নাটোর ১১৫ পিস ইয়াবা সহ ১ জন আটক

মো. আব্দুস সালাম , নাটোর
নাটোরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মির্জা সালাউদ্দিন এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর উপজেলার ছাতনী স্কুলপাড়া গ্রামে আমগাছের নীচে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ১১৫পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন, ২ টি সীমকাডর্, ১ টি মেমোরী কার্ড এবং মাদক বিক্রয়ের ২৫৯৩০/- টাকা সহ পাবনা জেলার সদর থানার কোলচুরি গ্রামের মৃত রহিম শেখ এর ছেলে মো. হালিম শেখ (৪০) কে   গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ত মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

News & Pic Kalai Complaint Of stopping irrigation in crop lands