জরিমানাসহ কারাদন্ড

মো. আব্দস সালাম, নাটোর নাটোর গুরুদাসপুরে  ৪২০ লিটার চোলাইমদসহ ৬জনকে  জরিমানাসহ কারাদন্ডদিয়েছে র‌্যাব।   র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট গুরুদাসপুর, নাটোর জনাব মোঃ আবু রাসেল এর নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার) । অনুমান ১০ টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানাা মহারাজপুর গজেন্দ্র চাপিলা গ্রামে অভিযান চালিয়ে  চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মহারাজপুর গ্রামের  মৃত সুরেশ পাহানের ছেলে শ্রী খিদা(২৫), উপেন পাহানের ছেলে শ্রী রুবেল পাহান (২১) ও শ্রী রাবেন পাহান (১৮), মৃত ধনা পাহানের ছেলে সুরেশ পাহান (৪০) এবং নাটোর ভবানিগঞ্জ মোড়ের মো. আক্তার আলীর ছেলে মো. সোহেল আলী (২৭) ও ওমর আলীর ছেলে মো. রাফিন (২৫) দ্বয়কে আটক করে ১-৪নং আসামীদের প্রত্যেককে ০৬ (ছয়) মাসের কারাদন্ড ও ২০০/- (দুইশত) টাকা করে জরিমানা করেন এবং ৫ ও ৬ নং আসামীদ্বয়ের প্রত্যেককে ০২ (দুই) মাসের কারাদন্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা করে জরিমানা করেনএবং  আদালতে নির্ধেশে আলামতগুলো ধ্বংস করা হয়।
র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন গ্রেফতারকৃত আসামীদেরকে নাটোর কেদ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১