বনপাড়া পৌরসভায় প্রণোদনার বীজ-সার বিতরণ

মো. আব্দুস সালাম, নাটোর
নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় প্রণোদনার পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন চাষীদের হাতে এ বীজ ও সার তুলে দেন।
তালিকাভুক্ত ১৫০ জন চাষীর প্রত্যেককে ১ কেজি পাট বীজ ও ১২ কেজি টিএসপি সার দেয়া হয়। পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় সার-বীজ বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন কাউন্সিলর আতাউর রহমান, সোনাভান বেগম, নজরুল ইসলাম প্রমূখ।

Comments

Popular posts from this blog

আক্কেলপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১১